"ঈদ উপলক্ষে চাঁদের ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

ঈদ উপলক্ষে চাঁদের ম্যান্ডেলা আর্ট:

IMG_20230629_122108.jpg

IMG_20230629_121910.jpg

সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা💐💐

সকল উৎসব আমাদের জন্য আনন্দের।সে যে ধর্মেরই উৎসব হোক না কেন তা খুশি বয়ে আনে আমাদের মনে। মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় একটি উৎসব ঈদ।সকলের মাধ্যমে ডিসকর্ড চ্যানেল এবং এনাউন্সমেন্ট এর মাধ্যমে জানতে পারলাম আজ ঈদ।তাই আমি ঈদ উপলক্ষে একটি অঙ্কন করেছি।আর এই অঙ্কনের মধ্যে তার তাৎপর্য লুকিয়ে আছে। চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছি,আর সঙ্গে সন্ধ্যাতারা এঁকেছি।উৎসব সকলের জীবনে আনন্দ বয়ে আনুক সেই প্রত্যাশা রইলো।যাইহোক অঙ্কনটি আকর্ষণীয় দেখতে লাগছিল। তো চলুন শুরু করা যাক অঙ্কনটি---

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2. রঙিন জেলপেন
3.কালো বলপেন
4.পেন্সিল
5.রবার
6.রঙিন মার্কার পেন
7.স্কেল

IMG_20230629_121815.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20230629_121828.jpg
প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি চাঁদ অঙ্কন করে নেব।চাঁদের সামনে একটি সন্ধ্যাতারা অঙ্কন করে নিলাম।

ধাপঃ 2

IMG_20230629_121841.jpg
এখন কালো রঙের বলপেন দিয়ে একটি বাঁকা দাগ কেটে পেন্সিল দাগের উপর দিয়ে চাঁদ একে নিলাম।এরপর একটি স্কেলের সাহায্যে চাঁদের নীচে ছোট বড় দাগ কেটে নেব কয়েকটি।

ধাপঃ 3

IMG_20230629_121858.jpg
এরপর চাঁদের মধ্যে মার্কার পেন দিয়ে আকাশি নীল রঙ করে একে নিলাম।কালো রঙের বলপেন দিয়ে কেটে নেওয়া দাগের নীচে রং বেরঙের স্টার একে নিলাম জেল পেন দিয়ে।

ধাপঃ 4

IMG_20230629_121910.jpg
এবারে চাঁদের সামনে সন্ধ্যা তারাটি হলুদ রঙের জেল পেন দিয়ে একে নিলাম।এখন চাঁদের মধ্যে চোখ,ঠোঁট ও সন্ধ্যা তারার মধ্যে চোখ, ঠোঁটের দৃশ্য ফুটিয়ে তুললাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 5

IMG_20230629_121929.jpg
এরপর চাঁদের মাথায় ছোট ছোট ডিজাইন করে টুপি ও নীচে পাঞ্জাবি একে নিলাম ফুল ও পাতার ম্যান্ডেলা আর্ট করে।

ধাপঃ 6

IMG_20230629_121944.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।এরপর সন্ধ্যা তারার চারিপাশে ঈদ মোবারক লিখে দিলাম ইংরেজিতে কালো রঙের বলপেন দিয়ে।

শেষ ধাপঃ

IMG_20230629_122153.jpg
এরপর আমার নাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে লিখে নিলাম।তো সবশেষে অঙ্কন করা হয়ে গেল আমার "ঈদ উপলক্ষে চাঁদের ম্যান্ডেলা আর্ট"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

ছবি উপস্থাপন:

IMG_20230629_122108.jpg

IMG_20230629_122129.jpg

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

---------

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAr2BeF1Gcva.png

Sort:  
 3 years ago 

আসলে দিদি আমাদের ধর্মীয় একটা উৎসব হচ্ছে ঈদ। আপনি ডিসকোডের মাধ্যমে সবার কাছ থেকে জানতে পেরেছিলেন আজকে ঈদ। সেজন্য এই উপলক্ষে অনেক সুন্দর একটা চাঁদের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আসলে ঈদে সবাই অনেক মজা করি আমরা। আর খুব ভালো মুহূর্ত কাটে সকল ঈদে। আসলে অন্য ধর্মের উৎসব হলেও আনন্দ কিন্তু সবার জন্যই। কথায় আছে না ধর্ম যার যার উৎসব সবার। ভালো লাগলো আপনার এই আর্ট।

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার সাবলীল মতামত জানানোর জন্য।

 3 years ago 

প্রথমে আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।ঈদ উপলক্ষে চাঁদের ম্যান্ডেলা আর্ট। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়েছে আসলে ঈদ উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি আর্ট তৈরি করেছেন আর্ট আমর ভালো লেগেছে খুব ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও! চাঁদের ম্যান্ডেলা আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে আপু। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। মাঝে মধ্যে আমিও ম্যান্ডেলা আর্ট করে থাকি। ম্যান্ডেলা আর্ট করতে সময় একটু বেশি লাগলেও,সম্পন্ন করার পর দেখতে দারুণ লাগে। যাইহোক ঈদ উপলক্ষে এতো সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় লাগে।অনেক ধন্যবাদ আপনাকেও।

 3 years ago 

বাহ্ আপনি তো খুব চমৎকারভাবে চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে মুসলমানদের বড় দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে কোরবানির ঈদ। সত্যি বলতে আপনার চাঁদের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। তবে চাঁদের ম্যান্ডেলা আর্ট এর মধ্যে চোখ দুটি দেওয়ার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। অনেক সুন্দর করে চাঁদের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

আপু,চোখগুলো একটু কার্টুনের মতো করে আঁকার চেষ্টা করেছি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের বড় একটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। মুসলমান ঈদের দিনটি খুব সুন্দর করে ধর্মীয়ভাবে ঈদ পালন করে। আজকে আমাদের এই দিনে আপনি খুব সুন্দর একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার চাঁদের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে চাঁদের ম্যান্ডেলা আর্ট উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রথমে আপু আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ঈদ মোবারক। ঈদ আনন্দ সবাই ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক এই আশাবাদ ব্যক্ত করি‌ ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে নিখুঁত ভাবে চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঈদ উপলক্ষে অনেক সুন্দর একটি চাঁদের ম্যান্ডেলা তৈরি করেছেন। আর ম্যান্ডেলা তৈরির প্রতিটি ধাপ ছবি সহ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। যা পড়ে এবং দেখে আপনার ম্যান্ডেলা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।

 3 years ago 

আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভালো লাগার মত একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার এই ঈদ উপলক্ষে সুন্দর একটি ঈদের ম্যান্ডেলা আর্ট তৈরি করে দেখেছেন দেখে। আপনার এই ম্যান্ডেলা আর্ট তৈরি করার ধরনটা ছিল বেশ অসাধারণ।

 3 years ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64338.03
ETH 1859.64
USDT 1.00
SBD 0.38