Diy-"মাস্ক ও কার্পাস তুলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল তৈরি"

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

নমস্কার 🙏

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "মাস্ক ও কার্পাস তুলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল তৈরি"।

IMG_20220509_131258.jpg

25 শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।আর আজ সেইদিন 2022 সালের 9-ই মে ।রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কারণ তিনি বাংলা সাহিত্যের এক অনবদ্য ও অন্যতম কবি,লেখক ,সাহিত্যিক,নাট্যকার ও সুরকার।এইজন্য মহা ধুমধামে এই দিনটি পালিত হয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে।শান্তি ও নীরবতার গান,কবিতা শোনা যায় কণ্ঠে কণ্ঠে । তিনি সর্বদা আমাদের অন্তরে গেঁথে রয়েছেন,জীবনে চলার প্রতিটি মুহূর্তে যেন তার বাণী আমাদের নতুন পথের দিশা দেখায়।যাইহোক তো আমি আজ রবিঠাকুরের জন্মদিন উপলক্ষে একটি তুলা দিয়ে মডেল তৈরি করার চেষ্টা করেছি।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.কার্পাস তুলা
2.মাস্ক
3.আঠা
4.সুই
5.সুতা
6.কেচি
7.কালো পুঁতি

প্রস্তুত প্রণালি:

IMG_20220509_130905.jpg

➤প্রথমে আমি কিছু গাছের কার্পাস তুলা নিয়ে নিলাম।

IMG_20220509_130918.jpg

➤কার্পাস তুলার দানাগুলি ছাড়িয়ে নেব একটা একটা করে।

IMG_20220509_130939.jpg

➤তো কিছু তুলা আমি পরিষ্কার করে নিলাম।

IMG_20220509_130950.jpg

➤এবারে হাফ টুকরো মাস্ক নিয়ে নিলাম।

IMG_20220509_131012.jpg

➤সুই ও সুতা দিয়ে মাস্কের একপ্রান্ত সেলাই দিয়ে নেব।

IMG_20220509_131026.jpg

➤এবারে এভাবে সেলাই করে আমি একটি থলি তৈরি করে নিলাম।

IMG_20220509_131040.jpg

➤থলির মধ্যে তুলা ঢুকিয়ে দেব কিছু।

IMG_20220509_131052.jpg

➤এভাবে থলির মুখটি টান দিয়ে সেলাই করে নেব,এভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেহের গঠন তৈরি করে নেব।

IMG_20220509_131107.jpg

➤একইভাবে ছোট এক টুকরো মাস্ক নিয়ে মুখের গঠন তৈরি করে নেব।

IMG_20220509_131117.jpg

➤মুখের নীচে আঠা লাগিয়ে নেব।

IMG_20220509_131126.jpg

➤এবারে আঠায় তুলা আটকে দিয়ে দাঁড়ির গঠন তৈরি করে নেব।

IMG_20220509_131137.jpg

➤কিছু লম্বা সাইজের কালো পুঁতি নিয়ে নিলাম।

IMG_20220509_131152.jpg

➤এবারে আঠা দিয়ে পুঁতি আটকে ভ্রু ,চোখ ,নাক ও ঠোঁট তৈরি করে নিলাম।

IMG_20220509_131214.jpg

➤এরপর রবীন্দ্রনাথের গোঁফ ও মাথার চুল তৈরি করে নিলাম আঠা দিয়ে তুলা আটকে।

IMG_20220509_131325.jpg

➤তো তৈরি করা হয়ে গেল আমার রবীন্দ্রনাথ ঠাকুরের মডেলটি।

আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের তৈরি diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি এই দিনে পৃথিবীতে আলোকিত করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে মাস্ক ও কার্পাস তুলা দিয়ে আপনি খুব সুন্দর ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল আমার খুব ভালো লেগেছে এটি আপনার সৃজনশীলতার বহিঃপ্রকাশ। এত সুন্দর একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল আমাদের মাঝে উপস্থাপন করা এবং সুন্দরভাবে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

হ্যাঁ আপু,জন্মদিন উপলক্ষকে কেন্দ্র করেই তৈরি করার চেষ্টা করলাম।অসংখ্য ধন্যবাদ আপু।

 4 years ago 

কঠিন কাজ কঠিন ভাবনা। অবাক হলাম কাজটি দেখে।সত্যি চেষ্টা ছিল কাজের মধ্যে। এভাবে নতুন নতুন ভাবনা গুলো চেষ্টা গুলো সৃষ্টি করবে এক সুন্দর পৃথিবীর। ভাল থাকবেন বোন ।

 4 years ago 

এই কঠিন কাজগুলি সহজ করতে পারি আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্যে দাদা।আপনি ও ভালো থাকবেন।

 4 years ago 

রবি-ঠাকুরের জন্মদিন উপলক্ষে যেই মডেলটি তৈরি করেছেন তার মাধ্যমে জাস্ট অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটেছে আপনার। পোলা ও মাক্স দিয়ে এত সুন্দর একটি কাজ সম্পন্ন করা যায় তা আমার মাথায় ছিল না।
ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

শুভকামনা রইল আপুনি🥰

 4 years ago 

তুলা দিয়ে আরো অনেক কিছু তৈরি করা যায় আপু।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মাস্ক ও কার্পাস তুলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল তৈরি দারুন হয়েছে আপু' ।রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি মডেল তৈরি করে আমাদের মাঝে উপহার দিলেন। যেটা দেখে সত্যিই মুগ্ধ হলাম ভালো লেগেছে।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

কবি গুরুর জন্মদিন উপলক্ষে দারুন একটি উপহার ছিল।মাস্ক আর তুলো দিয়ে দারুন হয়েছে ওনার দাড়ি আর মুখমণ্ডল।আমার কাছে তো দারুন লাগছে দেখতে😁।

 4 years ago 

হ্যাঁ, ভাইয়া দাঁড়ির জন্যই মনে হয় উনাকে আমরা ব্যতিক্রমভাবে চিনে নিতে পারি,অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

রবীন্দ্রনাথ ঠাকুর আসলেই একজন মহান পুরুষ৷ আমি তার অনেক বড় একজন ভক্ত।

মাক্স এবং কার্পাস তুলা দিয়ে তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুরের মডেলটি বেশ দারুন হয়েছে দিদি।৷ খুবই দক্ষতার সাথে মডেলটি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো দিদি আপনার পোষ্ট টি। ধন্যবাদ।

 4 years ago 

তিনি আমাদের প্রানের কবি ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মাস্ক ও কার্পাস তুলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল ভালো ছিলো। অনেক যত্নের সাথে বানিয়েছেন দেখে ভালো লেগেছে। আশা করি সামনে এমন সুন্দর সুন্দর আরো প্রজেক্ট উপহার পাবো।

 4 years ago 

বিষয়টি বুঝতে পেরেছেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 4 years ago 

আপনি অনেক সুন্দর করে মাক্স ও কার্পাস তুলা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল তৈরি করেছেন। আপনার তো খুব ভালোই ভালোই আইডিয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মডেল টা এত সুন্দর এবং এত চমৎকার হয়েছে কী যে বলবো আপু। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 4 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর গঠনমূলক মতামত জানানোর জন্য।

 4 years ago 

সত্যি আপনার শিল্পকর্ম দেখে আমি খুবই মুগ্ধ হলাম। আপনি প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64459.31
ETH 1884.15
USDT 1.00
SBD 0.37