🍅🥔"সুস্বাদু টমেটো ,আলু ও বেগুন দিয়ে ভেটকি/পাতারি মাছের রেসিপি"🐟🍆(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।এছাড়া মেরি ক্রিসমাস উপলক্ষে গতএক সপ্তাহ ব্যাপী diy প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।সেকারণে প্রায় অনেকদিন হলো কোনো রেসিপি শেয়ার করা হয়না আপনাদের সঙ্গে।তাই আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।সেটি হলো-🍅🥔"টমেটো ,আলু ও বেগুন দিয়ে ভেটকি/পাতারি মাছের রেসিপি"🐟🍆।এই মাছটি অঞ্চলভেদে আবার ভিন্ন ভিন্ন নামে পরিচিত।এই মাছের কাঁটা খুবই কম ,খেতে ও খুবই সুস্বাদু।যাইহোক তো চলুন রেসিপিটা শুরু করা যাক---
উপকরণসমূহ
| নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| 1 | 1কিলো পাতারি/ভেটকি মাছ থেকে | 8 পিচ |
| 2 | টমেটো | 2 টি |
| 3 | আলু | 5 টি |
| 4 | বেগুন | 1 টি |
| 5 | কাঁচা মরিচ | 7 টি |
| 6 | পেঁয়াজ কুচি | 2 টি |
| 7 | রসুন কুঁচি | 6 কোয়া |
| 8 | শুকনো মরিচও কাঁচা মরিচ বাটা | 3 টেবিল চামচ |
| 9 | আদা ও রসুন বাটা | 1.5টেবিল চামচ |
| 10 | জিরা, গোলমরিচও দারুচিনি বাটা | 1.5 টেবিল চামচ |
| 11 | লবণ | 3 টেবিল চামচ |
| 12 | হলুদ | 2 টেবিল চামচ |
| 13 | সরিষার তেল | 100 গ্রাম |
| 14 | জল | পরিমাণ মতো |
প্রস্তুত প্রনালী
ধাপঃ 1 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟
প্রথমে আমি একটি গোটা ভেটকিমাছ নিয়ে নিলাম।মাছটি বটির সাহায্যে আশ ছাড়িয়ে নিয়ে মিডিয়াম সাইজের পিচ পিচ করে কেটে নেব।
ধাপঃ 2
মাছটি থেকে 8 পিচ মাছ নিয়ে নিলাম।এইবার মাছগুলো ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিলাম।
ধাপঃ 3 🍅🥔🍆🍅🥔🍆🍅🥔🍆
এরপর আমি সবজিগুলি নিয়ে নেব।আলু,বেগুন ও টমেটো।
ধাপঃ 4
আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম বটির সাহায্যে।এরপর জল দিয়ে আলু,বেগুন ও টমেটো ভালোভাবে ধুয়ে নেব।
ধাপঃ 5
এবার প্রত্যেকটি সবজি ছোট ছোট ও মিডিয়াম সাইজ করে পিচ পিচ করে কেটে নেব।
ধাপঃ 6 🧄🌶️🧅🧄🌶️🧅🧄🌶️🧅
এরপর আমি কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন গোটা নিয়ে নেব।
ধাপঃ 7
পেঁয়াজ ও রসুন কুঁচি করে কেটে নেব এবং একইসঙ্গে কাঁচা লঙ্কাগুলো কেটে নেব।
ধাপঃ 8
এরপর জিরা, আদা, রসুন ও মরিচ একত্রে সামান্য জল দিয়ে বেঁটে নেব শিল ও নোড়ার সাহায্যে।বেঁটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব।
ধাপঃ 9
ধুয়ে রাখা মাছগুলো নিয়ে পরিমাণ মতো লবন ও হলুদ মিশিয়ে নেব।
ধাপঃ 10
এবার একটি কড়াই ধুয়ে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব।কড়াইটিতে তেল দিয়ে গরম করে নেব ভালোভাবে।
ধাপঃ 11
তেল গরম হয়ে গেলে মাছ দিয়ে দেব কয়েক পিচ।আমি এখানে 5 পিচ মাছ ভেঁজে নেব।
ধাপঃ 12
এরপর মাছগুলি উল্টেপাল্টে দুইপাশ ভালোভাবে ভেঁজে নেব বাদামি রঙের করে।
ধাপঃ 13
মাছগুলো ভেঁজে নেওয়া হয়ে গেলে তুলে নিলাম একটি পাত্রে।
ধাপঃ 14
এরপর কড়াইতে পুনরায় তেল দিয়ে দেব ।তেলের মধ্যে পেঁয়াজ ও রসুন কুঁচি দিয়ে নেড়েচেড়ে ভেঁজে নেব।
ধাপঃ 15
ভাজা পেঁয়াজের মধ্যে টমেটো কুঁচি দিয়ে দেব।
ধাপঃ 16
টমেটো কিছু সময় ভেঁজে নেওয়ার পর বাকি সবজি আলু ও বেগুনগুলি দিয়ে দেব।এরপর কাঁচা মরিচ,লবণ ও হলুদ দিয়ে দেব পরিমাণ মতো তারপর নেড়েচেড়ে মিশিয়ে নেব।
ধাপঃ 17
এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সবজিগুলি সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট।
ধাপঃ 18
20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।কিছু আলু গলিয়ে দিয়ে তার মধ্যে বেঁটে রাখা মসলাগুলি দিয়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে।
ধাপঃ 19
এরপর ভেঁজে রাখা মাছগুলো দিয়ে আরো 10 মিনিট তরকারীটি ফুটিয়ে নেব।10 মিনিট পর তরকারীটি নেড়েচেড়ে নামিয়ে নেব একটি পাত্রে।
ধাপঃ 20 🍲🍲🍲🍲🍲🍲🍲
