শৈশবের স্মৃতিতে: "কাটাকুটির গল্প"
নমস্কার
শৈশবের স্মৃতিতে: "কাটাকুটির গল্প"
আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের কিছু সুন্দর মুহূর্তগুলিকে।কিন্তু কিছু মুহূর্ত এমন স্মৃতি হয়ে যায় যেটির সম্মুখীন আমরা দ্বিতীয়বার হতে চাই না।আবার কিছু মিষ্টি স্মৃতি ফিরে পেতে চাই বারেবারে।আবার কিছু স্মৃতি সাময়িক সময়ের জন্য আনন্দ দেয়,আবার কিছু স্মৃতি ভয়ভীতু করে তোলে।তেমনি একটি শৈশবের স্মৃতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো।তো আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা শৈশবের ছোট্ট অনুভূতিখানি।তো চলুন শুরু করা যাক----
না না বন্ধুরা, একদমই খাতায় আঁকা কাটাকুটি খেলার কথা বলছি না আমি।আমি বলছি ছোট্ট ছোট্ট কচি হাত পায়ে কেটে যাওয়া আঘাতের কথা।
একবার বাড়িতে আমি একাই খেলাধুলা করছি।খেলার বিষয় মাংস রান্না হবে।এখন মাংস বলতে সেই সুন্দরী গাছের শ্বাসমূল।আর নারিকেলের মালা ছিল আমাদের কড়াই।যাইহোক একটি দা নিয়ে শ্বাসমূল কাটছি।সুন্দরী গাছ আমাদের বাড়িতেই কয়েকটি লাগানো ছিল।নদীর একপাশে যেমন আমাদের গ্রাম।তেমনি সেই নদীর সঙ্গে সংযুক্ত হয়ে বয়ে চলা ছোট্ট ক্যানেলটিও আমাদের ঘরের পিছনেই।তাই জোয়ার -ভাটার জল সেখানে যাতায়াত করে।আর আমাদের নদীটি সরাসরি গিয়ে মিলিত হয়েছে সুন্দরবনের সঙ্গে।
শ্বাসমূলের ভিতরে কাঠটি খুবই শক্ত।তাই কচি কচি হাতে সজোরে দা দিয়ে কোপ মারতেই একটি কোপ গিয়ে লাগলো আমার আঙুলের ডগায়। তখন দরদর করে লাল রক্ত ঝরে পড়ছে।আঙুলের ডগা চেপে ধরে নরম কাদা মাটি লাগিয়ে দিয়েছি তবুও রক্ত থামছে না।আবার অন্যদিকে মায়ের সঙ্গে বলতেও পারছি না, কারন দা হাতে নিয়েছি এটা দেখলেই সে রেগে যাবে।দা তে হাত দেওয়াই নিষেধ,তার উপরে হাতের এই অবস্থা কিছুতেই রক্ত পড়া বন্ধ হচ্ছিলো না।আর জ্বালা করছিলো খুবই তাই মায়ের চোখ এড়িয়ে পুকুর ঘাটে গেলাম।
হাতের আঙুলের ডগা জলে দিতেই লাল রক্তগুলি জলের সঙ্গে মিশে যাচ্ছিলো।তখন লক্ষ্য করলাম আঙুলের ডগার মাংস গোল আকারে কেটে গিয়ে ঝুলছে।একটুখানি কোনো মতে বেঁধে আছে তাই টান দিয়ে একেবারে আলাদা করে ফেলে দিলাম।কারন কাটা অংশ ঝুলছে আরো বিরক্তিকর লাগছে।কিন্তু ছোট্ট মনে আমার ভয় ঢুকে গেছে যে ওই কাটা অংশ কখনো মাংস গজিয়ে পূরণ হবে তো।নাকি কাটা আঙ্গুল বহন করে চলতে হবে সারাজীবন!তখন অনুভব করছিলাম কেন যে মায়ের নিষেধ সত্ত্বেও দা এ হাত দিলাম!!
| আশা করি আমার আজকের লেখা শৈশবের গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন। |
|---|
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1984111832941130089?t=h4j-ITFsernxw_RfJwm4hA&s=19
https://x.com/green0156/status/1984112491279085873?t=Ntsgz4lGbtWQV2Bx_wlimw&s=19