একা

in আমার বাংলা ব্লগ5 years ago

images (2).jpeg

Source

একা মানেই ভয়
একা মানেই মনের ভিতর ষড়রিপুগুলোর বার বার আনাগোনা করা,
একা মানেই সংকোচ
একা মানেই পঞ্চভূতেরা সব দলবেঁধে খেলায় মত্ত হওয়া।

একা মানেই দুর্বলতা
একা মানেই নিজের মধ্যে আত্মবিশ্বাস ঠুনকো হয়ে যাওয়া,
একা মানেই আতঙ্ক
একা মানেই শত প্রতিকূলতার সম্মুখীন হওয়া।

একা মানেই দীর্ঘশ্বাস
একা মানেই ঘিরে ধরা চারিপাশে বন্ধু ও শত্রুর দল,
একা মানেই নিরবতা
একা মানেই গভীর চিন্তাভাবনায় ডুবে থাকা।

একা মানেই মলিনতা
একা মানেই মাঝপথে থমকে দাঁড়ানো রুদ্ধশ্বাস,
একা মানেই সহ্যে-ধৈর্য্যের ক্ষমতা
একা মানেই গভীর নিঃশ্বাসে জর্জরিত হাজারো প্রশ্ন
যার উত্তরে এক বিফল প্রয়াস।

Regards @green015

Sort:  
 5 years ago (edited)

কবিতাটি সুন্দর হয়েছে।

এখানে লাস্টে রিগার্ডস টা ইংলিশ না লিখে বাংলায় লিখলে ভালো হয়.

 5 years ago 

ধন্যবাদ দাদা সাজেশনের জন্য।

 5 years ago 

খুব ভালো একটা কথা বলেছেন তবে আমার মতে নিজেকে সব জায়গায় মেলে ধরা এবং সব জায়গায় মিশিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। তাতে জীবনটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় ।

 5 years ago 

ঠিক বলেছেন দাদা।

 5 years ago 

ভালো লিখেছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য দিদি।

 5 years ago 

ধন্যবাদ দিদি।আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে আমি অনেক উৎসাহ পাই।এভাবেই আমার পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59518.74
ETH 1569.91
USDT 1.00
SBD 0.42