স্বরচিত কবিতা: "অভিমান ভুলে"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।চলছে ধান কাটার মৌসুম,তাই প্রতিটি দিন বেশ ব্যস্ততার মাঝেই কেটে যাচ্ছে।যাইহোক তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে এই সপ্তাহে নতুন একটি কবিতা শেয়ার করতে।

pexels-photo-1209843.jpeg
সোর্স

কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।আমি বরাবরই বাস্তবতা এবং প্রকৃতি নিয়ে লিখতে পছন্দ করি।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।এই কবিতায় বাস্তব ও প্রকৃতির মিশেলে লেখা কিছু কথা তুলে ধরা হয়েছে।সব সম্পর্কে অভিমান থাকবে আবার চাইলেও সব কথা মুখ ফুটে প্রকাশ করা যাবে না।ভালোবাসায় এই চাপা যন্ত্রনার কথা ফুটিয়ে তোলা হয়েছে এখানে।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অভিমান ভুলে

আমাদের দিন শুরু হয় একরাশ অভিমান ভুলে
শীতার্ত কুয়াশা পায়ে মেখে পাখির গুঞ্জনে,
মাটির স্পর্শ ছুঁয়ে রঙিন ফুটন্ত পাপড়ির ফুলে
হাজারো কথার শব্দবানকে পিছনে ঠেলে।


কখনো চিরকুটের মতো লেখাগুলো জড়ো হয়
মনের মাঝে যন্ত্রণাগুলি অস্থিরভাবে মাথাচাড়া দেয়,
কিন্তু আমরা নিরাশ,কঠিন ভাগ্যের পরীক্ষায়
চাইলেও মুখে বুলি ফোটাতে পারিনা দীনতায়।

শীতের দিনের সময়গুলিতে প্রেম আন্দোলনে
না বলা কথাগুলি খুব সহজেই পারতে বলে দিতে,
যার নেই কোনো-ই প্রয়োজন তার চাহিদা অঢেল
কিন্তু আমাদের চাহিদারা মাটিতে মেশে,
অবদারগুলি শুন্যে ভাসে, পদতলের ঠিকানার ফেরে।

অচিন পাখির মতো কখনো তা পূরণ হয়
নাম লেখায় গুটিকয়েক হিসেবের খাতায়,
হিসেবের খাতাগুলি সেখানে বড়ই ঠুনকো
যেখানে অর্থবানের দরজায় সব পরিপূর্ন।

কখনো গহীন জঙ্গলে একাকিত্বের খোঁজে
কল্পনারা সব তখন সঙ্গী হয়ে ওঠে,
অনেক বেদনায় কেটে গেছে দিন
অপূর্ণতারা ঘিরে ধরে আমার সুখবীন।।



আশা করি আমার আজকের লেখা কবিতা পোস্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অচিন পাখির মতো কখনো তা পূরণ হয়
নাম লেখায় গুটিকয়েক হিসেবের খাতায়,
হিসেবের খাতাগুলি সেখানে বড়ই ঠুনকো
যেখানে অর্থবানের দরজায় সব পরিপূর্ন।

একদম ঠিক বলেছেন আপু কবিতা হল মনের ভাব প্রকাশের অন্যতম একটি মাধ্যম। যেখানে অল্প কিছু বাক্যের মাধ্যমে বৃহৎ একটি বিষয় নিয়ে আলোচনা হয়ে যায়।

অসাধারণ ভাবে আজকের কবিতাটি লিখেছেন পড়ে খুবই ভালো লাগলো বিশেষ করে উপরের লাইনগুলো অসাধারণ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি। এই কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ আর এই কবিতার প্রত্যেকটি লাইন একটি থেকে একটি অসাধারণ হয়েছে । এই কবিতার মধ্যে যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে সেই লাইনগুলো হল:

শীতের দিনের সময়গুলিতে প্রেম আন্দোলনে
না বলা কথাগুলি খুব সহজেই পারতে বলে দিতে,
যার নেই কোনো-ই প্রয়োজন তার চাহিদা অঢেল
কিন্তু আমাদের চাহিদারা মাটিতে মেশে,
অবদারগুলি শুন্যে ভাসে, পদতলের ঠিকানার ফেরে।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিয়ে যাচ্ছেন। আজকের কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো অসাধারণ হয়েছে।

 3 years ago 

আপু আপনি প্রতি সপ্তাহে খুব চমৎকার কবিতা লিখে পোস্ট করেন। আজকে আপনি অনেক সুন্দর করে অভিমান ভুলে কবিতাটি লিখেছেন। আসলে ভালোবাসা এমন সব কথা মুখে বলতে পারেনা কিছু কথা বুকের মধ্যে চেপে রেখে কষ্ট সইতে হয়। আপনি নীরবতা ভালোবাসা নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দিদি আপনি ঠিকই বলেছেন কবিতা হল মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য। একটি গল্প কেও কবিতার মাধ্যমে তুলে ধরা যায়। আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অনেক দারুন ভাবে কবিতাটি লিখেছেন ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

দিদি আপনি প্রতি সপ্তাহে খুব চমৎকার কবিতা লিখেন। আপনার কবিতা গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লাগে।অভিমান ভুলে কবিতাটি অসাধারণ হয়েছে। প্রিয় মানুষকে সবাই অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষের সাথে রাগ অভিমান হয়। তবে কবিতাটি প্রতিটি লাইন খুব সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে কবিতাটি লিখার জন্য।

 3 years ago 

ভালোবাসার চাপা কষ্টের অনুভূতিটা আসলেই অনেক কষ্টের দিদি। এটা মাঝে মাঝে সহ্য করার মতো না। নীরবেই সয়ে যেতে হয়। আপনার কবিতা বরাবরই আমার পড়তে ভালো লাগে। আজকের কবিতাটিও ভালো ছিল 🦋

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.00
ETH 1573.85
USDT 1.00
SBD 0.42