"সামুদ্রিক ভোলা মাছের মজাদার ঝোল রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ কয়েকদিন আবহাওয়া খুবই খারাপ অর্থাৎ একটু রোদের দেখা নেই আকাশে।মেঘলা দিনে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি রেসিপি।সেটি হলো -"সামুদ্রিক ভোলা মাছের মজাদার ঝোল রেসিপি"।আর আমরা জানি যে ভোলা মাছ খুবই সুস্বাদু খেতে এবং এই মাছের কাঁটা খুবই কম।এটি একটি নরম প্রজাতির ও কাঁটা কমযুক্ত মাছ।এই মাছ খুবই বড়ো সাইজের হয় এবং এর প্রচুর চাহিদা রয়েছে বাইরের দেশগুলোতে ও।একটি বড়ো ভোলা মাছ কয়েক লক্ষ টাকায় বিক্রি করা হয় এমনকি ভোলা মাছের পটকা দিয়ে ঔষুধ তৈরি করা হয়।ফলে একটি বড়ো ভোলা মাছের পটকার দামও কয়েক লক্ষ টাকা দামে বিক্রি হয়।এটি ভাবতে অবাক লাগলেও সত্য,কারণ খবরের কাগজ কিংবা টিভির পর্দায় আমরা প্রায় সামুদ্রিক ভোলা মাছের মূল্য সম্পর্কে জানতে পারি।এছাড়া ভোলা মাছ বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণে ও সাহায্য করে।এই ভোলা মাছটি আজ সকালেই বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে।যাইহোক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-----
★উপকরণ:
●ভোলা মাছ - 700 গ্রাম
●লবণ- 2 টেবিল চামচ
●হলুদ-1.5 টেবিল চামচ
●কাঁচা মরিচ বাটা - 6 টি
●পেঁয়াজ কুচি - 1 টি
●রসুন কুঁচি -6 কোয়া
●জিরা বাটা- 4 টেবিল চামচ
●শুকনো মরিচ গুঁড়া - 1 টেবিল চামচ
●আদা বাটা- 1 টেবিল চামচ
●সরিষার তেল - 100 গ্রাম
●পরিমাণ মতো জল
★প্রস্তুত প্রনালী:
ধাপঃ 1
◆প্রথমে আমি গোটা একটি ভোলা মাছ নিয়ে নেব।
ধাপঃ 2
◆একটি ঝিনুকের সাহায্যে মাছের গাঁয়ের আশগুলি তুলে পরিষ্কার করে নেব।এরপর বটির সাহায্যে মিডিয়াম সাইজে মাছটি পিচ পিচ করে কেটে নেব।
ধাপঃ 3
◆এবারে কেটে নেওয়া মাছগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব।
ধাপঃ 4
◆এরপর শিল ও নোরার সাহায্যে হাত দিয়ে বেঁটে নিতে হবে মসলার উপকরণগুলি।যেমন-কাঁচা মরিচ, জিরা,আদা ও রসুন।বেঁটে নেওয়ার পর একটি পাত্রে তুলে নেব।
ধাপঃ 5
◆এবারে পেঁয়াজ ও রসুন কুঁচি করে কেটে নেব বটির সাহায্যে।
ধাপঃ 6
◆এরপর ধুয়ে রাখা মাছগুলোতে পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নেব।
ধাপঃ 7
◆চুলায় একটি পরিষ্কার /ধুয়ে নেওয়া কড়াই বসিয়ে দেব।এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে।
ধাপঃ 8
◆গরম কড়াইতে এরপর মাছের পিচ দিয়ে উল্টেপাল্টে ভেঁজে নেব।
ধাপঃ 9
◆আমি এখানে তিন পিচ করে মাছ ভেঁজে নিয়েছি।মাছের রং বাদামি করে ভেঁজে নিতে হবে।
ধাপঃ 10
◆তো আমি এখানে সব মাছ বাদামি রঙের করে ভেঁজে নিয়েছি উল্টেপাল্টে।এরপর একটি পাত্রে তুলে নিলাম ভাঁজা মাছগুলো।
ধাপঃ 11
◆এরপর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব।
ধাপঃ 12
◆জলের মধ্যে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নেব।কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ধাপঃ 13
◆এরপর ভেঁজে রাখা মাছগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব।ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট মতো।
ধাপঃ 14
◆15 মিনিট পর একটি পাত্রে মাছের তরকারীটি নামিয়ে নেব।
ধাপঃ 15
◆এরপর চুলায় পুনরায় কড়া বসিয়ে দেব।কড়াইতে তেল দিয়ে নেড়েচেড়ে নেব।
ধাপঃ 16
◆এরপর তেলের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব।
ধাপঃ 17
◆এবারে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে পেঁয়াজগুলি ভেঁজে নেব বাদামি রঙের করে।এরপর ভাঁজা পেঁয়াজের মধ্যে বেঁটে রাখা মসলাগুলি দিয়ে কষিয়ে নেব।
ধাপঃ 18
◆কষানো মসলার মধ্যে তরকারীটি পুনরায় ঢেলে দেব কড়াইতে।এরপর 10 মিনিট মতো ফুটিয়ে নেব।
ধাপঃ 19
◆10 মিনিট পর তরকারীটি নেড়েচেড়ে নামিয়ে নেব একটি পাত্রে।তো আমার তৈরি করা হয়ে গেল "সামুদ্রিক ভোলা মাছের মজাদার ঝোল রেসিপি"।এবার এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
