ইউনিক রেসিপি-"অত্যন্ত স্বাদের পটল চিংড়ির মালাইকারি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই স্বাদের একটি রেসিপি।সেটি হলো-"অত্যন্ত স্বাদের পটল চিংড়ির মালাইকারি"।
বাঙালি মানেই ভোজনপ্রিয় ও ভোজনরসিক।আর শীতকাল মানেই জমজমাট ভুরিভোজ আর ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের স্বাদ নেওয়া।সেটি অবশ্যই গরম গরম হতে হবে।যাইহোক চিংড়ি মাছের মালাইকারি তো আমরা প্রায় খেয়ে থাকি ,দারুণ স্বাদের খেতে ।যা কমবেশি সকলের কাছেই অবগত কিন্তু এর সঙ্গে পটল যুক্ত করলে স্বাদটি ভিন্ন স্বাদে পরিণত হবে।তাই আমি পটলের সঙ্গে চিংড়ি মাছ যুক্ত করে মালাইকারি রেসিপি তৈরি করেছি।আসলে মূল উদ্দেশ্যটিই হলো পটলের মালাইকারি।তো চলুন শুরু করা যাক----
উপকরণ:
1.পটল- 400 গ্রাম
2.1 টি গোটা নারিকেলের দুধ - 2.5 কাপ
3.চিংড়ি মাছ- 60 গ্রাম
4.পেঁয়াজ কুচি- 4 টি
5.তেজপাতা- 4 টি
6.লবণ - 1.5 টেবিল চামচ
7.হলুদ- 1 টেবিল চামচ
8.কাঁচা মরিচ- 4 টি
9.আদা বাটা- 4 টুকরো
10.গোটাধনিয়ে- 1 টেবিল চামচ
11.গোটাজিরে - 2 টেবিল চামচ
12.রসুন - 7 কোয়া
13.শুকনো লঙ্কার গুঁড়ো- 1 টেবিল চামচ
14.সরিষার তেল- 100 গ্রাম
15.পরিমাণ মতো জল
প্রস্তুত প্রনালী:
আমি এখানে মোট 21 টি ধাপকে 5 টি পর্যায়ে ভাগ করে নিয়েছি।
পর্যায় - 1
ধাপঃ 1
●আমি এখানে মোট 4 টি পটল নিয়ে নিলাম।
ধাপঃ 2
●একটি বটির সাহায্যে পটলগুলির খোসা ছাড়িয়ে নিয়ে মাঝবরাবর কেটে নিলাম।
ধাপঃ 3
●এরপর আমি কেটে নেওয়া পটলগুলি ভালোভাবে ধুয়ে নিলাম।
পর্যায়- 2
ধাপঃ 4
●একইসঙ্গে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিলাম বটির সাহায্যে ও তেজপাতা নিয়ে নিলাম কয়েকটি।
ধাপঃ 5
●এরপর আমি শিল ও নোরার সাহায্যে জিরে,আদা,ধনিয়া, কাঁচা মরিচ ও রসুন মিহি করে বেঁটে নেব হাত দিয়ে।তো আমার সবগুলো উপকরণ একত্রে বেঁটে নেওয়া হয়ে গেছে এরপর একটি পাত্রে তুলে নিলাম।
পর্যায় - 3
ধাপঃ 6
●এবারে একটি গোটা নারিকেল নিয়ে নিলাম ।নারিকেলের খোসাটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম।
ধাপঃ 7
●এরপর নারিকেলটি একটি দা দিয়ে কেটে নিলাম।
ধাপঃ 8
●এরপর একটি হাত কুরানীর সাহায্যে ছোট ছোট করে নারিকেলটি কুরিয়ে নেব।তো আমার নারিকেলটি কুরানো হয়ে গেছে।
ধাপঃ 9
●এরপর কুরানো নারিকেলে পরিমাণ মতো জল দিয়ে নিঙরে /চেপে দুধ বের করে নিলাম।
পর্যায় - 4
ধাপঃ 10
●এবারে ধুয়ে রাখা পটলগুলিতে পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নেব ভালোভাবে।
ধাপঃ 11
●একটি কড়াই ধুয়ে চুলায় বসিয়ে দেব।কড়াইটিতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব।
ধাপঃ 12
●তেল হালকা গরম হয়ে গেলে তাতে পটলগুলি দিয়ে ভেঁজে নেব নেড়েচেড়ে।
ধাপঃ 13
●পটলভাজা হয়ে গেলে নামীয়ে নেব একটি পাত্রে।
পর্যায় - 5
ধাপঃ 14
●এরপর কড়াইতে পুনরায় তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি ও তেজপাতা গুলি দিয়ে নেড়েচেড়ে বাদামি রঙের করে ভেঁজে নেব।
ধাপঃ 15
●এরপর বাটা মসলাগুলি দিয়ে দেব।
ধাপঃ 16
●লাল মরিচের গুঁড়া ,লবন ও হলুদ দিয়ে নেড়েচেড়ে মসলা কষিয়ে নেব।
ধাপঃ 17
●এরপর নারিকেলের দুধ দিয়ে দেব কষিয়ে নেওয়া মসলার মধ্যে।5 মিনিট ফুটিয়ে নেব।
ধাপঃ 18
●এবারে সামান্য জল, লবণ ও হলুদ দিয়ে ভেঁজে রাখা চিংড়ি মাছগুলি নিয়ে নেব।
ধাপঃ 19
●ভাজা পটল ও চিংড়ি মাছগুলি দিয়ে দেব ফুটন্ত মালাইকারির মধ্যে।
ধাপঃ 20
●এরপর নেড়েচেড়ে আরও 10 মিনিট ফুটিয়ে নেব।
ধাপঃ 21
●10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব একটি পাত্রে।তো তৈরি হয়ে গেল আমার"অত্যন্ত স্বাদের পটল চিংড়ির মালাইকারি রেসিপি"।এবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই স্বাদের ও মজাদার।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
