Diy-"কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি আর্ট"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি আর্ট:

IMG_20240308_212423.jpg

অনেক দিন ধরেই আর্ট করা হয় না।প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ করলাম কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি আর্ট।আজ ভাবলাম ফল কিংবা ফুলের আর্ট আজ আর করবো না।সম্পূর্ণ ভিন্ন ধরনের চিন্তা থেকে পাঞ্জাবির কথাটি মাথায় আসলো।তাই লেগে পড়লাম আর্ট করতে,যদিও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি।যাইহোক তবে অঙ্কনের পর সুন্দর লাগছিল পাঞ্জাবিটি দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20240308_212406.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন

IMG_20240308_212239.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20240308_212252.jpg
প্রথমে আমি কালো রঙের বলপেন দিয়ে একটি পাঞ্জাবির আকৃতি একে নিলাম।

ধাপঃ 2

IMG_20240308_212303.jpg
এরপর পাঞ্জাবির পকেটে ফুল একে নিলাম এবং আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 3

IMG_20240308_212316.jpg
এবারে পাঞ্জাবির মধ্যে ও গলায় ডিজাইন একে নিলাম ঢেউ ও ছোট ছোট ফুল একে।

ধাপঃ 4

IMG_20240308_212336.jpg
এখন পাঞ্জাবির মধ্যে ফুলের ডিজাইনের ফাঁকে ফাঁকে বিন্দু বিন্দু একে নিয়ে দুইএকটি পাতার ডিজাইন একে নিলাম।

ধাপঃ 5

IMG_20240308_212352.jpg
সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে।

শেষ ধাপঃ

IMG_20240308_212406.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি আর্ট"।এটি অঙ্কনের পর খুবই সুন্দর দেখতে লাগছিল।


আশা করি আমার আজকের তৈরি আর্টটি আপনাদের সকলের কাছেও অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে দিদি। কিভাবে এমন সুন্দর পাঞ্জাবি আর্ট করেছেন সেটা প্রতিটা ধাপে আলাদা আলাদা ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার আর্ট করার দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কালো পেন দিয়ে খুব সুন্দর একটি বরের পাঞ্জাবি আর্ট করেছেন আপু। পাঞ্জাবিতে দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আর আর্টটিও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বরের জন্য বরের পাঞ্জাবি আর্ট বিষয়টা বেশ ইন্টারেস্টিং ৷ বেশ সুন্দর আর চমৎকার লাগছে দেখতে ৷ তবে রঙিন কলম দিয়ে আরও দারুন লাগতো ৷ লাল পাঞ্জাবি ওয়াও. ৷ যা হোক দিদি আপনার আর্ট পেইন্টিং দেখার মতো ৷ অসংখ্য ধন্যবাদ দিদি একদম ইউনিক বরের পাঞ্জাবি আর্ট শেয়ার করার জন্য ৷

 2 years ago 

দাদা,পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো রঙিন করে আঁকার জন্য।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি আপনার বরের পাঞ্জাবীর দৃশ্য আর্ট করেছেন, দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লাগলো। আপনার আর্ট করা পাঞ্জাবীর দৃশ্য টি দেখে মনে হচ্ছে এটি সত্যিকারের একটি পাঞ্জাবী।কালো পেন দিয়ে খুবই যত্ন সহকারে ধীরে ধীরে পাঞ্জাবী আর্টের কাজটি সম্পন্ন করেছেন।আর আপনি আপনার আর্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

ভাইয়া, আমি এখনো সিঙ্গেল।তাছাড়া আমি তো লেখার মধ্যে কোথাও কারো কথা উল্লেখ করিনি! শুধুই আমি চেষ্টা করেছি মনের কল্পনা দ্বারা এটি আঁকার জন্য। ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলেই প্রত্যেকটা অংকনের মাঝে আলাদা আলাদা বিষয়বস্তু থাকে। আর আলাদা আলাদা বিষয়বস্তু নিয়ে কোন কিছু অঙ্কন করতে অনেক বেশি ভালো লাগে। কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটা অংকন তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আলাদা কিছুর প্রতি একটা বাড়তি আগ্রহ কাজ করে।ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার আঁকা পাঞ্জাবিটা দেখতে যেমন নিখুত তেমনই সুন্দর। মাত্র একটি কালো কলম দিয়ে এত সুন্দর একটি পাঞ্জাবির ছবি আমি কোথাও দেখিনি। ছবিতে শুধুমাত্র একটি রং থাকলেও আপনার ছবি আঁকার প্রতিভার মধ্য দিয়ে এই ছবিটি রঙিন হয়ে উঠেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার দারুণ মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম,ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু কালো পেন দিয়ে বরের পাঞ্জাবি আর্ট করেছেন, তা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তবে কার বরের পাঞ্জাবি আর্ট করলেন সেই রহস্যটা উন্মোচন করলেন না হাহাহা। যাইহোক আপু, আপনার অংকনের দক্ষতায় চমৎকার করে পাঞ্জাবিতে ফুলের নকশা অংকন করে দেখিয়েছেন এবং তার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

তবে কার বরের পাঞ্জাবি আর্ট করলেন সেই রহস্যটা উন্মোচন করলেন না হাহাহা।

ভাইয়া, আমি তো এখনো সিঙ্গেল।তাই চেষ্টা করেছি মনের কল্পনা দ্বারা ডিজাইন করার জন্য, ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দিদি আপনি কালো পেন দিয়ে খুব সুন্দর একটি পাঞ্জাবি আর্ট করেছেন। আপনার এই আইডিয়া ইউনিক ছিল। বরের পাঞ্জাবি ডিজাইন এমন হলে মন্দ হয় না। সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই আইডিয়া ইউনিক ছিল।

চেষ্টা করেছি মনের কল্পনা দ্বারা ডিজাইন করার জন্য, ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি তো কালো কলম দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। আপনার আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতে ভীষণ সুন্দর। আমি নিজেও চিন্তা করতেছি এটি করার চেষ্টা করব। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, অবশ্যই করতে পারেন।ধন্যবাদ আপনাকে ও।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37