"কয়েকটি ফুলের ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"কয়েকটি ফুলের ফটোগ্রাফি"।

ফুল পবিত্রতার প্রতীক,ভালোবাসার প্রতীক ও সৌন্দর্য্যের প্রতীক।তাই ফুল বরাবরই আমার কাছে খুবই প্রিয়।আজ শেয়ার করবো আপনাদের সঙ্গে কিছু ফুলের সুন্দর ফটোগ্রাফি।আসলে শীতকালে ও বসন্তকালে ফুলের সমাহার বেশি দেখা যায়।ফুলে ফুলে সুশোভিত হয়ে যায় সারা বাড়ি ও প্রতিষ্ঠানগুলি।এই ফুলের ফটোগ্রাফি আমি একটি বাড়ি ও আমাদের কলেজ থেকে তুলেছিলাম।আশা করি ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

IMG_20240211_192238.jpg

এটা হচ্ছে ডালিয়া ফুলের কুঁড়ি।আর সকালের শিশির ভেজা ফুলের ছবি দেখতে কার না ভালো লাগে!ডালিয়া ফুলের কুঁড়িগুলি খুবই বড় সাইজের হয়ে থাকে।এই কুঁড়ি থেকে আবার বড় সাইজের ফুলও ফুটবে।

IMG_20240211_192219.jpg

এটা হচ্ছে সকলের পরিচিত গোলাপ ফুল।গোলাপ ফুল আমাদের সকলের পছন্দের একটি ফুল।আর লাল টুকটুকে গোলাপ হলে তো কথাই নেই!অনেক জাতের ও রঙের গোলাপ ফুল থাকলেও লাল রঙের গোলাপের সৌন্দর্য্যটাই আলাদা।

IMG_20240211_192200.jpg

এটা হচ্ছে সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল।চন্দ্রমল্লিকা ফুলেরও অনেক প্রজাতি রয়েছে।দিন যতই এগোতে থাকে ততই ফুলের পাপড়ির কালার চেঞ্জ হতে থাকে।সাদা জাতের চন্দ্রমল্লিকাগুলি অনেক ঘন পাপড়ির সমন্বয়ে গঠিত হয়।

IMG_20240211_192145.jpg

এটা হচ্ছে কুয়াশায় স্নাত দেশি চন্দ্রমল্লিকা ফুল।দেশি চন্দ্রমল্লিকা ফুলগুলোর পাপড়ি কম হয়ে থাকে।আমাদের বাড়িতেও দুই প্রকার দেশি চন্দ্রমল্লিকা ফুল গাছ রয়েছে।এই ফুলগুলি সবসময় আকর্ষণীয়।

IMG_20240211_192102.jpg

এটা একটা অপরিচিত ফুল।তবে এটা শীতের সময়-ই দেখা যায়।আর কুঁড়িগুলি অনেকটাই ডালিয়া ফুলের কুঁড়ির মতোই দেখতে।তবে ফুটন্ত ফুলগুলি ভালো লাগছিলো দেখতে।ফুলের পাপড়ির ডগায় কুচি কুচি ডিজাইন যেন মন কেড়ে নেয়।

IMG_20240211_192129.jpg

এই ফুল অনেকগুলো প্রজাতির হয়ে থাকে।ফুলের কুড়ি ছোট থাকতে রং কিছুটা গাড় থাকে আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে ফুলের পাপড়িগুলো ফ্যাকাসে রং ধারণ করে।

IMG_20240211_192411.jpg

সবশেষে এটা হচ্ছে বড় জাতের চন্দ্রমল্লিকা ফুল।অনেকগুলো পাপড়ির সমন্বয়ে গঠিত এই চন্দ্রমল্লিকা ফুলটি।এই ফুলগুলো দেখতে অনেকটা ডালিয়া ফুলের মতোই মনে হয় আমার কাছে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2 এবং redmi note 10 pro max
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,বারাসাত

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আজকে খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন।আসলে ফুল আমার খুবই ভালো লাগে।যার কারণে ফুলের ফটোগ্রাফি দেখলে খুবই ভালো লাগেছে। চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি ফটোগ্রাফি করতে যেমন ভাল লাগে। তেমনি ফুলের ফটোগ্রাফি পোস্ট দেখতে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন ফুলের। প্রতিটি ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে দেখে।

 2 years ago 

অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সবগুলো ফটোগ্রাফির সাথে আপনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল। তবে বিশেষ করে গোলাপ ফুলের ফটোগ্রাফি এবং চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বেশ দুর্দান্ত ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি । আসলে ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে। বিভিন্ন রকমের বৈচিত্রময় ফুল দেখলে আমাদের কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি বেশ দারুন হয়েছে। এত চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন লাগলো দিদি।আপনি চমৎকার ফটোগ্রাফি করেন। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আমার কাছে প্রতিটি ফুলই ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ দিদি সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি তো দেখতেছি বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অসম্ভব ভালো লাগলো। বিশেষ করে গোলাপ ফুল এবং ডালীয় ফুল ও চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

চন্দ্রমল্লিকা আর নাম না জানা ফুলের ফটোগ্রাফি টি অসাধারণ লাগছে দিদি। আমিও আজ কিছু ফটোগ্রাফি করেছিলাম। ফুলের ফটোগ্রাফি করতেও ভালো লাগে। 🌼

 2 years ago 

বেশ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখতে দারুন লাগছে। হলুদ রঙের ফুলের ফটোগ্রাফিটি বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64499.14
ETH 1878.77
USDT 1.00
SBD 0.38