"কটন বাড দিয়ে দাদার জন্য রাখি তৈরি ও পরানোর অনুভূতি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।


সকলকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা💐💐

আসলে এই বছর রাখি বন্ধন পালন হয়েছে দুই দিন 30 এবং 31 -ই আগস্ট।রাখি বন্ধন মানে ভাই-বোনের মধুর সম্পর্ক।যে বন্ধন হাজারো খুনসুটিতে ভরে থাকে,কখনোই ছিন্ন হওয়ার নয়।রাখি বন্ধন মানে শুধুমাত্র একটি সুতার বন্ধন নয়।রাখি বন্ধন মানে মনের বন্ধন,অন্তরের বন্ধন এবং গভীর ভালোবাসার বন্ধন।গতকাল আমি @rme দাদাকে রাখি পরাতে পেরে ভীষণ খুশি।এছাড়া কমিউনিটির বাকি ভাই ও দাদাদেরকে শুভেচ্ছা জানাতে পেরেও খুবই ভালো লেগেছে। আমি আজ আমার দাদা ও অন্য দাদাদেরকে রাখি পরিয়েছি।পৃথিবীর সকল ভাই-বোনের সম্পর্ক এমন মধুর হয়ে অটুট থাকুক আজীবন সেই প্রার্থনায় করি।

আর গতদিন দাদার জন্য এই রাখিটি আমি তৈরি করেছিলাম নিজ হাতে।তাছাড়া আমার যেকোনো diy তৈরি করতে খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই নিজের মতো করে কটন বাড দিয়ে তৈরি করেছি।যেটা তৈরির পর বেশ আকর্ষণীয় দেখতে লাগছিল।তো চলুন দেখে নেওয়া যাক---

কটন বাড দিয়ে দাদার জন্য রাখি তৈরি ও পরানোর অনুভূতি:

IMG_20230831_130021.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

◆কটন বাড
◆রঙিন কাগজ
◆কেচি
◆আঠা
◆নেলপলিশ(লাল)
◆হলুদ সুতা

IMG_20230831_125509.jpg

প্রস্তুত প্রণালী:

ধাপঃ 1

IMG_20230831_125525.jpg
প্রথমে আমি তিন টুকরো কাগজ গোল করে কেটে নিলাম কেচি দিয়ে।এখানে একটি পুরু কাগজ ও দুটি পাতলা কাগজ নিয়েছি।

ধাপঃ 2

IMG_20230831_125539.jpg
এখন পুরু কাগজের গায়ে আঠা লাগিয়ে পাতলা কাগজটি আটকে নিলাম।

ধাপঃ 3

IMG_20230831_125558.jpg
এরপর কিছু কটন বাড নিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20230831_125614.jpg
এবারে কটন বাডে লাল নেলপলিশ লাগিয়ে শুকিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20230831_125624.jpg
তো এভাবে অনেকগুলো কটন বাডে লাল নেলপলিশ লাগিয়ে শুকিয়ে নিলাম।

ধাপঃ 6

IMG_20230831_125637.jpg
এরপর কটন বাডগুলি কেটে নিলাম কেচি দিয়ে এভাবে।

ধাপঃ 7

IMG_20230831_130341.jpg
এখন পুরু কাগজের গায়ে আঠা দিয়ে লাল রঙের কটন বাডগুলি সাজিয়ে আটকে নিলাম।

ধাপঃ 8

IMG_20230831_130422.jpg
এরপর ভিতরের সারিতে সাদা রঙের কটন বাড সাজিয়ে নেব।

ধাপঃ 9

IMG_20230831_125738.jpg
তো আমার লাল ও সাদা রঙের কটন বাড সাজানো হয়ে গেছে।

ধাপঃ 10

GridArt_20230831_125843313.jpg
এখন হলুদ রঙের সুতা সমান করে কেটে নিলাম একই মাপের তিনটি।তারপর বেনুনি করে সুতার দুই মাথা গিট দিয়ে নেব।

ধাপঃ 11

IMG_20230831_125904.jpg
এবারে রাখির নীচে কাগজের গায়ে আঠা লাগিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20230831_130728.jpg
এখন বেনুনি করা সুতা আটকে নেব আঠার উপর দিয়ে।

