"মজাদার লইট্টা মাছ ভাজি বা চচ্চড়ি রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ5 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ?আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমি ও ভালো আছি।আজ আমি আবারো একটি সবার পরিচিত মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।আর সেটি হলো -"লইট্টা মাছ ভাজি বা চচ্চড়ি রেসিপি"।

CollageMaker_20210831_090416913.jpg
আমার লোকেশন

লইট্টা মাছ সম্পর্কে আমার ধারণা:

লইট্টা মাছ একটি সামুদ্রিক মাছ।প্রথমে আমি এই মাছ তেমন পছন্দ করতাম না।কিন্তু এই মাছ এখন আমার এত ভালো লাগে যে প্রিয় মাছের তালিকায় স্থান করে নিয়েছে।লইট্টা মাছকে অঞ্চলভেদে বিভিন্ন নামে ডাকা হয়।যেমন-লইট্টা, লোটে,লইটা এবং এই মাছের তেমন হাড় না থাকায় কোনো কোনো এলাকায় আবার নিহাড়ে মাছও বলে।এই মাছ ঝোলে আমার তেমন পছন্দ নই কারণ এর ভিতরে কাঁটাতে একটু নালাভাব থাকে কিন্তু ভাজি,চচ্চড়ি বা ঝুরঝুরি করলে এই নালাভাবটা থাকে না।এটি আমার ভীষণ পছন্দ।তাই আমাদের বাড়ি লইট্টা মাছ আনলেই চচ্চড়ি করা হয়।আপনারা সবাই প্রায় এই মাছটি খেতে পছন্দ করেন।যদিও এই মাছের চচ্চড়ি করা একটু সময়সাপেক্ষ, তবুও খেতে কিন্তু অসাধারণ মজার।লইট্টা মাছে প্রচুর পরিমানে ভিটামিন ও প্রোটিন রয়েছে। এই মাছ যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু এটি শুকানো ও হয়।লইট্টা মাছ শুঁটকি খেতে কিন্তু অনেকেই পছন্দ করেন।এছাড়া লইট্টা শুঁটকি মাছ বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে প্রচুর পরিমানে বিক্রি ও করা হয়।এই মাছটি খুবই নরম প্রকৃতির ।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20210831_085425.jpg
আমার লোকেশন

উপকরণ:

1.লইট্টা মাছ- 1 কিলো
2.লবণ - 1 টেবিল চামচ
3.হলুদ - 1/2 টেবিল চামচ
4.কাঁচা লঙ্কা বাটা - 4 টি
5.শুকনো লঙ্কা গুঁড়ো - 1 টেবিল চামচ
6.গরম মসলা গুঁড়ো - 1 টেবিল চামচ
7.পেঁয়াজ কুঁচি - 2 টি
8.রসুন কুঁচি - 1 টি
9.পাঁচফোড়ন - 1/2 টেবিল চামচ
10.জিরা বাটা- 1.5 টেবিল চামচ
11.সরষের তেল - 100 গ্রাম
12.আদা বাটা- 1 টেবিল চামচ

IMG_20210831_085520.jpg
আমার লোকেশন

প্রস্তুত প্রনালী:

ধাপঃ 1

IMG_20210831_084825.jpg
আমার লোকেশন

প্রথমে আমি এখানে 1 কিলো লইট্টা মাছ নিয়েছি।

ধাপঃ 2

IMG_20210831_084915.jpg
আমার লোকেশন

এরপর মাছগুলোর মাঝবরাবর ছোট ছোট আশগুলি ছাড়িয়ে নেব বটির সাহায্যে এবং মিডিয়াম সাইজ করে কেটে নেব।

ধাপঃ 3

CollageMaker_20210831_090156562.jpg
আমার লোকেশন

এরপর মাছগুলো ধুয়ে নেব।এবার চুলায় একটি শুকনো কড়া বসিয়ে লইট্টা মাছগুলো দিয়ে দেব।এই মাছ যেহেতু সামুদ্রিক জলা জাতীয় মাছ সেহেতু মাছ থেকে প্রচুর পরিমানে জল বের হবে।ফলে আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন হয় না। এবার মাছের থেকে বের হওয়া জলেই মাছগুলো হালকা সেদ্ধ করে নেব 10 মিনিট ধরে এবং জলগুলি একেবারে শুকিয়ে নেব মাছের গায়ে।

ধাপঃ 4

IMG_20210831_085053.jpg
আমার লোকেশন

এরপর মাছ সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব এবং মাছগুলোর কাঁটা ছাড়িয়ে বেছে নেব হাতের সাহায্যে ।

ধাপঃ 5

IMG_20210831_085113.jpg
আমার লোকেশন

তো আমার এখানে সব মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে।এবার মসলা মেশানোর পালা।

ধাপঃ 6

IMG_20210831_085152.jpg
আমার লোকেশন

CollageMaker_20210831_090229507.jpg
আমার লোকেশন

এরপর আমি মাছের গায়ে এক এক করে সব মসলাগুলি মিশিয়ে নেব।যেমন-পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো,গরম মসলা গুঁড়ো, জিরা বাটা,আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং রসুন বাটা ।এছাড়া পেঁয়াজ ও রসুন কুঁচি করে কেটে নেব বটির সাহায্যে।

