স্বরচিত কবিতা: "মানবজীবন কখনো ছন্দময়"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি কবিতা নিয়ে।



আজ দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে আবহাওয়াটা একটু ঠান্ডা করে দিয়েছে।আর এমন বৃষ্টির সময়ে কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার।এই কবিতাতে মানবজীবন কতটা মায়াময় এবং রঙিনতায় ঘেরা সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।তাছাড়া সব সুখের মাঝেও অনুরাগ,আশা ও ব্যর্থতায় ভরে থাকবে মানবজীবন।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

pexels-photo-6491960.jpeg
সোর্স

মানবজীবন কখনো ছন্দময়

মানবজীবন বড়োই অদ্ভুত,রহস্যময়
নানা অনুভূতির জালে বিস্তৃত বৈচিত্র্যতায়,
মানবজীবন কখনো ছন্দময়
কখনো বা রূপের বাহার,
কখনো অফুরন্ত আনন্দময়
আবার কখনো দুঃখের ভেলায়।
কখনো সময়গুলো জোয়ারে ভাসে
কখনো টানাপোড়েনে ভাটার সন্নিকটে,
কালো মেঘে ঢেকে যায় ছোট্ট মানবজীবন
সব আশাকে দূরে সরিয়ে এই মন,
কখনো একরাশ সমালোচনার ঝুলি
কখনো বা নিজের স্বার্থে গুছানো থলি।
মাঝে মাঝেই ডুবন্ত সূর্যের মতো মানবজীবন
অসহায়ের মতো হারানো ভাবনার ক্ষন,
কখনো সুখ সাগরে পাড়ি দেওয়া কল্পলোক
আবার কখনো দুঃখের সাগরে ডুবে মোঘ,
মানবজীবন বড়োই প্রতিবাদী,মায়াময়
আবার কখনো প্রিয়জনের রাঙানো অনুরাগের ছোঁয়ায়।।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের কবিতাটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 3 years ago 

কবিতা পড়তে এবং লিখতে আমার ভালো লাগে। আপনি আজকে মানব জীবন কখনো ছন্দময় কবিতাটি কবি চমৎকার ভাবে লিখেছেন। সত্যি মানব জীবন বড়ই রহস্যময়। সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মতামত জেনে ভালো লাগলো আমার ও,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই কবিতাটি পড়ে আমার অনেকটাই ভালো লাগলো৷ খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ এই কবিতাটি শেয়ার করার মাধ্যমে আপনি আপনার কবি প্রতিভাকে খুবই ভালোভাবে শেয়ার করেছেন৷ এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে সেই লাইনগুলো হল :

সব আশাকে দূরে সরিয়ে এই মন,
কখনো একরাশ সমালোচনার ঝুলি
কখনো বা নিজের স্বার্থে গুছানো থলি।
মাঝে মাঝেই ডুবন্ত সূর্যের মতো মানবজীবন
অসহায়ের মতো হারানো ভাবনার ক্ষন,

 3 years ago 

এই লাইনগুলো আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছেন। আপনি একদম ঠিক বলেছেন আপু মানব জীবন অনেক বড় অদ্ভুত ও রহস্যময়। কল্পনার সাগরে পাড়ি দিলে কখনো মানব জীবন সুখী হতে পারে না আমি মনে করি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার লেখা কবিতা দ্বারা আপনাকে মুগ্ধতা দিতে পেরে ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মানবজীবন বড়ই অদ্ভুত! কখনো মিছে মায়া, কখনো বা বেচেঁ থাকার আশা আবার কখনো টানাপোড়নে চলে। এতোসব সমস্যা নিয়েই মানবজীবন। মৃত্যুর আগ পর্যন্ত যেন এসবই বয়ে যেতে হয় মানুষকে। বরাবরের মতো দারুণ লিখেছেন দিদি 🌼

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38