স্বরচিত কবিতা: "পূর্ন স্বাধীনতা"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি এক্সামের ব্যস্ততাকে সঙ্গে নিয়ে।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231218_161440.jpg
সোর্স

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় আমাদের মনের ইচ্ছেগুলো প্রকাশ করা হয়েছে।যে ইচ্ছেরা বাসা বাঁধে স্বাধীনভাবে বেঁচে থাকার কিন্তু পরিস্থিতি অনেকসময় সেটা দমিয়ে রাখে।আমরা চাই পরাধীন শব্দকে চিরতরে মুছে ফেলতে তবুও সমাজে সেটাই বেশি মাথাচাড়া দিয়ে স্থান পায়।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।এই কবিতাটি @hafizullah ভাইয়ার লেখা অণুকবিতার আঙ্গিকে লেখা হয়েছে।ভাইয়ার কবিতাগুলি সবসময় আমাকে আলাদা অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় মনে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

পূর্ন স্বাধীনতা

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

আমি ফুলের পাপড়িতে শোভিত হতে চাইনি
আমি দেনার রংয়ে রঞ্জিত সৌন্দর্য্য খুঁজিনি,
আমি খুঁজেছিলাম কারো শুদ্ধ মন--
খুঁজেছিলাম পবিত্র ভালোবাসায় সিক্ত বন্ধন।
আমি হতে চাইনি কারো হাতের পুতুল
কিংবা হতে চাইনি কোনো ক্ষুধা মিটানোর ফুল,
আমি মাথা উঁচিয়ে চেয়েছিলাম পূর্ন স্বাধীনতা
সব বাঁধাগুলি ঠেলে চেয়েছিলাম আত্মদাম্ভিকতা।
আমি শিশির বিন্দুতে পা ভিজাতে চাইনা
আমি কুয়াশার চাদরে তৃষ্ণা মেটায় না,
আমি খুঁজেছিলাম কারো উষ্ণ মন--
খুঁজেছিলাম সত্যের বহমানতার দহন।
আমি চাইনি শিকলে বন্দি হতে
আমি হতে চাইনি সংলাপের দর্শক হতে,
আমি চেয়েছিলাম মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলতে
নির্ভীকতায় দু'পা ভর করে বারবার উঠে দাঁড়াতে।
আমি রংধনু রংয়ে রাঙা হতে চাইনি
আমি সাদার মাঝে কালোর পার্থক্য খুঁজিনি,
আমি খুঁজেছিলাম কোমল হৃদয়--
খুঁজেছিলাম কঠিনতায় আত্মতৃপ্তির অভয়।
আমি হতে চাইনি কারো হৃদয়ের খোরাক
কিংবা হতে চাইনি বিকৃত মস্তিষ্কের পথিক,
আমি চেয়েছিলাম ধূসর অগ্নিপাতে নিজেকে গড়তে
আর বাস্তবের মুখোমুখি প্রতিবাদ করতে।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

হাফিজ ভাই আসলেই খুব ভালো কবিতা লিখেন! আমার কাছেও উনার কবিতাগুলো পড়তে ভালো লাগে। তবে আপনার কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ দিদি। পড়ে খুব ভালো লাগলো 🌼

 3 years ago 

ঠিক বলেছেন, ভাইয়া সবসময় দারুণ কবিতা লেখেন।যেটা আমাদের জন্য অনুপ্রেরণা, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পূর্ণ স্বাধীনতা কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। হাফিজ ভাইয়ের লিখা কবিতার আদলে সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন। কবিতা এমন একটি জিনিস যার মাধ্যমে নিজের সমস্ত কথাগুলো ব্যাক্ত করা যায়।
আপনার কবিতার লাইনগুলো বেশ সুন্দর ছিল এবং গুছিয়ে লিখার চেষ্টা করেছেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই নিজের মনের কথাগুলি উজাড় করে ব্যক্ত করার চেষ্টা করলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।

 3 years ago 

দারুন কবিতা লিখেছেন দিদি কবিতার প্রতিটা লাইন অনেক ভালো লেগেছে। মাধুর্য দিয়ে দারুন একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য একটি বৃহৎ বিষয়কে সুন্দরভাবে কবিতার মাধ্যমে তুলে ধরা যায় এবং সেই বিষয়টি একজন কবিই পাড়েন। আপনি দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে এবং কবিতা লিখতেও। আর হাফিজ ভাইয়ার কবিতা গুলো আসলেই ব্যতিক্রম। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার অনুভূতি পড়ে ভালো লাগলো আপু,অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। কবিতার প্রতিটি গাথুনি খবই অসাধারণ ছিলো। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

সু স্বাগতম আপু।

 3 years ago 

☺️

 3 years ago 

🥰🥰

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37