তো আমার তৈরি হয়ে গেল সুস্বাদু "টমেটো ,আলু ও বেগুন দিয়ে ভেটকি/পাতারি মাছের রেসিপি"।এইবার এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।টমেটো দেওয়ায় ফলে রেসিপিটার স্বাদে পরিবর্তন এসেছে।দারুণ স্বাদের খেতে।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টমেটো আলু দিয়ে আপনি ভেটকি মাছের তরকারি রান্না করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে আর নিশ্চয়ই এটা খেতে অনেক বেশি মজার হবে। আর আপনি আপনার রান্না করার প্রতিটি ধাপ আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
হ্যাঁ ভাইয়া, খেতে অনেক মজার খেয়ে দেখবেন একদিন।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
হ্যাঁ ঠিক বলেছেন বোন এই মাছ টি অঞ্চলভেদে নাম ভিন্ন ভিন্ন। আমাদের এখানে এটিকে ভেদি মাছ বলে। মাছ রান্নার সাথে যদি টমেটো দেয়া হয় সেটির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। রান্নার প্রক্রিয়া টি সুন্দর ছিল। তবে মাছ টি বেশ বড়ই মনে হচ্ছে। লোভনীয় রান্না। ধন্যবাদ।
হ্যাঁ দাদা,মাছটি বড়ো বলতে 1 কিলো ওজনের ছিল।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন দিদি এভাবে কখনো খাইনি তবে আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে। আমিও শিখে নিলাম বাসায় তৈরি করে খাবো। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
ভেটকি মাছ অনেক মজার ও স্বাদের একটি মাছ।অবশ্যই এভাবে একদিন খেয়ে দেখবেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
টমেটো,আলু দিয়ে ভেটকি মাছের রেসিপি টি দারুণ হইছে। দেখতেই খুব লোভনীয় হয়েছে। আপনি অনেক গুলো স্টেপের মাধ্যেমে আমাদের মাঝে রেসিপি টি শেয়ার করেছেন। আমার কাছে আপনার উপস্থাপনা দারুণ লেগেছে। আমি বাসায় এটি ট্রাই করবো আপনার স্টেপগুলো ফলো করে৷ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অবশ্যই ট্রাই করে দেখবেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও অনেক সুন্দর ভাবে আপনি আলু টমেটো বেগুন দিয়ে ভেটকি মাছ রান্না করছেন। দেখতে যতটা অসাধারণ লাগছে খেতেও মনে হয় ততটা সুস্বাদু হয়েছে। এর আগে অনেকবার ভেটকি মাছ নাম শুনেছি কিন্তু এখনও খাওয়া হয়নি। রেসিপি প্রতিটি অংশই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রয়োজনীয় উপকরণ গুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। প্রতিটি উপকরণ অনেক সুন্দর ভাবে রিসিপিতে ব্যবহার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার জন্য।
ভেটকি মাছ অনেক মজার ও স্বাদের একটি মাছ।অবশ্যই একদিন খেয়ে দেখবেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক দিন পরে ভেটকি মাছের দারুন রেসিপি দেখলাম।খুবই সুন্দর হয়েছে দিদি রেসিপিটি।বেশ গুছিয়ে সুন্দর ভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু রেসিপিটা।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভেটকি মাছ নামটি শুনেছি তবে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হলো বেশ মজার হয়েছে। রেসিপির কালাটা একদম লোভনীয় ছিল দিদি । আহ!! গরম ভাতের সাথে ভেটকি সত্যি মজা লাগবে খুব। ধন্যবাদ দিদি এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।
ভেটকি মাছ অনেক মজার ও স্বাদের একটি মাছ।অবশ্যই একদিন খেয়ে দেখবেন ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দিদি ,আপনার তৈরি করা আলু দিয়ে ভেটকি মাছের রেসিপি টি দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি মাছ খেতে অনেক ভালোবাসি কেননা এটি অনেক পুষ্টিকর একটি খাবার । আপনি রেসিপিটি আমাদের মাঝে অনেক সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এমন পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।
বিভিন্ন প্রকারের সবজি দিয়ে ভেটকি মাছের অনেক মজাদার একটি রেসিপি তৈরি করেছেন আপু। দেখেই বোঝা যাচ্ছে আপনার তৈরি রেসিপি খেতে অনেক মজাদার হয়েছে। তরকারির কালার বলে দিচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছে। অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
হ্যাঁ আপু,ঠিক বলেছেন এটি খুবই সুস্বাদু একটি রেসিপি।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।