"ব্লেড দিয়ে একটি সিম্পল আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

ব্লেড দিয়ে একটি সিম্পল আর্ট:

IMG_20231116_194734.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম ব্লেড দিয়ে একটি সিম্পল আর্ট।যেটার মধ্যে আমি মা এবং বাবা শব্দ দুটি লিখেছি।এই ডিজাইনের মাধ্যমে বাবা-মায়ের প্রতি ভালোবাসার একটি আলাদা অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।ব্লেড দিয়ে আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল ডিজাইনটি দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
IMG_20231116_195324.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.রঙিন পেন (নীল,কালো)
3.ব্লেড
4.গোলাপি রঙের জেল পেন

IMG_20231116_194238.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20231116_194251.jpg
প্রথমে আমি একটি ব্লেড মাঝবরাবর ভেঙে একটি অর্ধঅংশ নিয়ে নেব।তারপর উপরে ব্লেডের অর্ধঅংশ নিয়ে কালো বলপেন দিয়ে একে নেব চারিপাশ দিয়ে।

ধাপঃ 2

IMG_20231116_194308.jpg
একইভাবে নিচে একটু দূরত্ব বজায় রেখে পুনরায় অঙ্কন করে নেব।

ধাপঃ 3

IMG_20231116_194330.jpg
তো আমি কালো রঙের বলপেন দিয়ে এভাবে দুপাশে ব্লেড দিয়ে অঙ্কন করে নিলাম।

ধাপঃ 4

IMG_20231116_194346.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 5

IMG_20231116_194407.jpg
এখন একটি লাভ চিহ্ন অঙ্কনের মাধ্যমে দুটি ব্লেডের দূরত্বকে একত্রে জুড়ে দেব।

ধাপঃ 6

IMG_20231116_194425.jpg
এখন ডিজাইনগুলি কালো রঙের বলপেন দিয়ে গাড় করে একে নিয়ে লাভ চিহ্নের মধ্যে গোলাপি রঙের জেল পেন দিয়ে একে নেব।

ধাপঃ 7

IMG_20231116_194443.jpg
এরপর আঙুল দিয়ে গোলাপি রঙগুলি সেট করে একে নেব।তারপর নীল রঙের বলপেন দিয়ে ব্লেডের অংশের মধ্যে হালকা করে একপাশে একে নেব।এখন লাভ চিহ্নের নিয়ে কয়েকটি বিন্দু একে নেব কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 8

IMG_20231116_194459.jpg
তারপর বিন্দুগুলির মধ্যে গোলাপি রঙের জেলপেন দিয়ে একে নেব।ব্লেডের অর্ধঅংশ দুটির দূরত্বের মাঝে একটি ডিজাইন একে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20231116_194947.jpg
এবারে ব্লেডের ডিজাইনের উপরের অংশে ইংরেজিতে মা এবং নীচে বাবা শব্দ লিখে নিলাম।তারপর ব্লেডের ডিজাইনের ফাঁকা অংশে গোলাপি রঙের জেল পেন দিয়ে সেট করে একে নিয়ে নীল ও গোলাপি রঙের পেন দিয়ে বিন্দু বিন্দু দিয়ে নেব ডিজাইনের ভিতরে।

ছবি উপস্থাপন:

IMG_20231116_194929.jpg

IMG_20231116_194812.jpg
সবশেষে অঙ্কনের নিচে আমি আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।তো হয়ে গেল আমার "ব্লেড দিয়ে একটি সিম্পল আর্ট"। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আমার আজকের অঙ্কনটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ব্লেড দিয়ে দারুন একটি আর্ট করেছেন আপু। ছোটবেলায় ব্লেড দিয়ে অনেক আর্ট করতাম। আপু আপনি অনেক দক্ষতার সাথে দারুন একটি আর্ট করেছেন দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

আপনি ও ছোটবেলায় ব্লেড দিয়ে আর্ট করতেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর এবং ইউনিক একটা ড্রইং ছিল, ব্লেড দিয়ে হার্টের স্ক্র্যাচ করার বিষয়টা খুব চমৎকার লেগেছে, তবে বাবা-মা বিষয়টি আমি বুঝতে পারিনি তাদের ধারা কি আপনি কষ্ট পেয়েছেন এমন বোঝানোর চেষ্টা করেছেন?

