"পেন্সিল স্কেচে নিশি রাতের দৃশ্য অংকন"
নমস্কার
পেন্সিল স্কেচে নিশি রাতের দৃশ্য অংকন:
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি নিশি রাতের দৃশ্য।যেটার মাধ্যমে আমি চাঁদ,একটি নিশাচর পেঁচা ও কালো অন্ধকারের মাঝে নীলাভ আভার দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।রাতের দৃশ্যটি আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---
উপকরণ:
2.রঙিন পেন্সিল (নীল,কালো)
3.কালো বলপেন
4.রবার
5.ব্লেড
6.টিস্যু পেপার এবং
7.স্কেল
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি সাদা রঙের কাগজের উপর স্কেল দিয়ে বলপেনের সাহায্যে দাগ কেটে নিলাম।
ধাপঃ 2
এবারে পেন্সিল দিয়ে একটি গাছের ও ডালপালার দৃশ্য একে নিলাম।
ধাপঃ 3
এবারে একটি ব্লেডের সাহায্যে পেন্সিলটি গুঁড়ো করে নিলাম।তারপর একটা সাদা রঙের ছোট কাগজ উপরে মাঝবরাবর অংশে সামান্য আঠা দিয়ে আটকে নেব।
ধাপঃ 4
এখন একটি টিস্যু পেপারের সাহায্যে পেন্সিল গুঁড়ো সেট করে নেব গাছের দৃশ্য অংকন করতে।
ধাপঃ 5
এরপর গাছের ডালে একটি পেঁচার দৃশ্য একে নিয়ে নীল রঙের পেন্সিল একটি ব্লেডের সাহায্যে পেন্সিলটি গুঁড়ো করে নিলাম।
ধাপঃ 6
এখন একটি টিস্যু পেপারের সাহায্যে নীল রঙের পেন্সিল গুঁড়ো সেট করে নেব গাছের মাঝে ফাঁকা অংশে।
ধাপঃ 7
এবারে গাছ ও পেঁচার দৃশ্যটি গাড় করে একে নেব পেন্সিল স্কেচে।তারপর কালো রঙের বলপেন দিয়ে সরু ডালপালা একে নিলাম।
ধাপঃ 8
এরপর সাদা রঙের আঠা দিয়ে আটকানো কাগজটি তুলে নিয়ে অঙ্কনের সঙ্গে সেট করে চাঁদের দৃশ্য একে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে অঙ্কনের নিচে আমি আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।এখন একটু কায়দা করে কয়েকটি ফটো তুলে নিলাম।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "পেন্সিল স্কেচে নিশি রাতের দৃশ্য"। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।
আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
পোষ্ট বিবরণ:
| বিষয় | "পেন্সিল স্কেচে নিশি রাতের দৃশ্য" |
|---|---|
| শ্রেণী | অংকন |
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
টুইটার লিংক
দিদি আমার বাংলা ব্লগে আজ পর্যন্ত আমার এ ধরনের আর্ট চোখে পড়ে নাই। রাতের দৃশ্যও যে, পেন্সিল স্কেচের মাধ্যমে এতো সুন্দর ভাবে তুলে ধরা যায় সেটা আজকে দেখলাম। রাতের আকাশের চাঁদ পেঁচা সবকিছুই সুন্দর হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ দিদি ধৈর্য সহকারে সুন্দর একটি আর্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য, অনেক ধন্যবাদ দাদা।
চাঁদনী রাতে এরকম পেঁচা ডালে বসে থাকতে অনেক দেখেছি। যেটা আপনি পেন্সিল দিয়ে খুবই সুন্দরভাবে অংকন করলেন। সেই বিষয়টি উপলব্ধি করলাম। আপনার চিত্র অংকনের মধ্যে খুবই ভাল দক্ষতা দেখিয়েছেন । চিত্র অংকনে আমাদের কমিউনিটিতে সবাই অনেক দক্ষ । সুন্দর সুন্দর চিত্র অংকন করে থাকে আপনার আজকের চিত্র অংকটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।
আপনার কাছে চিত্র অংকনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ আপনাকে ভাইয়া।
নিশি রাতের দৃশ্যটি আপনি খুবই সুন্দর ভাবে এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার চিত্র অঙ্কন দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি চিত্র অংকন দেখে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।
পেন্সিল আর্টে রাতের দৃশ্য অসম্ভব রকম ভাবে ফুটে উঠেছে দিদি।খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি।চাঁদ ও হুতুম পেঁচা টি খুব সুন্দর হয়েছে।সব মিলিয়ে খুব সুন্দর। ধন্যবাদ
অনেক ধন্যবাদ দিদি,উৎসাহ দেওয়ার জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much💝.
আপনার আর্টে একটা ভৌতিকতার ফিল পেলাম দিদি। নিশিরাথে প্যাচা মাঝে মাঝেই ডাকে, ভয়ও হয়। দারুণভাবে পেন্সিল দিয়ে ফুটিয়ে তুললেন দিদি 🦋
হুম, রাতের দৃশ্য মানেই তো ভূতের রহস্য থাকবেই ভাইয়া।ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর ভাবে আপনি আর্ট এর কাজ সম্পন্ন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি তো রীতিমতো অবাক হয়ে গেছি আপনার সুন্দর এই অভিজ্ঞতা সম্পন্ন একটি কাজ সম্পন্ন করতে দেখে। খুবই ভালো লাগলো আপনার সুন্দর দক্ষতা দেখে।
আপনাদের প্রশংসাভরা মন্তব্য পড়ে অনেক উৎসাহ পাই ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।