"লোভনীয় কাঁচা আম মাখা রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি একটি মাখা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।সেটি হলো-"লোভনীয় কাঁচা আম মাখা রেসিপি"।
কাঁচা আম নাম শুনলেই জিভে জল চলে আসে তাইনা...বন্ধুরা! গরমের সময় তো ফলের রাজা আম তাই আম দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায়।সেটা কাঁচা কিংবা পাকা হোক,তাছাড়া এখন কাঁচা আম বেশি পাওয়া যায়।আর এই গ্রীষ্মের বিকালে যদি কাঁচা আম মাখা না খাই তাহলে আমকে অসম্মান করা হবে।😜কাঁচা আম মাখা অনেক পদ্ধতিতেই তৈরি করা যায়।যেভাবেই তৈরি করা হোক না কেন এটি খুবই লোভনীয় ও মুখরোচক খেতে হয়।😋😋তাই আমি আজ বিকালে আম মাখা করে জমিয়ে খেলাম পরিবারের সঙ্গে।সেই টেস্টি খেতে হয়েছিল আম মাখা।আমি আমকে কুচি করে মাখা করেছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে।তো চলুন দেখে নেওয়া যাক---
উপকরণসমূহ:
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কাঁচা আম | 1 টি |
| কাঁচা মরিচ | 2 টি |
| বিটলবন | 1/2 টেবিল চামচ |
| খাওয়ার লবণ | 1 চিমটি |
| চিনি | 1 টেবিল চামচ |
| লাল মরিচ গুঁড়া | 1/2 টেবিল চামচ |
| গ্রেটার |
প্রস্তুতপ্রণালি:
●প্রথমে আমি একটা কাঁচা আম নিয়ে নিলুম।
●কাঁচা আমের সঙ্গে 2 টি কাঁচা মরিচ নিয়ে নিলাম।
●এবারে আমি আমের খোসা একটি বটির সাহায্যে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিলুম।
●এরপর গ্রেটারের সাহায্যে আমটি কুচি করে গ্রেট করে নেব।
●এখানে আমি আমটি মিহি কুচি করে নিয়েছি।
●তো আমার গ্রেট করা হয়ে গেছে আমটি।
●এবারে আমি কাঁচা মরিচ 2 টি কেটে টুকরো করে নিলুম।
স্বাদ অনুযায়ী সামান্য খাওয়ার লবণ ও সঙ্গে একটু বেশি পরিমাণে বিটলবন নিয়ে নিয়েছি।
●আমার সব উপকরণগুলো ভালো করে সাজানো হয়ে গেছে তবে আমি এখানে লাল মরিচের গুঁড়াও নিয়ে নিয়েছি।
●এবারে আমি টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নিলুম।
●সব উপকরণ একত্রে সাজানো হয়ে গেছে।এরপর লঙ্কা ও লবণ একসঙ্গে হাত দিয়ে মেখে নেব।এছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে নিয়ে আমগুলির সঙ্গে মিশিয়ে নেব।
●তো তৈরি করা হয়ে গেল আমার "লোভনীয় আম মাখা রেসিপি"।এটি খেতে অসম্ভব টেস্টি,যেটি মুখে লেগে থাকার মতো।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের মাখা রেসিপিটা ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
দিদি আপনার কাঁচা আমের রেসিপি দেখে জিভে জল আটকাতে পারলাম না। আসলে টক জাতীয় জিনিস আমার ভীষণ পছন্দের। ছোটবেলায় এরকম আমার বড় বোনের সাথে আমি খাইতাম।আমার কাছে এরকম আমের রেসিপি অনেক ভালো লাগে।আর আপনি খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল দিদি আপনার জন্য।
টক জাতীয় কিছুর নাম শুনলেই জিভে জল চলে আসে, ভালো লাগলো ভাইয়া আপনার অনুভূতি জানতে পেরে,অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে আপু আপনি ঠিকই বলেছেন কাঁচা আম মাখার নাম শুনেই জিভে দিয়ে জল চলে আসে। কাঁচা আম মাখা খেতে আমি খুবই পছন্দ করি। আমি গতকালও কাঁচা আম মাখিয়েছিলাম, তবে আপনার কাঁচা আম মাখার পদ্ধতি এবং উপস্থাপনা আমার খুবই ভালো লেগেছে।
