"কটনবাড দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি"(অঙ্কনসহ)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।
কটনবাড দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি(অঙ্কনসহ):
উপকরণ:
◆রঙিন মাইক্রোটিভ পেন
◆কার্ডবোর্ড
◆সাদা কাগজ
◆কেচি
◆আঠা
প্রস্তুত-প্রণালি:
ধাপঃ 1
প্রথমে একটি কার্ডবোর্ড ছোট চারকোনা করে কেটে নিলাম কেচির সাহায্যে।
ধাপঃ 2
এবারে আঠা দিয়ে কার্ডবোর্ডের গায়ে আটকে নেব সাদা রঙের কাগজটি।
ধাপঃ 3
এখন নীল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ফুলের ডালগুলো অঙ্কন করে নেব।
ধাপঃ 4
এবারে কটনবাডগুলি কেচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব।
ধাপঃ 5
এখন ওয়ালমেটের গায়ে লাল রঙের পেন দিয়ে বিন্দু একে নিলাম।
ধাপঃ 6
লাল রঙের বিন্দুর চারিপাশে আঠা লাগিয়ে কটন বাডের টুকরোগুলি আটকে নেব।
ধাপঃ 7
এখন সবুজ রঙের পেন দিয়ে পাতা ও ফুলের ডাল একে নেব।পাতার মাঝে একটি করে কালো রঙের পেন দিয়ে দাগ টেনে নেব।তারপর পাতার একপাশ গাড় সবুজ কালার করে নিলাম।
শেষ ধাপঃ
একইভাবে বাকি ফুলগুলি ও তৈরি করে নিলাম।তো আমার ওয়ালমেটটি তৈরি করা হয়ে গেল।
ছবি উপস্থাপনা:
এটা তৈরির পর অনেক সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।
পোস্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
কটনবাড দিয়ে খুবই এত সুন্দর জিনিস তৈরি করা যায় এটি আমার কখনো জানা ছিল না। আপনার কাছ থেকে এই প্রথম এরকম সুন্দর একটি জিনিস সম্পর্কে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা ওয়ালমেট শেয়ার করার জন্য৷ এটি একদম ইউনিক হয়েছে৷
কটনবাড দিয়ে ফুলের ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে। কটনবাড দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ওয়ালমেট তৈরি করতে নিশ্চয়ই বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
কটন বাড দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এটা দেখে মনে হচ্ছে এটা তৈরি করতে বেশি একটা সময় লাগে নি। আপনি অনেক সুন্দর করে পোস্টটা ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
এটা দেখে সহজ মনে হলেও কটনবাটগুলি সাজাতে আমার অনেক সময় লেগে গেছে আপু।ধন্যবাদ আপনাকে।
প্রতিটা মানুষের মধ্যে কোন না কোন ক্রিয়েটিভিটি থাকে। আই এটি যে কোন কিছুর মধ্য দিয়ে প্রকাশিত হয়। আপনি আজকে কটন বাদ দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এই কাজটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুলের এই ওয়ালমেট দেখতে ভীষণ ভালো লাগছে। এই ওয়ালমেট তৈরি চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
কটনবাড দিয়ে অনেক সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করা হয়েছে দেখছি। আপনার আইডিয়া কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যা আমাকে একেবারে মুগ্ধ করেছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে সম্পূর্ণটা পড়তে। কটনবাড গুলো ফুল হিসেবে ব্যবহার করার কারণে সবথেকে বেশি দারুণ লেগেছে। কালার কম্বিনেশনটা ও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, তার কারণে আকর্ষণীয় লাগছে দেখতে।
কটন বাড এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কটন বাডের সাথে গাছে গুলা খুব সুন্দর ভাবে মিলে গেছে যা দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দিদি আপনার এই অঙ্কন দেখে একদমই বুঝা যায় না এটা কটনবাড দিয়ে করেছেন। কটনবাড দিয়ে বানানো ফুল দেখতে অসাধারণ হয়েছে। আপনার অঙ্কনের কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
দিদি আপনার এধরনের ইউনিক আইডিয়া গুলো সব সময়ই ভালো লাগে। এর আগেও বিভিন্ন ধরণের ডাই প্রজেক্ট তৈরি করেছিলেন। কটনবাড দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি সত্যি দেখতে অসাধারন লাগতেছে। অংকন সহ শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
দিদি আপনার এই পোস্টটি আমার কাছে বেশি ইউনিক লেগেছে। কটনবাড দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুবই সুন্দরভাবে পোস্টটি ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
আপনার আইডিয়া দারুন ছিল। কটনবাড দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে খুব সুন্দর লাগছে। এরকম ওয়ালমেট ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে ঘরে সৌন্দর্য আরো বেড়ে যায়। ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।