স্বরচিত কবিতা: "অন্ধের ছোঁয়া"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-1480687.jpeg
সোর্স

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় পৃথিবীতে আমরা ক্ষুদ্র একটি প্রাণী হিসেবে বিবেচিত।কিন্তু এই সল্পজীবনের মাঝে ঘটে যায় নানা ঘটনা, যা আমাদের হৃদয়কে ভরিয়ে তোলে যন্ত্রনায়।মুখোশের আড়ালে থাকা মানুষগুলো দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে।সেই ভাবনায় ফুটিয়ে তুললাম আমার আজকের কবিতায়। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অন্ধের ছোঁয়া

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

পৃথিবীতে আমি একজন ক্ষুদ্র কণা
যেদিকে তাকায় সেখানেই দেখি অন্ধের ছোঁয়া,
কালো কয়লায় পোড়ানো মানুষের হৃদয়
আর ধূ-ধূ মরুভূমির তপ্ত বালুকনারা বয়।
আমি পাহাড়সম যন্ত্রণা কাঁধে নিয়ে ছুটে চলি
মাঝে মাঝে প্রকৃতি আমায় প্রশ্ন করে---
কোথায় চললে হে?
নিস্তব্ধ জনমানবহীন কোনো স্থান হবে আমার উত্তরে।
কিন্তু আমি নীরব,অর্থহীন জীবনের চৌকুঠুরিতে
নিজেই নিজের জীবন নিয়ে সন্দিহীনে,
দূরে শিয়ালের হাঁক শোনা যায়,
সন্ধ্যার আগে ফিরতে হবে ঘরে।
দিনশেষে এই অবিরত ছুটে চলার মেলা
কখনো ফাগুন, কখনো উত্তরে হাওয়া,
অন্ধের ছোঁয়ারা আজ মুখোশের আড়ালে
কখনো নাটকের অভিনেতা,কখনো বা জোনাক হয়ে।
বর্তমানটা কঠিন থেকে হচ্ছে কঠিনতর
ছোট্ট শব্দগুলো নেই তো আজ সড়গড়,
ক্ষুদ্র কনারা হচ্ছে বিভীষিকাময়
পাল্টে যাচ্ছে সময় আর অসময়।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দারুন কবিতা লিখেছেন দিদি কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে লাইনগুলো বহুল অর্থ প্রকাশ করে। যাই হোক দীর্ঘ অর্থবহুল কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। খুবই সুন্দরভাবে কবিতার সবগুলো লাইন মিলিয়েছেন ৷ এরকম সুন্দরভাবে কবিতা তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ খুব ভালো লাগলো সুন্দর কবিতাটি পড়ে৷ সবগুলো লাইনের সামঞ্জসতাও খুবই ভালোভাবেই বজায় রেখেছেন৷

 3 years ago 

আসলে আমাদের চারপাশে যে মুখোশধারী মানুষগুলো রয়েছে, তারা আরো বেশি কঠিনতর হয়ে যাচ্ছে এটা ঠিক। তাদের মাঝে আমরা ছোট্ট এক বালুকণা। সেই মানুষগুলো এমন ভাবে মুখোশ ধারণ করে, বোঝাই যায়না মুখোশের আড়ালে কোন চরিত্র রয়েছে। কবিতা লিখতে হয় মনের উপলব্ধি এবং মনের অনুভূতিকে তুলে ধরে। এগুলোকে তুলে ধরেই কবিতার হয়। ছোট্ট একটা কবিতার মাঝে অনেক কিছুই তুলে ধরা সম্ভব হয়। খুব ভালো লাগলো দিদি আপনার লেখা কবিতা আমার কাছে।

 3 years ago 

আপনার লেখার মাঝে একটা বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন কিছু আমাদের মাঝে উপস্থাপন করে চলেছেন। এ ধারাবাহিকতা আপনি আজকে আমাদের মাঝে স্বরচিত কবিতা অন্ধের ছোঁয়া শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি প্রায় আমাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা লেখার ধারাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যেখানে আপনি খুব সুন্দর ভাবে কবিতার প্রত্যেকটা লাইন লেখার চেষ্টা করেন। আর যার মধ্যে বেশ সুন্দর ধারণা খুঁজে পাই। ঠিক তেমনি পূর্ব দিনের মতো আজকেও একটা ভালো মানের কবিতা লিখেছেন।

 3 years ago 

আপনি আজকের এই কবিতার মাধ্যমে এত সুন্দর একটা বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। দিদি আপনি অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। অন্ধের ছোঁয়া কবিতাটার মধ্যে বাস্তবিক অনেক কিছু তুলে ধরেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাস্তবিক টপিকগুলো তুলে ধরে কবিতা লিখলে ভালোই হয়। অসম্ভব দারুন ছিল আপনার লেখা পুরো কবিতা।

 3 years ago 

আপনি প্রতি সপ্তাহে বেশ দারুন দারুন কবিতা লেখে পোস্ট করে থাকেন। আজকে আপনি খুব সুন্দর করে অন্ধের ছোঁয়া কবিতাটি লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। তবে পৃথিবীতে অনেক রকমের মানুষ ও প্রাণি আছে। সত্যি আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের কবিতা বারবার পড়তে মন চায়। কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি শেয়ার করা যায়। ধন্যবাদ আপনাকে অন্ধের ছোঁয়া কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

পৃথিবীতে আমরা ক্ষুদ্র একটি প্রাণী।এই অল্প সময়ে পৃথিবীতে ঘটছে নানান ঘটনা এবং হৃদয়কে যন্ত্রণায় বিষাক্ত করে তুলছে।মুখোশের আড়ালে থাকা মানুষগুলো চেনা অনেক কঠিন। আপনার স্বরচিত কবিতা অন্ধের ছোঁয়া পড়ে বেশ ভালো লাগলো। কবিতার প্রত্যেকটি লাইনখুব সুন্দর অর্থ বহন করছে।বেশ চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38