Diy-"সাদা রঙের কাগজ কেটে হার্টের নকশা তৈরি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম কাগজের একটি diy নিয়ে।

সাদা রঙের কাগজ কেটে হার্টের নকশা তৈরি:

IMG_20231005_190445.jpg

যেকোনো হাতের কাজ বা নকশা তৈরি করতে আমার খুবই ভালো লাগে।স্বল্প সময়ে এই নকশাগুলি তৈরি করা যায়।তবে এটা তৈরির সময় খুবই সাবধানে কাগজ কাটতে হয়। আমি সাদা কাগজের নকশাটি ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করলাম।এই নকশার মধ্যে ছোট ছোট অনেকগুলি হার্টের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।যেটা দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয়।তাছাড়া এই ধরনের কাগজের নকশা দিয়েও বিভিন্ন উৎসব বা ঘর সাজানো হয়ে থাকে। শুধু তাই নয়, বরং চাইলে আল্পনার ডিজাইনও অঙ্কন করা যায়।যাইহোক আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে diy টি ।তো চলুন দেখে নেওয়া যাক----

IMG_20231005_190317.jpg

■উপকরণ:

1.সাদা কাগজ
2.কেচি
3.কালো রঙের বলপেন

IMG_20231005_185918.jpg

■প্রস্তুতিকরন:

ধাপঃ 1

IMG_20231005_181805.jpg
👉🏿প্রথমে আমি কাগজের নকশা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি নিয়ে নিলাম।আমি এখানে সাদা রঙের একটি কাগজ চারকোনা করে কেটে নিয়েছি।এরপর কাগজটি মাঝবরাবর সমান করে ভাঁজ করে নিলাম।

ধাপঃ 2

IMG_20231005_190147.jpg
👉🏿এরপর কাগজটি মোট চারবার ভাঁজ করে নেব।তারপর কেচির সাহায্যে সমান করে কেটে নেব কাগজটি।

ধাপঃ 3

IMG_20231005_190219.jpg
👉🏿এখন একটি কালো রঙের বলপেন দিয়ে তিনটি দাগ কেটে নেব বাঁকা করে।

ধাপঃ 4

IMG_20231005_190200.jpg
👉🏿এবারে খুব সাবধানে দাগের উপর দিয়ে কেটে নেব কেচি দিয়ে কাগজটি।

ধাপঃ 5

IMG_20231005_190248.jpg
👉🏿এখন কাগজের একটি ভাঁজ খুলে নেব।

ধাপঃ 6

IMG_20231005_190301.jpg
👉🏿এরপর কাগজের আরো দুটি ভাঁজ খুলে নিলাম।

ধাপঃ 7

IMG_20231005_190337.jpg
👉🏿সবশেষে কাগজের সব ভাঁজ খুলে নিলাম।কাগজের ভাঁজটি খুলে নেওয়ার পর অনেকগুলো হার্টের প্রতিচ্ছবি ফুটে উঠবে।

শেষ ধাপঃ

IMG_20231005_190420.jpg

IMG_20231005_190353.jpg
👉🏿তো তৈরি করা হয়ে গেল আমার "সাদা রঙের কাগজ কেটে হার্টের নকশাটি"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।

আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের diyটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
বিষয়"সাদা রঙের কাগজ কেটে হার্টের নকশা তৈরি"
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আমিও মাঝে মাঝে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে থাকি । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাগজ কেটে নকশা তৈরি করেছেন। কাগজের নকশা দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের ফুল বা, নকশা তৈরি করতে বেশ দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কারণ একটু ভুল হয়ে গেলে পুরো ফুলটি নষ্ট হয়ে যায়। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলেই,নকশাগুলি বেশ সতর্কতার সঙ্গে করতে হয়।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেকগুলো ভালোবাসা একত্রিত করেছেন। কাগজের তৈরি নকশা ডিজাইনগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। শুধু একটু সতর্কতার সাথে ভাঁজগুলো দিতে হয় ও কাটিং সম্পন্ন করতে হয়। আপনার তৈরি কৃত কাজটিও অসাধারণ হয়েছে আপু।

 3 years ago 

হি হি,ঠিক বলেছেন ভালোবাসাগুলি এভাবেই একত্রে থাকুক।ধন্যবাদ আপু।

 3 years ago 

সাদা কাগজ কেটে এভাবে নকশা তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি একটা হার্টের নকশা অংকন করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। এটি আপনি অনেক সাবধানতার সাথে কেটেছিলেন যা দেখে বুঝতে পারছি। আপনি এটা উপস্থাপনার মাধ্যমে অনেক সুন্দর করে শেয়ার করেছেন, যা দেখলে যে কেউ খুব সহজে তৈরি করতে পারবে ।

 3 years ago 

কাগজ কেটে এরকম নকশাগুলো দেখতে খুবই ভালো লাগে। আগেকারদিনে এগুলো খুব দেখা যেত। এখন তেমন একটা দেখা যায় না। তাছাড়া ঠিকই বলেছেন আপু এই নকশাগুলো খুবই সাবধানে কাটতে হয়। তা না হলে যায় কাগজ এদিক সেদিক চলে যায় কাগজ অনেক মোটা হওয়ার কারণে। আপনি অনেক নিখুঁতভাবে কাগজটি কেটেছেন জন্য এত সুন্দর লাগছে নকশাটি।

 3 years ago 

সাদা কাগজ দিয়ে তৈরি এই নকশা একদম ইউনিক হয়েছে। আর আপনি যেভাবে এই নকশাটি তৈরি করেছেন এটি একেবারে অসাধারণ হয়েছে। আর এরকম নকশা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়, যা দেখে বুঝা যাচ্ছে৷ আর আপনি এটি তৈরি করতে অনেক কষ্ট করেছেন৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি ডাই শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে সাদা কাগজ কেটে হার্টের নকশা তৈরি করেছেন। আসলে কাগজ দিয়ে কোন নকশা বানালে দেখতে এমনিতে ভালো লাগে। যদিও কাগজের ভাঁজ গুলো কাটাতে অনেক সাবধানের সাথে কাটতে হয়। কারণ একটু বেশ কম হলে নকশাগুলো নষ্ট হয়ে যায়। আবার কাগজের নকশাগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কাগজ কেটে যে কোন কিছু তৈরি করলে এমনিতেই তা অনেক সুন্দর হয়। আর যদি হয় এত সুন্দর নকশা তাহলে তো কোন কথা নেই। হার্টের নকশা তৈরি করার কারণে এটা দেখতে ভিন্ন রকমের লেগেছে। এমনিতে কিন্তু এটা অনেক বেশি সুন্দর ছিল। এই কাজগুলো অনেক সাবধানতার সাথে করা লাগে। কাটার সময় যদি সাবধানতা অবলম্বন না করা হয়, তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

 3 years ago 

কাগজের নকশা গুলো যেমন ভালো লাগে। তার চেয়ে সাদা কাগজের নকশা গুলো আরো বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাদা কাগজ কেটে একটি নকশা তৈরি করলেন। হার্টের নকশাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক ভাল লেগেছে আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে নকশাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

এ কাজগুলো করতে সময় কম লাগলেও খুব নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতে হয় দিদি। আপনি নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন। বেশ কয়েকটি হার্টের ডিজাইন দেখতে পেলাম

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65228.87
ETH 1903.69
USDT 1.00
SBD 0.38