সামুদ্রিক ভোলা মাছ আমি কখনো খাই নি।দেখে মনে হচ্ছে সুস্বাদু হবে।তাছাড়া সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে যা আমাদের শরীরের জন্য খুব ভালো। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজার রান্না করেছেন। ধন্যবাদ আপনাকে।
সুযোগ পেলে অবশ্যই খেয়ে দেখবেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
আপনার সামদ্রিক ভোলা মাছের মজাদার রেসিপি দেখে আমার খুব ভালো লাগলো। সত্যি বলতে সামদ্রিক মাছের স্বাদ আলাদা। অন্যান্য মাছের চেয়ে সামদ্রিক মাছে অনেকাংশে বেশি মজা হয়। আমি কখনো ভোলা মাছ খাই নাই। তবে আপনার রেসিপি দেখে অনেক খেতে ইচ্ছে হচ্ছে। আশা করি যদি সময় সুযোগ হয় অবশ্যই খেয়ে দেখবো। আপনার জন্য শুভকামনা রইলো।
ঠিক বলেছেন ভাইয়া, সমুদ্রের মাছের স্বাদ ভিন্ন।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু অসাধারণ একটা মাছের রেসিপি শেয়ার করেছেন আপনি। ভোলা মাছের রেসিপি। সামুদ্রিক মাছের নাম অনেক শুনেছি, তবে কখনো খাওয়া হয়নি। এর স্বাদ সম্পর্কে আমার জানা নেই। তবে আপনার রান্নার প্রক্রিয়া গুলো দেখে মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে খেতে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাইয়া, অবশ্যই একদিন খেয়ে দেখবেন ,এটি ভিন্ন ধরনের স্বাদ সমুদ্রের মাছ বলে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
সামুদ্রিক মাছের রেসিপি অত্যান্ত অসাধারণ হয়েছে ।দেখে মনে হচ্ছে নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে । আপনার উপকরণের পরিমাণ দেখে আমি একেবারে অবাক হলাম খুব দক্ষতার সাথে পরিমাণ করে উপকরণ গুলো দিয়েছেন। ধাপগুলো অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন আপু।
ভাইয়া,এটি ভিন্ন ধরনের স্বাদ সমুদ্রের মাছ বলে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।আপনি ও ভালো থাকবেন ভাইয়া।
খাবার জিনিস দেখলেই খেতে ইচ্ছা করে,আর তা যদি দেখি খালি পেটে তাহলে তো কিছুই বলার থাকে না।আপু অনেক আপনি অনেক দারুন রেসিপি শেয়ার করছেন।মাছ রান্না করা খুবই ভালো হইছে। আপনার জন্য শুভ কামনা রইল।
😊😊অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এই প্রথম আমি ভোলা মাছের নাম শুনলাম। তাছাড়া আপনার রেসিপি টি অনেক সুন্দর হয়েছে। দেখেই জিভে জল চলে এলো। খেতে আরোও কত সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটি সামুদ্রিক মাছ ভাইয়া, খেতে মজার।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
দিদি আপনার রেসিপিটি দেখতে বেশ দারুন লাগছে আর কালারটা বেশ ভালো।মনে হয় খেতে অনেক সুস্বাদু আর মজাদার হয়েছে।তবে দিদি এই মাছটি কখনো আমি খাইনি আর নাম শুনি নাই।এই পওথম শুনলাম।অনেক ধন্যবাদ।
সুযোগ পেলে অবশ্যই খেয়ে দেখবেন দাদা।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
|
ভোলা মাছের চমৎকার কিছু উপকারিতা শেয়ার করলেন বিষয়টা চমৎকার লাগলো । সাথে সাথে ভোলা মাছের ঝোল রেসিপি এক কথায় অসাধারণ ছিল । আপনার উপস্থাপনা এবং ফটোগ্রাফি গুলো আমার কাছে অসাধারণ লেগেছে ।|অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ভোলা মাছের রেসিপি টা আসলেই অসাধারণ দেখাচ্ছে। মাছগুলোকে সুন্দর করে কেটে প্রথমে ভাজি করে নিয়ে আবার রান্না করলেন। আসলেই মনে হয় খেতে অনেক টেস্টটি হয়েছে। আমার তো দেখে খুবই ভাল লেগেছে। এই মাছ আমার খুবই পছন্দের একটা মাছ। তেমনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনাটা ও করলেন। এক কথায় অসাধারণ রেসিপি দিলেন আজকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 🎏🎏🎏🎏
ভোলা আপনার পছন্দের মাছ জেনে ভালো লাগলো আপু।অনেক ধন্যবাদ আপনাকে।
সামুদ্রিক ভোলা মাছের মজাদার ঝোল রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো
আপনাদের কাছে ভালো লাগলেই আমার রেসিপি তৈরির পরম সার্থকতা ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।