"একটি কালারফুল ব্যাঙের ছাতার নিচের দৃশ্য অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

একটি কালারফুল ব্যাঙের ছাতার নিচের দৃশ্য অঙ্কন:

IMG_20230901_061120.jpg

কয়েক দিন ধরে প্রচুর গরম পড়ছে।তবুও ব্যাঙের ছাতাগুলি খড়ের উপরে মাথাচাড়া দিয়ে উঠছে।একে আবার গ্রাম্য ভাষায় প্রাকৃতিক মাশরুম বলে।খুবই টেস্টি খেতে,আমিও কয়েকবার খেয়েছি।মানুষ প্রায় আমাদের বাড়ি থেকে ও নিয়ে যায় খাওয়ার জন্য।তাই ভাবলাম আজ সেই মাশরুমের নিচের দৃশ্য কালারফুল করে অঙ্কন করবো। আমি ভোরবেলা অঙ্কনটি করেছি।সাধারণের মধ্যে খুবই সুন্দর দেখতে লাগছিল এটিকে।প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু রয়েছে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.রঙিন পেন্সিল
4.কাটা কম্পাস
5.রবার

IMG_20230901_060834.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20230901_060847.jpg
প্রথমে পেন্সিল ও কাটা কম্পাসের সাহায্যে একটি বৃত্ত একে নিলাম।

ধাপঃ 2

IMG_20230901_060901.jpg
এরপর বৃত্তের মধ্যে ব্যাঙের ছাতার মতো ডিজাইন একে নিলাম।

ধাপঃ 3

IMG_20230901_060919.jpg
বৃত্তের উপরে টোপরের মতো মুকুট একে নিয়ে নিলাম এবং ব্যাঙের ছাতার ডাল ও শিকড় একে নিলাম।

ধাপঃ 4

IMG_20230901_060932.jpg
এখন পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 5

IMG_20230901_061000.jpg
এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 6

IMG_20230901_061016.jpg
এরপর পেন্সিল দাগ মুছে নিলাম রবারের সাহায্যে।এবারে ব্যাঙের ছাতার মুকুটে,শিকড়ে ও ডালের গায়ে পেন্সিল দিয়ে সেট করে একে নিলাম এবং কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন একে নিলাম।

ধাপঃ 7

IMG_20230901_061030.jpg
এখন বাদামী ও নীল রঙের পেন্সিল দিয়ে ব্যাঙের ছাতার ভিতরে দাগ কেটে নিলাম।

ধাপঃ 8

IMG_20230901_061057.jpg
এরপর বাদামী ও নীল রঙের মাঝে পেন্সিলের সাহায্যে দাগ কেটে নেব। সবশেষে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে।

ছবি উপস্থাপনা:

IMG_20230901_061219.jpg

IMG_20230901_061235.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি কালারফুল ব্যাঙের ছাতার নিচের দৃশ্য অঙ্কন"।এটা খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছে।

আশা করি আপনাদের সকলের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোস্ট বিবরণ:

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  
 3 years ago 

একটি কালারফুল ব্যাংের ছাতার খুব সুন্দর একটি দৃশ্য আপনি দারুন ভাবে উপস্থাপন করেছেন অনেক সুন্দর লাগছে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর ও দৃষ্টি নন্দন কালারফুল ব্যাঙের ছাতার নিচের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি।যা অসাধারণ হয়ে।আসলে কালারফুল চিত্রাঙ্কন দেখতে সবসময়ই খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদি,এত সুন্দর একটি কালারফুল ব্যাঙের ছাতার নিচের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ব্যাঙের ছাতার নিচের দৃশ্য অংকন খুবই সুন্দর হয়েছে দিদি। ব্যাঙের ছাতাটি অঙ্কন খুবই সিম্পল এবং কালারফুল তাই দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দেখতে সিম্পল হলেও এটি অঙ্কন করতে বেশ সময় লেগেছে আমার, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর একটি চিত্র অংকনের পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার অংকন করা ব্যাঙের ছাতাটি দেখতে খুবই সুন্দর লাগছে। অত্যন্ত দক্ষতার সাথে চমৎকার একটি চিত্র অংকনের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি বলতে আমি আগে জানতাম না যে এই ব্যাঙের ছাতাকেই মাশরুম বলা হয়। যদিও এখন পর্যন্ত এই মাশরুম খাওয়া হয়নি তবে কমিউনিটিতে দেখেছি অনেকেই এই মাশরুম রান্না করে খেয়েছে। আপনিও মাশরুম খেয়েছেন জেনে খুবই ভালো লাগলো যদি কখনো সময় হয় অবশ্যই খেয়ে জানাবো। খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে ব্যাঙের ছাতার অংকন করে শেয়ার করেছেন দেখে আমি মুগ্ধ। দারুণভাবে আপনি এটা অঙ্কন করেছেন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ব্যাঙের ছাতা অনেক প্রকারের হয় ভাইয়া, তবে যেগুলো খড়ের গাদায় হয় ওগুলো খাওয়া যায়।বাকিগুলো বিষাক্ত, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দরভাবে আপনি একটি কালারফুল ব্যাঙের ছাতা তৈরি করে ফেলেছেন। ছোটবেলায় আমি অনেক ধরনের অংকন করেছি। তবে আপনি আজকে এই ব্যাঙের ছাতাটি যেভাবে অঙ্কন করেছেন এটি আমি কখনোই অঙ্কন করিনি৷ খুবই সুন্দরভাবে আপনি এই ছাতাটিকে করেছেন এবং এর মধ্যে যে ডিজাইনগুলো আপনি ব্যবহার করেছেন এই ডিজাইনগুলো একদম ইউনিক৷

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করেছি ইউনিকভাবে অঙ্কন করে তুলে ধরার,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি খুবই সুন্দর একটি কালারফুল ব্যাঙের ছাতার নিচের দৃশ্যটি অঙ্কন করেছেন এবং এটি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। আসলে আপনার অঙ্কনটি খুবই চমৎকার ছিল। ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও ভাইয়া।

 3 years ago 

খুবই চমৎকার কালারফুল একটা ব্যাঙের ছাতার ছিদ্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। ব্যাঙের ছাতাগুলো চিত্রের মাধ্যমে অংকন করলে এমনিতেই ভালো লাগে আর আপনি তো রং করেছেন যার কারণে এটা আরো বেশি ভালো লাগছে।

 3 years ago 

আপনার মতামত জানানোর জন্য, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটি কালারফুল ব্যাঙের ছাতার চিত্র অংকন দারুন হয়েছে আপু। ব্যাঙের ছাতা তৈরির প্রতিটি ধাপ সুন্দরভাবে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 66000.87
ETH 1938.28
USDT 1.00
SBD 0.38