"মজাদার আলুর গজা রেসিপি"
নমস্কার
মজাদার আলুর গজা রেসিপি:
আলু আমার খুবই প্রিয় একটি সবজি।আলু খেতে পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর।তাছাড়া আলু দিয়ে অনেক মজার মজার রেসিপিও তৈরি করা যায়।আমাদের বাড়িতে তো রোজ আলু দিয়ে তৈরি কোনো না কোনো একটি রেসিপি থাকেই।তাই আজ আমি আলু দিয়ে খুবই মজাদার একটি জলখাবার তৈরি করেছি ।যেগুলো আমি অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই এর মতো লম্বা করে গজার সেপে তৈরি করে নিয়েছি।এটা তৈরির পর খেতে খুবই মুচমুচে ও মজার হয়েছিল।বাচ্চা থেকে বড়ো সবাই এই রেসিপিটি খেতে বেশ পছন্দ করবে।তাছাড়া এই রেসিপিটি সস দিয়ে খেতে বেশি মজা লাগে এবং ঝাল ঝাল করে খেতেও।তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক---
উপকরণসমূহ:
●ময়দা-1 কাপ
●পেঁয়াজ কুচি-2 টি
●কাঁচা মরিচ কুচি-2টি
●লবণ-1টেবিল চামচ
●হলুদ-1/2 টেবিল চামচ
●জিরে গুঁড়া-1/2 টেবিল চামচ
●শুকনো মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
●সাদা তেল-100 গ্রাম
● সামান্য জল
প্রস্তুত-প্রণালি:
ধাপঃ 1
আমি আলুটি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি।প্রথমেই সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি।এখন এটা দেখতে অনেকটা রসগোল্লার মতো লাগছে।
ধাপঃ 2
এরপর আলুটি হাত দিয়ে ভালোভাবে গলিয়ে নেব।যাতে কোনো শক্তভাব না থাকে।
ধাপঃ 3
এখন আলুর মধ্যে পেঁয়াজ কুচি, গুঁড়া মসলাসহ সমস্ত উপকরণ দিয়ে দেব।
ধাপঃ 4
এবারে সবগুলো উপকরন আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে।
ধাপঃ 5
এরপর ময়দার মধ্যে আলু মাখাটি দিয়ে দেব।
ধাপঃ 6
ময়দা ও আলুর মিশ্রণ একত্রে হাত দিয়ে মেখে ডো তৈরি করে নেব।এতে আমি সামান্য পরিমান জল দিয়ে একবারে শক্ত নয় আবার একেবারে নরম নয় এমন একটি ডো তৈরি করে নিলাম।
ধাপঃ 7
এরপর আমি ডো টি হাত দিয়ে চেপে চেপে গোল রুটির মতো করে তৈরি করে নেব।
ধাপঃ 8
তো আমি রুটির মতো তৈরি করে নিলাম।এটা একটু পুরু অবস্থায় রাখতে হবে।
ধাপঃ 9
এবারে একটি চাকুর সাহায্যে গজার মতো পিচ পিচ করে কেটে নিলাম।
ধাপঃ 10
এখন আলুর গজাগুলি একটি একটি করে তুলে নিয়ে আলাদা করে নেব।যাতে একটির সঙ্গে অন্যটি লেগে না যায়।
ধাপঃ 11
এবারে আমি একটি পরিষ্কার কড়াই মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দেব।তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়ে তার মধ্যে গজাগুলি একটি একটি করে দিয়ে দেব।
ধাপঃ 12
এরপর গজাগুলি উল্টেপাল্টে নেড়েচেড়ে বাদামি রঙের করে ভেঁজে নেব।
ধাপঃ 13
তো ভেঁজে নেওয়া হয়ে গেলে সবগুলো আলুর গজা আমি একটি পাত্রে তুলে নেব।তো তৈরি করা হয়ে গেল আমার "মজাদার আলুর গজা রেসিপি"।
পরিবেশন:
এখন মজাদার রেসিপিটি এমনি কিংবা টমেটো সস দিয়ে পরিবেশন করতে হবে।এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল।আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
মজাদার আলুর গজা রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে দিদি। এভাবে তৈরী করে টমেটো সস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আপনার রেসিপি দেখে বাসায় তৈরি করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে দিদি।
ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামতের জন্য।
এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি নিজের ভাবনা থেকেই এ ধরনের একটি রেসিপি তৈরি করেছেন। আসলে আলু খেতে পছন্দ করেনা এরকম মানুষকে খুব কমই আছে আর আপনাদের বাসায় তো প্রায় প্রতিদিনই আলু দিয়ে কোন না কোন রেসিপি তৈরি করা হয়। আলুর এই গজা রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল। মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
মাঝে মাঝেই নিজের ভাবনা দিয়ে কিছু করতে পারলে ভালোই লাগে ভাইয়া, ধন্যবাদ আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।
আলু এমন একটা সবজি যেটা সব ধরনের রেসিপি তৈরিতেই প্রয়োজনীয়। যেটা খেতে অনেক সুস্বাদু ।আপনি আজকে আলু দিয়ে দারুন গজার রেসিপি তৈরি করেছেন যেটা খেতে অনেক মজা দায়ক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি।
ঠিক বলেছেন ভাইয়া, আলু সবকিছুতে দিয়েই খেতে ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনি দারুন আলুর গজা রেসিপি তৈরি করেছেন। যদি এভাবে কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনি খুব সহজে এটি তৈরি করেছেন। আলুর গজা রেসিপি টা দেখে বোঝা আছে খেতে দারুন লেগেছে। আপনি চমৎকারভাবে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনিও খুব সহজেই তৈরি করে খেয়ে দেখবেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।
মজাদার আলুর গজা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। তাই আমার খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যিই, অনেক সুস্বাদু এটি।ধন্যবাদ ভাইয়া।
মজাদার আলুর গজা রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। আপনি বেশ মজা করে মনে হচ্ছে এই আলুর গজা খেয়েছিলেন। মনে হচ্ছে সস দিয়ে খেতে একটু বেশি ভালো লেগেছিল। আমি ভাবছি এই রেসিপিটা একবার ঘরে তৈরি করে দেখব, কারণ আমার অনেক বেশি পছন্দ হয়েছে রেসিপিটি দেখতে। পরিবেশনটা খুবই সুন্দরভাবে করেছেন। যদি আমাকে দিয়ে দিতেন তাহলে মনে হচ্ছে প্লেটে একটাও থাকতো না। সম্পূর্ণটা দেখে ভালো লাগলো জাস্ট অসাধারন রেসিপি শেয়ার করলেন।
আপু ,যদি সম্ভব হতো আপনাকে রেসিপিটি খাওয়ানোর তাহলে আমার ও খুবই ভালো লাগতো।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
হ্যাঁ আপু আলুর গজার রেসিপি দেখে তো লোভনীয় দেখাচ্ছে। তবে এভাবে ঝাল গজা কখনো খাওয়া হয়নি কিন্তু মিষ্টি গজা খেয়েছি মিষ্টি মিষ্টি খেতে বেশ ভাল লাগে। আপনি আলু দিয়ে বেশ মজার করে গজা তৈরি করলেন খেতে অনেক ভালো লাগবে। তাছাড়া সাথে সস দিয়ে খেলে অসাধারণ হবে। অনেক ভালো লেগেছে আলুর গজার রেসিপি দেখে এভাবে একদিন খেতে হবে।
অবশ্যই এভাবে তৈরি করে খাবেন আপু।আশা করি অনেক ভালো লাগবে, ধন্যবাদ আপনাকে।
আপু আপনার তৈরি মজাদার আলুর গজা রেসিপি" দেখে খুবই ভালো লাগলো।এই খাবারটির রীতিমতো অনেক লোভনীয় ও মুখরোচক।দেখতেই দারুণ লাগছে খেতে না জানি কতটা স্বাদ হয়েছে।♥♥
ঠিক বলেছেন আপু,এটি খুবই মুখরোচক।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আলুর গজা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। বিকেলের নাস্তায় টমেটো সস দিয়ে এগুলো খেতে দারুণ লাগবে। বিকেল বেলা এমনিতেই মাঝে মধ্যে ভাজাপোড়া খেতে বেশ ভালো লাগে আমার। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় চমৎকার হয়েছে। ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আমিও ভাজাপোড়া খেতে খুবই পছন্দ করি ভাইয়া।ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত জানানোর জন্য।