আপনার রান্নার মেনু পোস্টটি শেয়ার করার জন্য আমি সত্যিই আপনাকে ধন্যবাদ পছন্দ করি এমন একটি খুব ভাল মেনু ডিশের ছবি তুলুন
ধন্যবাদ
অনেক ধন্যবাদ আপনাকে।
পটল চিংড়ি মালাইকারি রেসিপি টির নাম শুনেই বেশ লোভনীয় লাগছে এবং ছবিটি খুবই সুন্দর হয়েছে। রেসিপিটি আমার কাছে একদমি নতুন। ধন্যবাদ আপনাকে আজকের এই রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য।
শুভকামনা রইল আপনার জন্য আপু।
এই নতুন রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন ভাইয়া।দারুণ খেতে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ওয়াও দিদি মনি পটল চিংড়ি মালাইকারি রেসিপি টি এত্তো লোভনীয় হয়েছে যা বলার মতো নয়। আমি এই রেসিপি টি খুব শীঘ্রই বানাবো আপনার পদ্ধতি ব্যবহার করে। ধন্যবাদ এতো মজার রেসিপি শেয়ার করার জন্য।
অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপু।দারুণ স্বাদের।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।
বাহ্ আপু আপনি অনেক সুন্দর হয়েছে পটল দিয়ে চিংড়ি মাছের রেসিপি টা আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার, এবং জিভে জল এসে গেল আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
চিংড়ি মাছের মালাইকারি আমার রান্না করা হয়। কিন্তু পটল চিংড়ি দুটো মিলিয়ে এটা কখনো করিনি ।রেসিপি টা আমার কাছে একদম ইউনিক মনে হচ্ছে ।আপু রান্নাটা এতো সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন দেখে মনে হচ্ছে খুব মজাদার হয়েছিল। দেখে তো একদম জিভে জল চলে আসছে । প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন । ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য ।
এই ইউনিক রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন আপু।দারুণ স্বাদের হয়েছিল খেতে।অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ওয়াও আপু,
পটল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমার কাছে মনে হয়েছে। দুধ হিসেবে নারিকেল ব্যবহার করেছেন যেটা সত্যি অসাধারণ চিন্তাভাবনা। সর্বশেষে তরকারি রং দেখে আমার খেতে ইচ্ছে করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে উপস্থাপন করার জন্য।
এই নতুন রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন ভাইয়া।দারুণ খেতে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
আপনার এই রেসিপিটা খুব সুন্দর হয়েছে আপু। একটা ইউনিক রেসিপি তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। আপনার উপস্থাপনাটা খুব সুন্দর ছিল আপু। পটল চিংড়ির মালাইকারি এই প্রথম শুনলাম। কলারটা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপু।
আপনার কাছে রেসিপিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু অসাধারণ, আপনার পটল চিংড়ির মালাইকারি রেসিপি দেখে লোভ সামলাতে পারলাম না, রেসিপি ধরন ও কলাকৌশল সম্পূর্ণ ইউনিক ছিল, চিংড়ির কালার গুলো খুবই আকর্ষণীয়, উপস্থাপনা অনেক সুন্দর ও সাবলীল ভাষায় করেছেন। শুভকামনা রইল আপু আপনার জন্য।
এই ইউনিক রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন ভাইয়া।দারুণ খেতে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
দারুন একটি রেসিপি। এটি তৈরি করার কঠিন। অনেকগুলো ধাপ পার করার পরে রান্নাটি তৈরি হয়েছে। রিস্ট্রিম করে রাখলাম। ধন্যবাদ বোন।
হ্যাঁ দাদা, একটু কঠিন ও সময়সাপেক্ষ।রিস্টিম ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
পটল আমার খুবই প্রিয় একটি সবজি। এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আপনি খুবই মজাদার করে পটল চিংড়ি মালাইকারি তৈরি করেছেন। দেখতে খুবই লোভনীয় লাগছে আর এটা খেতে অনেক মজা হবে সেটা কিন্তু আমি দেখেই বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু হয়েছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।