 3 years ago 

তাদের ধারা কি আপনি কষ্ট পেয়েছেন এমন বোঝানোর চেষ্টা করেছেন?

আশ্চর্য, কষ্ট পাবো কেন @sajjadsohan ভাইয়া!😊 আমি তো বোঝাতে চেয়েছে একটি বৃন্তে দুটি ফুল যেমন তেমনি একটি ব্লেডের দুই ধারাতে মা-বাবার অবস্থান তেমনই।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি আজকের এই আর্ট টি আপনার সিম্পল হলেও অনেক সুন্দর এবং ইউনিক ৷ আমার ভীষণ ভালো লেগেছে এই আর্ট টি ৷ বিশেষ করে ব্লেডের মাঝে মা বাবার নাম দেওয়াতে আরো বেশি ভালো লাগছে ৷ মা বাবার প্রতি ভালোবাসা ফুটিয়ে উঠেছে আর্টের মাঝে ৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া, ইউনিকভাবে ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ব্লেড দিয়ে এই সিম্পল আর্টটি চমৎকার লাগলো দিদি। আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আঁকতে গেলে আঁকার কোন শেষ নেই।যে কোন আর্ট সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারলে দেখতে খুব ভালো লাগে। আপনি ব্লেডের মাঝে মা,বাবা লিখাতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ! ব্লেড দিয়ে দারুণ আর্ট করেছেন দিদি। আর্টের কনসেপ্টটা আমার কাছে ভালো লেগেছে বেশি। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রথমে মনে হয়েছিল যে এখানে আপনি ব্লেড ভেঙ্গে খাতার উপরে রেখে দিয়েছেন। পরে ভালোভাবে দেখার পরে বুঝতে পারলাম যে এটি আপনার একটি সুন্দর আর্ট। খুবই সুন্দরভাবে আপনি এই আর্ট তৈরি করেছেন এবং এরকম একটি সুন্দর আর্ট শেয়ার করার মাধ্যমে আপনি আপনার প্রতিভাকে খুবই ভালোভাবেই তুলে ধরেছেন৷ আরে এই আর্টের মধ্যে আপনি পৃথিবীর পবিত্র দুটি নাম দিয়েছেন যা দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ব্লেড ভেঙ্গে খাতার উপরে রেখেই অঙ্কনটির সেপ একে নিয়েছি ভাইয়া।ধন্যবাদ আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।

 3 years ago 

আপনি এই আর্টের মাধ্যমে বাবা-মায়ের প্রতি ভালোবাসাটা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সিম্পল আর্ট হলেও এই আর্টের বিষয়বস্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। ব্লেড দিয়ে এত সুন্দর একটা সিম্পল আর্ট করেছেন যা সত্যি খুব সুন্দর হয়েছে। যাইহোক আপনি এত সুন্দর করে এটা অঙ্কন করেছেন, এবং সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালোই লেগেছে।

 3 years ago 

আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 3 years ago 

কিছু কিছু অংকন আছে যে অংকন গুলোর মাধ্যমে অনেক কিছু প্রকাশ করা যায় এবং অনেক কিছুই প্রকাশ করে ফেলে দেওয়া সম্ভব বলে আমি মনে করি। আপনি দারুন একটি অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন। মা-বাবার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এই অংকন টা দেখে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

না বলা কথাগুলোও অঙ্কনে ফুটিয়ে তোলা যায়,সুন্দর মতামত প্রকাশ করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ওয়াও ব্লেড দিয়ে অনেক সুন্দর একটি অংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন দিদি। যা দেখে অনেক ভালো লাগলো আমার।এত সুন্দর একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনার সুন্দর মতামত জানানোর জন্য, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38