"একটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

একটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট:

IMG_20230915_193443.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করলাম একটি চায়ের কাপের ম্যান্ডেলা।যেটার মাধ্যমে ছোট ছোট কিছু ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।কাপটি আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.পেন্সিল
4.রবার

IMG_20230915_193009.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20230915_193021.jpg

প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে চায়ের কাপের মুখ একে নিলাম।

ধাপঃ 2

IMG_20230915_193034.jpg

এরপর পুরো কাপের আকার তৈরি করে নিলাম একে।

ধাপঃ 3

IMG_20230915_193049.jpg

এখন পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিয়ে রবারের সাহায্যে পেন্সিল দাগগুলো মুছে নিলাম।

ধাপঃ 4

IMG_20230915_193112.jpg

চায়ের কাপের হাতল ও চায়ের কাপের মুখের দিকে ছোট ছোট ডিজাইন করে একে নিলাম।

ধাপঃ 5

IMG_20230915_193126.jpg

এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 6

IMG_20230915_193143.jpg

এবারে কাপের গায়ে ছোট ছোট ফুলের ডিজাইন একে নিলাম ।

ধাপঃ 7

IMG_20230915_193255.jpg

এখন কাপের গায়ে ফুল অঙ্কনের পাশে ফাঁকা অংশগুলি সরু সরু দাগ কেটে ডিজাইন করে নেব।।

শেষ ধাপঃ

IMG_20230915_193420.jpg

এরপর কাপের নীচে ও উপরে ডিজাইন করে একে নেওয়ার পর তিনটি উড়ন্ত ধোঁয়ার দৃশ্য অঙ্কন করে নেব।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20230915_193319.jpg

IMG_20230915_193357.jpg

তো অঙ্কন করা হয়ে গেল আমার একটি চায়ের কাপের ম্যান্ডেলা। এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছিল।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের ম্যান্ডেলা আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীম্যান্ডেলা আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার ভাবে একটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আসলে ম্যান্ডেলা আর্টগুলো সবসময়ই আমার কাছে ভালো লাগে। যদিও সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য সময় লাগে।অসংখ্য ধন্যবাদ দিদি, এত সুন্দর করে চায়ের কাপের ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলেই ভাইয়া, ম্যান্ডেলা আর্ট করতে সময় লাগে।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর চায়ের কাপের ম্যান্ডেলার আর্ট করেছেন আপনি। এ ম্যান্ডেলা আর্ট করতে একটু সময় লাগলেও দেখতে আমার কাছে খুব ভালো লাগে। দেখে বোঝা যাচ্ছে অনেক সময় ও ধৈর্য সহকারে আর্টটি সম্পন্ন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু,সময় নিয়েই করেছিলাম আর্টটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দরভাবে আপনি এই চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট তৈরি করেছেন৷ এরকম আর্ট আমি আগে কখনো দেখিনি। প্রতিনিয়ত আপনার কাছ থেকে এরকম ইউনিট আর্ট গুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি৷ অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য৷

 3 years ago 

এখন দেখে নিলেন ভাইয়া,আপনি আর্টটি দেখে মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো।

 3 years ago 

আপনি চায়ের কাপে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা ঠিক বলেছেন প্রত্যেক আর্ট এর আলাদা আলাদা বিষয়বস্তু থাকে। তবে আজকে আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ম্যান্ডেলা আর্টের ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে বেশ ভালোই লাগতেছে। এবং খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চায়ের কাফের ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

আপনাদের উৎসাহভরা মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলেই যে কোন আর্ট করতে বেশ সময় এবং ধৈর্য লাগে।তাই সব সময় সুযোগ হয়ে উঠে না আর্ট করার জন্য। আপনার করা চায়ের কাপের ম্যান্ডেলা বেশ দারুন হয়েছে। বেশ সময় এঁকেছেন দেখেই বুঝা যাচ্ছে। ভালো লাগলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

আসলে কিছু তৈরি করতে গেলে সেখানে সময় এবং ধৈর্য লাগে।আপনি চমৎকার ভাবে চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট করছেন।এইরকম ম্যান্ডেলা আর্ট দেখতে খুব ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে ম্যান্ডেলা আর্টের ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেইআমার অঙ্কনের সার্থকতা।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে চায়ের কাপের মধ্যে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে চায়ের কাপের মধ্যে ছোট ছোট ম্যান্ডেলার ডিজাইনগুলো করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। তবে এই ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে অনেক সুন্দর করে চায়ের কাপের মধ্যে ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। এত সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার সুন্দর মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমি অবশ্য খুব চা পাগল একজন মানুষ।আর চা কাপের এত সুন্দর একটি মেন্ডেলা দেখে আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনি চা পাগল জেনে অনেক ভালো লাগলো আপু, ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি চায়ের কাপের ম্যান্ডেলা আর্ট। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যে কোন ধরনের ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। অনেক ধৈর্য ধরে পোস্টটি তৈরি করে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38