ধাপঃ 13

IMG_20230831_125916.jpg
এরপর সুতা আটকে নেওয়ার পর পাতলা কাগজটি আটকে নেব সুতার উপর দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20230831_125953.jpg
সবশেষে সাদা কটন বাডের মধ্যে পুনরায় লাল রঙের কটন বাড আটকে নিলাম আঠা দিয়ে।তো তৈরি করা হয়ে গেল আমার কটন বাড দিয়ে দাদার জন্য রাখি।এটি দেখতে খুবই সুন্দর হয়েছিল।

ছবি উপস্থাপন:

IMG_20230831_130031.jpg

IMG_20230831_163739.jpg

আমি আজ সকালে স্নান সেরে পুজো দিয়ে এই রাখিটি দাদার হাতে পরিয়ে দিয়েছি।দাদাও আমাকে খুব সুন্দর একটি গিফট দিয়েছে।দাদার জন্য সকাল সকাল লাড্ডুগুলি ও তৈরি করেছিলাম।কিসের লাড্ডু! সেটা পরে এই লাড্ডুর রেসিপি পোষ্টে শেয়ার করবো।

আশা করি আমার আজকের তৈরি diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 3 years ago 

আপু আপনি কটন বাড দিয়ে খুবই সুন্দর একটি রাখি তৈরি করেছেন। আপনার কটন বাড দিয়ে রাখি তৈরি পদ্ধতিটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার। কত সুন্দর করে কটনবাড কেটে রাখি তৈরি করেছেন এবং সেটা আমাদেরকে খুব ভালো করে ধাপে ধাপে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে রাখিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি দাদার জন্য অনেক সুন্দর একটি রাখি তৈরি করেছেন। আমিও এভাবে রাখি তৈরি করেছিলাম। দেখতে অনেকটা একই রকমের হয়েছে। তবে আপনার তৈরি করা রাখি বেশি সুন্দর হয়েছে। আপু আপনার অনুভূতি জেনে সত্যি অনেক ভালো লেগেছে। সেই সাথে রাখিটি দেখে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু,আপনার রাখিটিও সুন্দর ও একই রকম হয়েছে।আসলে কোনো কোনো সময় এক একজনের সঙ্গে এক একজনের চিন্তাধারার মিল হয়েই যায় অলক্ষ্যে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্! কটন বাড দিয়ে দাদার জন্য চমৎকার ভাবে রাখী তৈরি করেছেন আপু। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। আপনি অত্যন্ত নিখুঁতভাবে সম্পূর্ণ কাজটি করেছেন। যা দেখে খুব ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে উৎসাহিত হলাম,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দাদা জন্য রাখি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আসলে দাদার প্রতি আপনার অনেক ভালোবাসার কারণেই হয়তো এত সুন্দর রাখি তৈরি করেছে। দেখে মনে হচ্ছে কাজটা আপনি মন দিয়ে করেছেন । আপনার তৈরি রাখিটা খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, মন দিয়েই তৈরি করেছিলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তৈরি করা এই পোস্ট দেখে খুবই ভালো লাগলো আপু। কারণ আপনি সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ জিনিস তৈরি করেছেন। আপনি সাধারণ কটন বাড দিয়ে দারুন একটা রাখি তৈরি করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এইভাবে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কটন বার্ডের ব্যবহার যথাযথ করেছেন এবং মূল্যবান একটি জায়গায় কটন বার্ডের ব্যবহার দেখে খুব ভালো লাগলো। দাদার জন্য যে রাখী টা বানিয়েছেন আসলে এটি খুবই চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ও ,সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

প্রথমে বলতে হচ্ছে আপনার তৈরিকৃত এই রাখি সম্পর্কে. খুবই সুন্দর ভাবে আপনি এই রাখি তৈরি করেছেন৷ এই রাখি দাদার জন্য তৈরি করার জন্য আপনাকে অসংখ্য শুভকামনা জানাই৷ একই সাথে আপনি এটিকে যেভাবে তৈরি করেছেন এটি একদম ইউনিক একটি পদ্ধতি ৷ কটন বাড দিয়ে এরকম সুন্দর একটি রাখি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.💝

 3 years ago 

কটন বাড দিয়ে অনেক সুন্দর একটি রাখি তৈরি করেছেন আপু ।রাখি টি দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। নেলপালিশ ব্যবহার করে যে এত সুন্দর ভাবে রাখি তৈরি করা যায় আগে জানা ছিল না ।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এখন জেনে গেলেন আপু, ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64114.13
ETH 1842.38
USDT 1.00
SBD 0.38