Diy- "রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি:

IMG_20231105_185128.jpg

বন্ধুরা,অনেকদিন হলো diy তৈরি করা হয়না।তাই ভাবলাম আজ ভিন্ন কিছু তৈরি করবো কাগজ দিয়ে।আমি এখানে ভিন্ন রঙের একটি ফুলের diy তৈরি করেছি।আসলে ফুল আমাদের সকলের প্রিয়।আর ভিন্ন ধরনের ফুল দেখতে আমাদের অনেক ভালো লাগে।ফুল সুন্দরতার প্রতীক। তাছাড়া যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।যদিও সময়ের অভাবে তৈরি করা হয় না।আজ সেই ভালো লাগা থেকেই রঙিন কাগজ দিয়ে ভিন্ন একটি diy তৈরি করার চেষ্টা করলাম।ফুলটি দেখতে বেশ সহজ হলেও পাপড়ি তৈরি করতে বেশ সময় লেগেছে আমার।যদিও তৈরির পর diy টি দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন diy টি তৈরি করা যাক---

IMG_20231105_185050.jpg

উপকরণসমূহ:

●রঙিন কাগজ
●কেচি
●আঠা
●কালো বলপেন

IMG_20231105_184324.jpg

প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20231105_184442.jpg
প্রথমে আমি হলুদ রঙের কাগজ নিয়ে দুই ভাজ করে কেচির সাহায্যে কেটে নেব গোল করে।

ধাপঃ 2

IMG_20231105_184628.jpg
এরপর গোল ভাঁজটি খুলে নেব।

ধাপঃ 3

IMG_20231105_184649.jpg
এখন নীল রঙের কাগজের উপর কালো বলপেন দিয়ে পাপড়ি একে নেব।

ধাপঃ 4

IMG_20231105_184716.jpg
পাপড়িগুলি কেচির সাহায্যে কেটে নেব।

ধাপঃ 5

IMG_20231105_184733.jpg
পাপড়ির ভাঁজ খোলার পর এটা অনেকটা পাতার মতো দেখতে লাগছে।

ধাপঃ 6

IMG_20231105_184750.jpg
এখন পাপড়ির মাঝবরাবর কেটে নিয়ে তারপর হালকা করে
সমান অংশ কেটে নেব বেকিয়ে।

ধাপঃ 7

IMG_20231105_184809.jpg
তো এভাবে আমি সমস্ত পাপড়ি কেটে নিলাম।একইভাবে কিছু হলুদ রঙের পাপড়িও তৈরি করে নিলাম হালকা ছোট করে।

ধাপঃ 8

IMG_20231105_184825.jpg
আগে কেটে রাখা হলুদ রঙের কাগজের উপর আঠা লাগিয়ে নিলাম।

ধাপঃ 9

IMG_20231105_184843.jpg
এবারে হলুদ কাগজের উপর একটি নীল রঙের কাগজ আটকে নিলাম।

ধাপঃ 10

IMG_20231105_184856.jpg
এভাবে প্রত্যেকটি কাগজ একটি একটি করে আটকে নেব।

ধাপঃ 11

IMG_20231105_184922.jpg
এবারে পাপড়িগুলি চক্রাকারের মতো করে একইদিকে মুখ করে আটকে নিলাম আঠার উপর।

ধাপঃ 12

IMG_20231105_184940.jpg
এরপর নীল রঙের পাপড়ির উপর হলুদ রঙের পাপড়ি বসিয়ে আটকে নিলাম।

ধাপঃ 13

IMG_20231105_185006.jpg
এরপর আবারো নীল ও হলুদ রঙের পাপড়ি একসঙ্গে দিয়ে আটকে নিয়ে মাঝে হলুদ রঙের ছোট্ট একটি গোল কাগজ আটকে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231105_185025.jpg
সবশেষে ফুলের একটি নীল ডাল তৈরি করে আঠা দিয়ে আটকে নিলাম।তারপর কালো রঙের বলপেন দিয়ে হলুদ রঙের কাগজের উপর পাতার সেপ একে আটকে দিলাম নীল ডালের মাঝবরাবর।

ছবি উপস্থাপন:

IMG_20231105_185110.jpg

IMG_20231105_185128.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে ফুল"। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের diy পোষ্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রথমে ভেবেছিলাম এটি একটি আর্ট। পরবর্তীতে টাইটেল দেখে বুঝলাম এটি রঙিন কাগজ দিয়ে তৈরি একটি গাছ। ডাই কাজগুলো করতে একটু সময় বেশি লাগেই। কিন্তু পরে দেখতে খুবই সুন্দর লাগে। আপনার তৈরি কৃত ফুলটি দেখতে ঘুড়ি ফুলের মত লাগছে।

 3 years ago 

ধন্যবাদ আপু,সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে এভাবে যে কোন কিছু তৈরি করলে, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে‌। বিশেষ করে, রঙিন কাগজ দিয়ে যে কোনো রকমের ফুল তৈরি করলে তা অনেক বেশি সুন্দর হয়। আপনি দুটি ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে, অনেক সুন্দর ফুল তৈরি করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লেগেছে আমার। এতো সুন্দর ডাই পোস্ট দেখে শিখতে পারলাম পরবর্তী তৈরি করবো ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। ওই আপনার মত একই অবস্থা সময়ের অভাবে করা হয় না। যাই হোক আপু আজকে আপনার রঙিন কাগজে ফুলটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে কালার দুটি সিলেকশন চমৎকার হয়েছে। যার কারণে ফুলটি আরো বেশি আকর্ষণীয় লাগছে।

 3 years ago 

জি আপু ফুল আমাদের সকলের প্রিয় আর রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে এবং আজকে আপনি ভিন্ন একটি ডাই তৈরি করার চেষ্টা করলেন। ভীষণ ভালো লাগলো এবং পাঁপড়ি তৈরি করতে আপনার বেশ সময় লেগেছে তাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমার ভীষণ ভালো লাগলো। পর্যায়কর্মে সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কমিউনিটিতে এমন অনেক মানুষ আছে যারা কিনা সময়ের অভাবে সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করতে পারেনা আপনিও দেখছি তাদের মাঝেই একজন। সকলের ডাই প্রজেক্ট গুলো দেখতে একটা সময় আমার অনেক বেশি ভালো লাগতো কিন্তু বর্তমান সময়ে খুব একটা বেশি দেখা যায় না। তবুও মাঝে মাঝে অনেকেই অনেক সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করে থাকে। রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমি মুগ্ধ। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

কাগজ দিয়ে তৈরি কৃত ফুলটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার আজকের ডাই পোস্টি দেখে না আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলায় বেলুন ওয়ালাদের কাছে এমন ফুল পাওয়া যেত। কিন্তু সেই ফুলগুলো পাখার মত ঘুরতো। আপনি তো দেখছি দারুন একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে রঙিন কাগজের এই ফুলটি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম জিনিসগুলো আমার অনেক ভালো লাগে। আপনারটাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38