"একটি ফুল গাছের স্প্রিং ডিজাইনের আর্ট"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো - "একটি ফুল গাছের স্প্রিং ডিজাইনের আর্ট"।
বন্ধুরা, যেকোনো ছোট ছোট ডিজাইন কিছুটা হলেও আমাদের ছোটবেলা থেকেই শেখা।ছোটবেলায় আমরা বন্ধুরা মিলে কলম ঘুরাতে ঘুরাতে নানারকম খেলা খেলতাম ,বিভিন্ন ডিজাইন আঁকিয়ে। যার কোনো বিশেষত্ব ছিল না কিন্তু কিছুর মধ্যে কিছু ডিজাইন মনের অজান্তেই আঁকা হয়ে যেত।যেটা সত্যিই মজার বিষয় ছিল।এভাবে স্কুল জীবনে অনেক ফুলের নকশা একে ফেলতাম আমরা,যেটি দেখতে নিখুঁত না হলেও তখন আমাদের কাছে সুন্দর ও আনন্দদায়ক ছিল।আমার মনে হয় সকলের স্কুল জীবন কিছুটা এভাবে কেটেছে।তো চলুন আর গল্প না করে অঙ্কন শুরু করা যাক----
◆অঙ্কনের উপকরণ:
●বলপেন(কালো )
● মাইক্রোটিভ পেন(লাল)
●সাদা কাগজ
◆অঙ্কনের পদ্ধতি:
ধাপঃ 1
●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব এবং স্প্রিং এর মতো ডিজাইন একে নেব।
ধাপঃ 2
●এরপর স্প্রিং এর দুইপাশে পাতা একে নেব।
ধাপঃ 3
●এভাবে স্প্রিং এর মতো একে তার মাথায় তিনটি করে পাতা একে নেব কালো রঙের বলপেন দিয়ে।
ধাপঃ 4
●পাতাগুলো গাড় কালো করে একে নেব।
ধাপঃ 5
●এরপর আরো কয়েকটি পাতা একে নেব থরে থরে।
ধাপঃ 6
●আমার হাতের একটি ছবি তুলে নিলাম।
ধাপঃ 7
●এবারে বেশ কয়েকটি পাতা ও স্প্রিং এর মতো অঙ্কন করে একটি গাছের আকার অঙ্কন করে নিলাম।
ধাপঃ 8
●এরপর দুটি লাল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ফুল একে নিলাম।
ধাপঃ 9
●সবশেষে আমার নাম লিখে দিলাম অঙ্কনের নীচে।তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি ফুল গাছের স্প্রিং ডিজাইনের আর্ট"।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
ফুল গাছের স্প্রিং নামটি তো দেখছি একদম অন্যরকম। তবে আপনার আর্ট সুন্দর হয়েছে দিদি। লাল রঙের ফুলটা দেখতে সুন্দর হয়েছে দিদি। ধন্যবাদ
হ্যাঁ ভাইয়া, স্প্রিং এর মতো করে এঁকেছি তাই নাম দিলাম।অনেক ধন্যবাদ আপনাকে ও।
আমি ও ছোট বেলায় এই রকম লতা পাতা এঁকে ফুল আঁকতাম।ভালো লাগতো।বেশ কিছু দিন দেখলাম এই রকম লতানো ফুল।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন।ভালো লাগলো।ধন্যবাদ
আপনাকে ও ধন্যবাদ আপু।
আপু আপনি খুব সুন্দর একটি ফুল গাছের আর আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ । সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
দেখতে তো বেশ ভালোই দেখাচ্ছে। আপনার এই ফুল গাছের স্প্রিং ডিজাইনের আর্ট দেখে আমার ভীষণ ভালো লাগলো। জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে আপনার এই আর্ট। খুব চমৎকারভাবে এটি অঙ্কন করে আমাদের মাঝে তুলে নিয়ে এসেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার আর্টগুলিও আমার কাছে খুব ভালো লাগে আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একটি ফুল গাছের স্প্রিং ডিজাইনের আর্ট দারুন হয়েছে 👌
বিশেষ করে আপনার এই চমৎকার আর্টগুলো আমার দারুন লাগে ☺️
কি চমৎকার রঙের কম্বিনেশন ছিল।
শুভ কামনা রইল দিদি 💚
আপনার পোষ্টগুলিও আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।
নতুন ধরনের একটি চিত্রাঙ্কন দেখলাম আপনার মাধ্যমে। যা আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। সেই সাথে প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে আনন্দ পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
দোস্ত অসাধারণ আপনি খুবই চমৎকার ভাবে ফুল গাছের স্প্রিং ডিজাইনের অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার অঙ্কিত এই ফুল গাছের স্পেন ডিজাইন আমার কাছে খুবই চমৎকার লেগেছে খুব দক্ষতার সঙ্গে আপনি এটা অঙ্কন করেছেন। এত চমৎকার একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকেও।তবে মন্তব্য করার পর অবশ্যই বানানের প্রতি খেয়াল রাখবেন একটু।
একটি ফুল গাছের স্প্রিং ডিজাইনের আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে অংকনটি করেছেন। আসলে আপনার অংকন গুলো দেখতে খুবই ভালো লাগে। আজকে অংকনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল।
আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।
একটি ফুল গাছের খুবই সুন্দর এবং কালারফুল নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য
আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কনের সার্থকতা ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।