আমার স্বরচিত কবিতা: 😢 "পথের পানে"😢
নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন।আজ অনেক দিন পর আবার ও একটি স্মৃতিঘেরা কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আসলে সবকিছু বদল ঘটে গেলে ও স্মৃতিগুলো মনের আনাচে -কানাচে জমা হয়ে থেকে যায় বেদনাদায়ক হয়ে।😢😢তো চলুন শুরু করি----
পথের পানে
@green015
বাড়ির খুব কাছেই
পুরনো আধভাঙা এক বাড়ি
বাড়ির ফাটল থেকে বেরিয়ে আসছে
জমা শ্যাওলা এবং আগাছা
বাড়ির উঠানে জন্মেছে ঝোপ -ঝাড়
তারই ফাঁকে উকি মেরে পেয়ারা গাছের আধমরা একটি ডাল।
এখনো বাঁচার প্রয়াসে
দিন বদলেছে, সমাজ বদলেছে
মানুষের মন বদলেছে আধুনিকতায়
সব গুটিয়ে তাই পা রেখেছে শহরের রাস্তায়
একটি কুকুর ধুঁকে ধুঁকে বেড়ায়
ক্ষুধার্ত শরীর নিয়ে এখনো বাড়িটির পাহারায়।
শুকনো পেয়ারার ডালে কাক বসে
একটি সাপ পুরোনো দেওয়াল ঘেঁষে
রুগ্ন কুকুরটি স্মৃতি ধরে
আজো বসে মনিবের পথপানে চেয়ে ।।
ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015
বাহ তুমি তো দেখছি কবিতাতেও দক্ষ, অনেক সুন্দর লিখেছ ধন্যবাদ তোমাকে।
হ্যাঁ, আপু মাঝে মাঝে সবকিছুর পাশাপাশি একটু- আধটু কবিতা লেখার ও চেষ্টা করি।আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।অসংখ্য ধন্যবাদ আপু,এভাবেই পাশে থাকবেন।
অনেক সুন্দর লিখেছেন। কিন্তু আমি কবিতাটির অর্থ বুঝতে সক্ষম হয়নি। আশাকরছি বুঝতে পারব।
দুইবার পড়লে আপনি ও কবিতাটির অর্থ বুঝতে সক্ষম হবেন।আসলে মানুষের মনে স্মৃতি থাকার পাশাপাশি সকল জীবও জন্তুর মধ্যেও স্মৃতিঘেরা অনুভূতি কাজ করে বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ ,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
"এখনো বাঁচার প্রয়াসে
দিন বদলেছে, সমাজ বদলেছে
মানুষের মন বদলেছে আধুনিকতায়
সব গুটিয়ে তাই পা রেখেছে শহরের রাস্তায়" যথার্থ লিখেছেন।
আধুনিক যুগে মানুষ বেশি পৈত্রিক ভিটা ছেড়ে শহরের দিকে বেশি ঝুঁকছে সব স্মৃতিকে জলাঞ্জলি দিয়ে।
শুভেচ্ছা নেবেন ভাইয়া।এভাবেই পাশে থাকবেন।
কবিতাটা অনেক সুন্দর লিখেছেন। শুভ কামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুচিন্তিত মতামতের জন্য।
অনেক সুন্দর কবিতা লিখেছেন দিদি। আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অপেক্ষা জীবনের অন্যতম একটি ব্যথ্যময় অধ্যায়, যার শুরু আছে কিন্তু শেষ নেই। অনেক ভালো লিখেছেন আপনি, আপনার লেখা কবিতাটি ভালো লেগেছে আমার।
ঠিক বলেছেন আপু,অপেক্ষা সত্যি অনেক যন্ত্রণাদায়ক।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম।এভাবেই পাশে থাকবেন সর্বদা।
ভালো কিছুর প্রসংশা করতে আমারও ভালো লাগে, আমি সব সময় ভালোর সাথে থাকি।
আপনার কবিতা অসাধারণ হয়েছে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি
অসংখ্য ধন্যবাদ দাদা, আপনার সুন্দর মন্তব্য শুনে আমি আনন্দিত।ভালো থাকবেন।
বাহ! সকাল সকাল কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো দিদি।আশা করি আরও কবিতা আপনার কাছ থেকে শুনতে পাবো।শুভেচ্ছা রইল
দারুণ!সকাল সকাল কবিতা পড়ে ঘুম ভাঙ্গানো।নতুন দিশা খুঁজে পেলাম ভাইয়া।অবশ্যই চেষ্টা করবো আরও নতুন কবিতা শেয়ার করার।সবসময় পাশে থাকবেন এভাবেই।ভালো থাকবেন।
জি দিদি শুভেচ্ছা রইল আপনার জন্য।
খুব সুন্দর একটি কবিতা
ধন্যবাদ দাদা।
খুব সুন্দর কবিতা লিখেছেন দিদি। আমার ভালো লেগেছে। ধন্যবাদ আপনার এত সুন্দর কবিতা লেখার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।সবসময় সাথে থাকার জন্য।