স্বরচিত কবিতা: "সপ্ততরীর ঢেউ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231113_234829.jpg

কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় ভালোবাসার রংহীন রূপকে তুলে ধরা হয়েছে।বর্তমানে ভালোবাসাগুলো তার রং হারিয়ে যেন নিস্তেজ হয়ে পড়ছে,কেউবা সেটাকে নতুনভাবে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা করছে।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

সপ্ততরীর ঢেউ

*দিনের সঙ্গে সঙ্গে পৃথিবীটা যেন হচ্ছে স্তম্ভিত
আর রংহীন ভালোবাসারা পাখা নেড়ে দ্বিধান্বিত,
শুধু চোখের ইশারায় সব কথা রয়েছে জমে
এক সংকটময় পরিস্থিতি হৃদয় কোণে।
উৎফুল্ল ,হাসিরা খুঁজে চলেছে আকাশের রংধনু
শুধুই ভালোবাসার প্রতিদানে সবটুকু রং ফিরিয়ে দেবে বলে,
কখনো গহীন জঙ্গলে হারিয়ে যেতে ইচ্ছে করে
আবার কখনো ইচ্ছে করে ভেসে যেতে সপ্ততরীর ঢেউয়ে।
সবটুকু ভালোবাসা জড়ো হয়ে হাতছানি দেয়
আমি নিঃশব্দে তার প্রতিচ্ছবিতে অশ্রু ঝরায়,
আমার ভাবনারা শেষ দিগন্তে গিয়ে থামে
কল্পনাগুলি স্বপ্নের মাঝে কথা বলে।
রাতের অন্ধকার খুঁজে পায় আলোর সন্ধান
আমার ভোর হয় বেসুরা পাখির কলতান,
লতায় জড়ানো অনুভূতিরা এখন প্রায় মৃত
ভালোবাসার ফুলঝুড়িতে যতই ঢালি ব্যর্থ ঘৃত।
রোদ বেরুলেই চকচকে শিশির বিন্দুগুলি হয় অদৃশ্য
শুকনো ফুল, ডালপালা জটলা বাঁধে দুপুর গ্রীষ্ম,
নিস্তেজ ভালোবাসাগুলো বসন্ত ফিরে পেতে চায়
হারিয়ে যেতে চায় বারবার আপন ছোঁয়ায়।
দক্ষিণা হাওয়া মনে দেয় পূর্ন চঞ্চলতা
সব অস্থিরতার নিঃশেষ কাটিয়ে এই চাওয়া,
কিন্তু মাটিতে লুটানো ঝরা পাতার দেহ শুধুই খসখসে কষ্টগুলি তাই ভাসিয়ে দিতে মন চায় সপ্ততরীর ঢেউয়ে।

৶-------সমাপ্ত-------৶

আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বিষয়স্বরচিত কবিতা:" সপ্ততরীর ঢেউ "
শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ঠিক বলেছেন দিদি, কবিতা হলো মানুষের মনের উপলব্ধি। আপনার আজকের ভালোবাসার কবিতাটি পড়ে ভালো লাগলো। কবিতার নামটা বেশ ভালো লেগেছে আমার কাছে। ভালোবাসার রংহীন রূপটা বেশ দারুণভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার মাধ্যমে। প্রতিটি লাইন পড়ে ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মতামত জানতে পেরে ভালো লাগলো,ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই সুন্দর এবং বড় একটি কবিতা তৈরি করেছেন আপনি। এরকম সুন্দর একটি কবিতা পড়তে পেরে খুবই ভালো লাগলো এবং এই কবিতার প্রত্যেকে লাইন যেন আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আর খুবই সুন্দরভাবে এবং সামঞ্জস্যতা বজায় রেখে আপনি সবগুলো লাইনকে একসাথে করে এখানে শেয়ার করেছেন। যার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

কবিতাটি যে আপনার মনে জায়গা করে নিয়েছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি তো দেখছি খুব সুন্দর কবিতা রচনা করতে পারেন আপু। আপনার কবিতা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথমে কবিতার নামটা আমার কাছে একটু জানি কেমন মনে হয়েছিল। পরবর্তীতে কবিতা আবৃত্তি করার মধ্য দিয়ে বুঝতে পারলাম।

 3 years ago 

আপনি কবিতা আবৃত্তি করে যে বুঝতে পেরেছেন জেনে ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতা আমার বরাবরই পড়তে ভালো লাগে। আজকের কবিতাটিও দারুণ! আসলে দিনকে দিন ভালোবাসা রংহীন হয়ে যাচ্ছে। অনেকটা নিস্তেজ প্রায়, এমন নিস্তেজ ভালোবাসাকে সতেজ করার বৃথা চেষ্টা করে অনেকেই ব্যর্থ 🍀

 3 years ago 

আপনার অনুভূতি তুলে ধরার জন্য, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি বরাবর খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দেন আমাদের মাঝে আপু।কবিতার লাইনগুলো বাস্তবিক ছিল।খুব ভালো লিখেছেন ।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চেষ্টা করি বাস্তবতাকে তুলে ধরার জন্য, ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

সপ্ততরীর ঢেউ কবিতার নামটি ভীষণ ভালো লাগলো আপু। তবে নামের থেকে কবিতাটি পড়ে আরও বেশি ভালো লাগলো। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লেখেন। আজকের কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু একটি ছোট কবিতার মাধ্যমে বৃহৎ বিষয় কেউ তুলে ধরা সম্ভব। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে কবিতাটি আপনি লিখেছেন। কবিতার প্রত্যেকটি ভাষা অনেক সুন্দর ও সাবলীল ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার সাবলীল মতামত তুলে ধরার জন্য, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64301.72
ETH 1879.43
USDT 1.00
SBD 0.37