আমার স্বরচিত কবিতা: "ব্যথার আঙিনা"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমি ও মোটামুটি ভালোই আছি।যদিও আজ ঘুম ভাঙলো অস্বস্তিকর গরমে এক অদ্ভুত কাক ডাকা ভোরে।আর বুধবার আসলেই আমাকে টিউশন পড়তে যাওয়ার জন্য খুব ভোরে উঠে যেতে হয়।গরমের সময় ভোরবেলা বেশি বেশি ঘুম পায় তাই বিছানা ছেড়ে ওঠাটা বেশ কষ্টের আমার জন্য।যাইহোক তবুও যেতে তো হবেই, তাই ট্রেনে বসে বসে পথের সীমানা পেরিয়ে একটি কবিতা লিখে ফেললাম।আজ আমি হাজির হয়েছি একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে ও পড়তে আমার খুবই ভালো লাগে।যদিও কবিতাটি পড়তে আপনাদের কাছে খুব একটা মন্দ লাগবে না বলে আশা করছি।

IMG_20230517_115937.jpg
সোর্স
ভালোবাসার কোনো নির্দিষ্ট রং হয় না, মনের রং দিয়ে তাকে সাজাতে হয়।সেই সাজানো মনের বাগানে কোনো প্রেমিক মনের হঠাৎ হারিয়ে যাওয়া খুবই ব্যথাময়।আর সেই স্মৃতি আঁকড়ে বেঁচে থাকাটা একজন প্রিয়তমার জন্য খুবই যন্ত্রণার।বৃষ্টির জলের মতো তার কষ্টগুলো ধুয়ে মুছে গেলেও স্মৃতিগুলো সজীবতায় ভরে থাকে।সেই বাগান কোনো ফুল দিয়ে ঘেরা থাকে না একরাশ স্বপ্ন নিয়ে ঘেরা থাকে।কিন্তু হারানো মানুষের অপূর্ণতা থেকে সেখানে সৃষ্টি হয় জংলী,বিবর্ণ মনের।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি ছোট কবিতা।তো চলুন কবিতাটি শুরু করা যাক----

ব্যথার আঙিনা

বৃষ্টিগুলো ঝরে পড়ে আজ বিন্দু হয়ে
সব স্মৃতিগুলো জাগতিক রূপে ফেরে
আমার ব্যথার আঙিনা ডুবে যায়
যে আঙিনা একবার ভরেছিল ফুলে।

ভালোবাসার রং দিয়ে নয়,মনের রঙে
একটু একটু করে ছিল সাজানো
ব্যথার আঙিনায় ছিলনা কোনো তাজা ফুল
আঙিনা ছিল শুধুই নরম ঘাসে বিছানো।

ব্যথার আঙিনায় এখন অনুভবের কমতি
তুমি কি আসবে পূর্ণতা হয়ে ফিরে?
আজ সেই রং মিলিয়ে হয়ে গেছে ধূসর,বর্ণহীন
তাতে এখন হাসির মতো ঝরে না মুক্তা,হিরে।

সবকিছু কচুপাতার মতো ধুয়ে মুছে
একাকার হয়ে বৃষ্টির জলে
শুধু অতিথি পাখির মতো জীবনটা
যন্ত্রনায় ধুঁকছে অপেক্ষায় কুড়ে কুড়ে।

শতবছরের এই ব্যথার আঙিনা
একদিন যা ছিল রঙিনতায় ভরা
এখন সেখানে বসত গড়ে জংলী
আজ শুধুই তা ধূ-ধূ বালুকণা।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আসলেই আপনি কিন্তু ঠিকই বলেছেন ভালোবাসার কোন রং হয়না মনের রং দিয়ে তাকে সাজাতে হয়। ব্যথার আঙিনা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। এরকম কবিতাগুলো আমি একটু বেশি পছন্দ করি পড়তে। আমার ভীষণ পছন্দ হয়েছে আপনার আজকের এই লেখা কবিতাটি। প্রত্যেকটা লাইন খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার লেখা কবিতাটি।

 3 years ago 

আমার লেখা কবিতাটি আপনার ভীষণ পছন্দ হয়েছে জেনে খুশি হলাম ভাইয়া।আশা করি এভাবেই সুন্দর সুন্দর মন্তব্য দ্বারা আমার পাশে থাকবেন।

 3 years ago 

দিদি ঠিক বলেছেন ভালোবাসার রং হয়না মনের রং দিয়ে ভালোবাসা সাজাতে হয়। যাই হোক আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর কবিতা লিখেছেন প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। কবিতার নামের সাথে মিলিয়ে প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি প্রথমে কবিতা লিখি তারপর নামকরণ করি আপু,আশা করি বুঝতে পেরেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতা সবসময় আমার ভাল লাগে কারন আপনার কবিতার শব্দগুলোর এত সুন্দর ভাবে মিলন ঘটান যা আসলে খুব কঠিন একটি কাজ। আর সেই কঠিন কাজটি আপনি অনেক সহজ ভাবে সম্পূর্ণ করে দেখান ।

 3 years ago 

আপনি ও কিন্তু খুব সুন্দর কবিতা লিখেন ও আবৃত্তি করেন আপু।যেটা আমার কাছে খুব ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39