কাঁচা আম মাখা আমার ও খুব প্রিয় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সময়োপযোগী একটা পোস্ট করেছেন আপু।এখন তো কাঁচা আম খাওয়ার সময়।আমরা অনেকেই নানান ভাবে কাঁচা আম বানিয়ে খেয়ে থাকি। আজকে আপনার মাধ্যমে খুবই সুন্দরভাবে কাঁচা বানানোর একটি পদ্ধতি দেখে নিলাম। এবং আপনার তৈরি কাঁচ আম বানানো দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে কাঁচা আম মাখানোর এত সুন্দর একটি পদ্ধতি উপস্থাপন করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া, এইসময় কাঁচা আম মাখা না খেলে কি হয় বলুন!তাই খেলাম খুবই টেস্টি।খেয়ে দেখবেন এভাবে, অনেক ধন্যবাদ আপনাকে।
দিদি মনি দিলেন তো জ্বিবে জল এনে, কাচা৷ আম মাখা আমার খুবই প্রিয় দিদি, তাই দেখতেই জ্বিবে জল চলে আসলো, সত্যি আপনি অনেক লোভনীয় করে করে তৈরি করেছেন, খুব ভালো লাগলো পোস্টি শুভকামনা রইলো আপনার জন্য।
আসলেই ভাইয়া, খুবই লোভনীয় হওয়ার সঙ্গে সঙ্গে বেশ টেস্টি ও হয়েছিল আম মাখা।অনেক ধন্যবাদ আপনাকে।
না আপু কাজটা ঠিক করলেন না। এই রাতের বেলায় এভাবে কাঁচা আম মাখানো দেখলে কি লোভ সামলানো যায়। তাছাড়া এইবার এখনো কাঁচা আম মাখানো খেতে পারিনি। আপনার কাঁচা আম মাখানো দেখে মুখ পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। দেখেই খেতে ইচ্ছা করছে।
কি বলেন আপু!এখনো কাঁচা আমমাখা খান নি,আজই ইফতারে কাঁচা আম মাখা করে খাবেন।দারুণ টেস্টি ও রুচিসম্পন্ন।অনেক ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন দিদি এই সময় যদি আম মাখা না খাওয়া হয় তাহলে সত্যিই আম কে অসম্মান করা হয় হাহাহা।😁
আর আমার কাছেও আম যেভাবেই মাখানো হোক না কেন খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে আম মাখায় কাসুন্দি ব্যবহার করা হলে সেটা খেতে আরো বেশি সুস্বাদু হয়, আপনি চাইলে কাসুন্দি ব্যবহার করে একবার খেয়ে দেখতে পারেন সেই স্বাদ ভুলতে পারবেন না।
যাইহোক আপনার তৈরি করা আম মাখা গুলো দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে এলো 😋
আমিও কাল খাব আপনার দাওয়াত রইলো। ধন্যবাদ।
হি হি 😊,দাওয়াত গ্রহণ করলাম ভাইয়া।পার্সেল করে পাঠিয়ে দিয়েন,তাছাড়া আম যেভাবেই মাখা হোক না কেন এটি খুবই স্বাদের খেতে।আপনি ঠিক বলেছেন কাসুন্দি দিয়ে যেকোনো মাখা খুবই টেস্টি হয়, ধন্যবাদ ভাইয়া।
আসলেই লোভনীয়। জ্বিভে জল আনার মতন। খুবই ভালো লাগলো আপনার আজকের এই আম ভর্তার রেসিপিটি। খেতে মন চাচ্ছে এখনই। আম্মু বানিয়ে দেয় বাসায় । তবে কুচি কুচি করে কেটে। ভালোই লাগে । স্বাদের হয় খুব।
এভাবে ও একদিন আপনার আম্মুকে বানিয়ে দিতে বলবেন ভাইয়া।দারুণ টেস্টি আর মুখে দিলেই মিলিয়ে যায়।অনেক ধন্যবাদ ভাইয়া।
কাচা আম বিট লবন, মরিচ দিয়ে খেতে অনেক ভাল লাগে। গত রাতে আমরা বন্ধুরা মিলে খেয়েছি গাছ থেকে পেড়ে। আপনার করা কাচা আম ভরতা দেখে জিবে জল চলে এল। অনেক ভাল লাগ্লো আপনার পোস্ট। ধন্যবাদ আপনাকে
আপনার ও আপনার বন্ধুদের আম খাওয়ার অনুভূতি জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাইয়া।
লোভনীয় কাঁচা আম মাখা রেসিপি শেয়ার করেছেন দারুন হয়েছে। দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।