স্বরচিত কবিতা: "উদ্যমের স্বাচ্ছন্দ্যে"

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যদিও এক্সাম ছিল গতকাল, তাই আর পোষ্ট করা হয়ে ওঠেনি।যাইহোক আজ আপনাদের সঙ্গে তাই নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20250902_124956.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে মনের আঘাত বা মনজগতের যন্ত্রণাকে কেন্দ্র করে।কিন্তু সময় সবসময় আমাদের নতুন কিছু উপহার দেয় বাস্তবেই।আমাদের উৎসাহগুলি হোক প্রানবন্ত ও মুক্ত ধারার।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

উদ্যমের স্বাচ্ছন্দ্যে


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

যারে তুমি বেসেছিলে ভালো
সে তোমাকে করে বারেবারে আঘাত,
রক্তাক্ত হৃদয়ে তুমি করেছ ক্ষমা
তবুও তুমি পরিগণিত সেই স্বার্থবাদীদের ভিড়ে।
একটি কবিতা যখন আবেগ হয়ে ওঠে
লেখনীর শব্দগুলো বাঁধ ভেঙে ছুঁয়ে যায়,
এলোমেলো পথদলের মাঝে।
আমি তখন শুধুই ভাবি
সেদিনের সেই উৎফুল্লমাখা অনুষ্ঠানটি,
সময়টা পেরিয়ে গেছে অনেক
তীরের ফলক আজ বিদ্ধ হয়েছে বুকে,
লেখার তরঙ্গ ভেদ করে
আমি হয়েছি স্বাধীন, উন্মত্ত।
একটি কবিতা আমাদের হাসায়--
কাঁদায়--,আবার কখনো ভাবায়--
অনুভূতিগুলি আত্মপ্রকাশিত হয়,
কখনো অতি সাধারণভাবে
কখনো অনেক জটিলভাবে।
কিছু পরিসমাপ্তি কথা বলে--
নতুনের আনন্দে, উদ্যমের স্বাচ্ছন্দ্যে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। আপনি প্রতিনিয়ত চেষ্টা করলে আরো ভালো কবিতা লিখতে পারবেন।

 9 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে অনেক অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।

 9 months ago 

আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।

 9 months ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেক উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

ভালো লাগলো আপনার কবিতাটি পড়ে। আজকে আপনি সুন্দর ভাষা দিয়ে উদ্যমের স্বাচ্ছন্দ্যে কবিতাটি লিখেছেন। তবে মনে আঘাত পেলেও। ধৈর্য ধরের সময়ের অপেক্ষা করলে ভালো কিছু ফল মিলে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।

 9 months ago 

ধন্যবাদ আপু,সুন্দর মতামতের জন্য।

 9 months ago 

আপনার শেয়ার করা এই কবিতা খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি লাইনের সামঞ্জস্যতা যেভাবে খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন৷ তার পাশাপাশি এখানে যখন একের পর এক কবিতার লাইন গুলো পড়ছিলাম তখন একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম৷

 9 months ago 

ধন্যবাদ ভাইয়া,আপনার প্রশংসামূলক মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64523.10
ETH 1681.01
USDT 1.00
SBD 0.42