"7 টি ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি গরমকে সঙ্গে নিয়েও সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তবুও সকলকে বেশ সাবধানে থাকতে হবে এমন আবহাওয়াতে।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"7 টি ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি"।

7 টি ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি:

GridArt_20240601_070917644.jpg

শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেলেও তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনের গ্যালারিতে।যদিও পূজার ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করতে করতে আমার গ্যালারী প্রায় শূণ্যের খাতায়।হাতে গোনা মাত্র কয়েকটি পূজার ছবি পড়ে আছে আমার গ্যালারিতে।[বর্ধমান শহরের পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গা পূজামন্ডপ থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের **সহজ পাঠ** বা প্রথম সংস্করণের এর আদলে তুলে ধরা হয়েছে।প্রতিবছর এখানে প্যান্ডেলে বিভিন্ন ধরনের আর্টকে কেন্দ্র করে করা হয়।ভিন্ন ভিন্ন বিষয় দিয়ে কাগজ কিংবা কাপড়ের উপর পেইন্টিং করে সাজানো হয় প্যান্ডেলটি।]আশা করি জলরঙে করা পেইন্টিংগুলি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240601_063700.jpg

এই পেইন্টিংটি অসম্ভব সুন্দর।যেখানে মাঠ দিয়ে একজন রাখাল ছেলে তার কাঁধে করে কাঁঠাল নিয়ে যাচ্ছে।আর সেটাকে লক্ষ্য করে তার পিছে একটি গরু ছুটছে বাড়ির দিকে।গরুরাও কিন্তু কাঁঠাল খেতে খুবই পছন্দ করে।সেই দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে।

আলোকচিত্র: 2

IMG_20240601_063059.jpg

এই পেইন্টিংটি দেখেই বোঝা যাচ্ছে কুমোর পাড়ার গোরুর গাড়ি।অতীতে গোরুর গাড়ির ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে নেই বললেই চলে।আর কুমোর পাড়াতে এই ধরনের মাটির হাড়ি তৈরি করা হয়, এর ব্যবহারও বর্তমানে অনেক কমেছে।গ্রামে মাঝে মধ্যেই চোখে পড়ে এই দৃশ্যগুলি।গরুর গাড়ি ভর্তি করে মাটির হাড়ি নিয়ে যাচ্ছে একজন গাড়িয়াল ভাই। আর তার গাড়ির নীচে সেই অতীতে ব্যবহৃত বর্তমানের স্মৃতিময় লুন্ঠনটি ঝুলছে।

আলোকচিত্র: 3

IMG_20240601_062926.jpg

এটি হচ্ছে সুন্দর একটি গ্রামের পেইন্টিং।যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার আদলে করা হয়েছে।যে গ্রামের নাম চন্দনী আর তার পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি নদী।নদীর নাম হলো অঞ্জনা।নদীর ঘাটে ইয়া বড় গাছের ছায়ায় সারি সারি নৌকা বেঁধে রাখা হয়েছে।আকাশে এক ঝাঁক পাখি উড়ে নীড়ে ফিরছে।

আলোকচিত্র: 4

IMG_20240601_070002.jpg

এই পেইন্টিংটি বাদুড় রাজার।অর্থাৎ চাম বাদুড়, যারা গাছের ফল-মূল খেয়ে ক্ষতিসাধন করে।এই ছবিতে বাদুড়ের মাথায় একটি মুকুট পরিয়ে দেওয়া হয়েছে আর বাদুড়গুলি ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল।যেটা দেখে বেশ ভালো লাগছিলো।

আলোকচিত্র: 5

IMG_20240601_063458.jpg

এই পেইন্টিংটি একটু ব্যতিক্রমধর্মী।প্রথমে আমার মনে হয়েছিলো-এই ছবিতে নদীর মাঝে নৌকার দৃশ্য ফুটে উঠেছে আর তার পাশ দিয়ে মাছ সাঁতার কাটছে।কিন্তু এখানে ছবির বিবরণ আলাদা দেওয়া রয়েছে।অর্থাৎ নদীর চরে বসে হাড়িতে করে রান্না করা হচ্ছে আর তার কালো ধোঁয়া আকাশ ছেয়ে যাচ্ছে।