ধাপঃ 7

IMG_20210831_085259.jpg
আমার লোকেশন

CollageMaker_20210831_090332237.jpg
আমার লোকেশন

আমি চুলায় আবারো কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দেব।তেল গরম হলে পেঁয়াজ ,রসুন কুচি ও পাঁচফোড়ন দিয়ে ভেঁজে নেব হালকা করে।তারপর মসলা মিশ্রিত লইট্টা মাছগুলো দিয়ে দেব কড়াইতে।এরপর নেড়েচেড়ে মাছগুলো বাদামি রঙের করে ভেঁজে নেব ঝুরঝুড়ি করে।

ধাপঃ 8

IMG_20210831_085502.jpg
আমার লোকেশন

IMG_20210831_085536.jpg
আমার লোকেশন
মাছগুলো ভেঁজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি" লইট্টা মাছ ভাজি বা চচ্চড়ি"।এবার এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।আশা করি আমার আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 5 years ago 

খুবই সু্স্বাদু একটি রেসিপি তৈরি করেছেন দিদি।আমার লইট্যা মাছের ভর্তা খেতে অনেক ভালো লাগে।আপনার রেসিপি দেখে চর্চরিটা খেতে ইচ্ছে করছে।আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ দিদি।

 5 years ago 

ভাইয়া এবার লইট্টা মাছের চচ্চড়ি করে খেয়ে দেখবেন।অনেক ভালো লাগবে খেতে।ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 5 years ago 

লইট্ট মাছের চচ্চড়ি! এতো সুন্দর করে এটা তৈরী করেছেন, খুব ভালো হয়েছে। আমি লইট্টা মাছ কখনো রান্না খাই নাই, তবে শুটকি খেয়েছি অনেক। আপনি সুন্দর রান্না করেন।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্য শুনে আমি খুশি হলাম।আপনার সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়।ভালো থাকবেন আপু।

 5 years ago 

লইট্টা মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। তবে এই মাছ আমাদের এখানে পাওয়া যাই না। অনেক সুন্দর একটি রেসিপি আপনি শেয়ার করেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

আপনাকে ও ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

 5 years ago 

সামুদ্রিক মাছ হার্টের জন্য বরাবরা ভালো এবং প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এবং শরীর ফ্যাট দূর করতে সাহায্য করে। রান্নার অনেক সুন্দর বর্ণনা করেছেন। বাসায় রান্না করা হয়না বলে রেসিপি গুলো ট্রায়াল দিতে পারিনা।বিয়ের পর দিবো 😊এখন শিখে রাখি।

 5 years ago 

আপু রান্নার ট্রেনিং এখান থেকে শিখে নেন শশুর বাড়ী পাকা রাঁধুনী হয়ে যাবেন😊😊।ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 5 years ago 

অলমোস্ট অনেক গুলো শিখেছি।

 5 years ago 

দারুন হয়েছে। এক কথায় অসাধারণ রেসিপি। আমাদের সাথে ভাগ করার জন্য অনেক ধন্যবাদ

 5 years ago 

তোমাকে ও ধন্যবাদ দাদা।

 5 years ago 

বছর তিনেক আগে একবার খেয়েছিলাম।যথাসম্ভব খুব ভালো ছিল খেতে।এদিকে খুব বেশি পাওয়া যায়না।
আপনার রেসিপিটি সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো

 5 years ago 

ভাইয়া, হাতের কাছে পেলেই চটজলদি নিয়েই রান্না করে খেয়ে দেখবেন এভাবে ।ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

 5 years ago 

লইট্টা মাছ ভাজি। অসাধারণ একটি রেসিপি। খুব সুন্দর উপস্থাপন করেছেন দিদি। আপনার জন্য শুভকামনা।।।

 5 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া, সবসময় সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 5 years ago 

ধন্যবাদ দিদি🙂🙂

লইট্টা মাছ আমার অনেক বেশি পছন্দের একটি মাছ। এই মাছ রান্না করার পর মুখে দিলেই কেমন জানি ভ্যানিশ হয়ে যায়। তারপরও খেতে অনেক মজা লাগে।

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 5 years ago 

মজাদার লইট্টা মাছ ভাজি বা চচ্চড়ি রেসিপি অনেক সুন্দর হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 5 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

দিদি আজ দুপুরে লইট্টা শুটকি দিয়ে ভাত খেয়েছি। আসলেই খুব মজার মাছ। এই মাছ মানুষ বিভিন্নভাবে খেয়ে থাকে। কাঁচা লইট্টা ফ্রাই করে খায়। লইট্টা শুটকি ও খুব মজার। আপনার খাবারের চেহারাটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

হ্যাঁ, ভাইয়া এটি খুবই মজার মাছ।খেতে অনেক স্বাদের।তবে আমার কখনো লইট্টা মাছ শুঁটকি খাওয়া হয় নি।ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61578.51
ETH 1697.55
USDT 1.00
SBD 0.38