"কালো ও নীল রঙের পেন দিয়ে কিউট পাখির চিত্র অংকন"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

কালো ও নীল রঙের পেন দিয়ে কিউট পাখির চিত্র অংকন:

IMG_20231128_032630.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি সম্পূর্ণ নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি কিউট পাখির চিত্র।যেটাতে আমি কালো ও নীল রঙের পেন ব্যবহার করেছি।প্রথমে ভেবেছিলাম ম্যান্ডেলা আর্ট করবো কিন্তু পরে আমি লোমশ এর মতো ডিজাইন করে পাখির চিত্র এঁকেছি।তাছাড়া মজার বিষয় হচ্ছে পাখির গায়ে ফাঁকা অংশের মধ্যে আমি আমার নামও লিখেছি। ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে। আর্টটি সম্পন্ন করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।পাখিটাকে কিছুটা দোয়েল পাখির মতো মনে হচ্ছিল।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক----

IMG_20231128_032534.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.রঙিন পেন (নীল,কালো)
3.পেন্সিল
4.রবার

IMG_20231128_032248.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20231128_032307.jpg
প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি পাখির বডি অংকন করে নেব।

ধাপঃ 2

IMG_20231128_032333.jpg
এবারে পাখির চোখ,লেজ অংকন করে নিলাম।তারপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 3

IMG_20231128_032348.jpg
এখন পাখির পা ও পায়ের নিচে একটি বাঁকা গাছের ডাল একে নিলাম।

ধাপঃ 4


এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।তারপর রবার দিয়ে ঘষে পেন্সিল দাগগুলো মুছে ফেললাম।

ধাপঃ 5

IMG_20231128_032412.jpg
এখন কালো রঙের বলপেন দিয়ে পাখির চোখ,ঠোঁট,মাথা, লেজ ও পায়ের দিকে গাড় রং করে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20231128_032425.jpg
এবারে পাখির বডি ও মুখের দিকে কালো ও নীল রঙের লোমশ সেপ দিয়ে একে নিলাম।পাখির বডির ফাঁকা অংশে আমার ইউজার আইডির নাম লিখে ভরাট করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231128_032517.jpg
এরপর গাছের ডালটির মধ্যে ছোট ছোট ঢেউয়ের মতো একে নিলাম কালো ও নীল রঙের বলপেন দিয়ে।সবশেষে অঙ্কনের নিচে আমি আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20231128_032534.jpg


তো হয়ে গেল আমার "কালো ও নীল রঙের পেন দিয়ে কিউট পাখির চিত্র অংকন"। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আমার আজকের অংকন পোস্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক ধন্যবাদ আপু নিয়মিতভাবে পোষ্ট সমূহ টুইটারে প্রমোট করার জন্য। তবে এই পোষ্টটি শেয়ার করার সময় পোষ্ট সম্পর্কিত কিছু কথা অথবা টাইটেলটি ছুটে গেছে। পরবর্তীতে একটু সতর্ক থাকার অনুরোধ রইল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, এই ভুলটি শেয়ার করার পর আমিও লক্ষ্য করেছিলাম ।চেষ্টা করবো পরবর্তীতে আরো সতর্ক থাকার জন্য।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন একটি পাখির চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।আসলে এ জাতীয় পাখির আর্টগুলো আমার খুবই ভালো লাগে। আমিও খুব এর আগে আর্ট করার চেষ্টা করতাম কিন্তু সুন্দর ভাবে হয়ে উঠতো না। যাই হোক ভালো লাগলো আপনার এই প্রতিভা সম্পন্ন দারুন একটি পাখির দৃশ্য অংকন। এ জাতীয় আর্ট গুলো আমাদের উৎসাহ প্রদান করে থাকে নতুন কোন কিছু আর্ট করে দেখানোর জন্য

 3 years ago 

আপনিও ভালোভাবে চেষ্টা করলে অবশ্যই সুন্দর হবে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি আজকে খুব দক্ষতার সাথে চমৎকার একটি কিউট পাখি তৈরি করেছেন। আর কিউট পাখি তৈরি করার জন্য আপনি কালো ও নীল রঙের পেন ব্যবহার করেছেন। আর এই রং ব্যবহার করার জন্যই দেখতে বেশি ভালো লাগছে। এই পাখি তৈরি প্রতিরোধ চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এই পাখি তৈরি প্রতিরোধ চমৎকারভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাইয়া, আপনার এই লাইনটি ঠিকভাবে বোঝা যায়নি।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাত্র দুইটি রং ব্যবহার করে খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি। এই আর্টটির মধ্যে রঙগুলো খুবই ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন৷ আর এই দুটি রঙের সংমিশ্রণে এই আর্টটিকে অনেক সুন্দর দেখা যাচ্ছে৷ আর এরকম সুন্দর একটি আর্টের দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷

 3 years ago 

আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ একটি পাখির আর্ট করেছেন আপনি। দুটো কলম দিয়ে তো দারুন ভাবে পাখিটি ফুটিয়ে তুলেছেন দেখে সত্যি অবাক হলাম। আপনার পাখির আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যদিও প্রথম অবস্থায় ম্যান্ডেলা অঙ্কন করতে চেয়েছিলেন তবে সিদ্ধান্ত পরিবর্তন করে খুবই চমৎকার একটি কিউট পাখির চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। কালো ও নীল রঙের পেন দিয়ে আপনার অঙ্কিত এই কিউট পাখি অংকন দেখে আমি মুগ্ধ আপনি এটা দারুন ভাবে অঙ্কন করেছেন। এত চমৎকার একটি অংকন আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ! দুটি কলমের কম্বিনেশন এ খুব সুন্দর আর্ট করে ফেললেন দেখছি। পাখিটাকে কিন্তু কিউট লাগছে দিদি। পাখির গায়ে কলম দিয়ে ডিজাইনটা দারুণ ছিল আসলে দিদি

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64978.52
ETH 1881.05
USDT 1.00
SBD 0.39