আলোকচিত্র: 6

IMG_20240601_063320.jpg

এই পেইন্টিংটিও পুরোনো ঐতিহ্যকে বহন করে।অর্থাৎ এগুলো হচ্ছে ঠেলাগাড়ির প্রতিচ্ছবি।আগে দুই চাকাবিশিষ্ট ঠেলাগাড়ি খুবই ব্যবহার করা হতো।এক স্থান থেকে আরেক স্থানে মাল বহন করা হতো।কিন্তু বর্তমানে এর ব্যবহার বিলুপ্ত প্রায় ।

আলোকচিত্র: 7

IMG_20240601_063216.jpg

সবশেষে এই পেইন্টিংটি হচ্ছে একজন বুড়ো মানুষের।যেখানে শীতকালে শাল মুড়ি দিয়ে বসে থাকার দৃশ্য ফুটে উঠেছে।আর ঘরের কোণে বসে ক্ষক ক্ষক করে কাশির বিবরণ দেওয়া হয়েছে।যদিও ছবিটি দেখে তেমনটা মনে হয় না।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সবগুলো পেন্ডিং এর মধ্যেও আমার কাছে খেলা গাড়ি প্রতিচ্ছবিগুলো বেশ ইউনিক লেগেছে। এই ধরনের কারু কাজ আমাদের এদিকে তেমন একটা দেখা যায় না তবে আমি এটা শিওর যে এটা অনেক ডিমান্ড রয়েছে। যাই হোক ধন্যবাদ আপনাকে আপু এমন ইউনিক একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবগুলো পেন্ডিং এর মধ্যেও আমার কাছে খেলা গাড়ি প্রতিচ্ছবিগুলো বেশ ইউনিক লেগেছে।

@emonv ভাইয়া, পেন্ডিং নয় আর খেলা গাড়ি নয়।ওটা পেইন্টিং আর ঠেলা গাড়ি হবে।আশা করি পরবর্তীতে বানান ঠিক রেখে কমেন্ট করবেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রত্যেকটি ফটোগ্রাফির সৌন্দর্য ভিন্ন রকম। তবে কুমার পাড়ার গরুর গাড়ির ফটোগ্রাফিটি দেখতে অনেক ভালো লাগছে আমার কাছে। সুন্দর বর্ণনার মাধ্যমে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই আপু ,কুমোর পাড়ার এই ফটোগ্রাফিটি আমার কাছেও অনেক ভালো লেগেছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাঝে মাঝে বিভিন্ন ধরনের পেইন্টিং এর ফটোগ্রাফি দেখতে ভালোই লাগে। আপনি খুব সুন্দর কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি। বিশেষ করে নদীর পেইন্টিংটা এবং গরুর গাড়ির পেইন্টিং টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ দিদি এত দারুণ কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে নদী ও গরুর গাড়ির পেইন্টিং ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে কুমোর পাড়ার গরুর গাড়ি ফটোগ্রাফিটা আমার কাছে অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কুমোর পাড়ার এই ফটোগ্রাফিটি আমার কাছেও অনেক ভালো লেগেছিল।ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এর আগেও এই ধরনের পেইন্টিং আপনার দেখেছি আমার অনেক ভালো লেগেছে। আজও আপনি সাতটি ভিন্ন ধরনের পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করেছেন প্রত্যেকটি পেইন্টিং অসাধারণ ছিল । এক দুই ও তিন নাম্বার ফটোগ্রাফিটি আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু,সব পেইন্টিং জলরংয়ের হলেও প্রত্যেকটি ভিন্ন বিষয়ের।ধন্যবাদ আপনাকেও সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

পেইন্টিং গুলো অন্য লেভেলের সুন্দর ছিল এবং চমৎকার ছিল। দেখে অসাধারণ লাগছে। রাখাল এবং গরু পাশাপাশি কুমোড় পাড়ার গররু গাড়ি এবং অন্য পেইন্টিং গুলো অসাধারণ ছিল। বেশ অন‍্য ধরনের একটা ফটোগ্রাফি পোস্ট দেখলাম। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য পড়ে উৎসাহ পেলাম,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38