"একটি রঙিন ড্রেসের চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

একটি রঙিন ড্রেসের চিত্র অঙ্কন:

IMG_20231014_082247.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আর্ট করবো একটি রঙিন ড্রেসের চিত্র।যেটার মাধ্যমে একটি মেয়ের পোশাকের বিভিন্ন আকর্ষণীয় কালার ফুটে উঠবে।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।রঙিন ড্রেসটি আর্ট করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20231014_082145.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.রঙিন জেল পেন
4.রঙিন মার্কার পেন
5.পেন্সিল
6.রবার

IMG_20231014_060317.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20231014_060331.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে সাদা রঙের কাগজের উপর মেয়েদের গাউন অর্থাৎ ড্রেসের নিচের অংশ একে নেব।

ধাপঃ 2

IMG_20231014_060346.jpg
এরপর আমার হাতের ছবি তুলে নিলাম ফোনে।

ধাপঃ 3

IMG_20231014_060358.jpg
এবারে ড্রেসের উপরের অংশ একে নিলাম।এখন রং করার পালা।

ধাপঃ 4

IMG_20231014_060416.jpg
তো আমি ড্রেসের উপরের অংশে আকাশি নীল রঙের মার্কার পেন দিয়ে কালার করে নিলাম।

ধাপঃ 5

IMG_20231014_060432.jpg
এরপর গাউনের উপর অর্থাৎ ড্রেসের নিচের অংশে হালকা সবুজ রঙের মার্কার পেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 6

IMG_20231014_060449.jpg
এবারে লাল ও হলুদ রঙের জেল পেন দিয়ে একে নিলাম গাড় সবুজ রঙের পাশ দিয়ে।তারপর গাউনের মধ্যে আকাশি নীল রঙের মার্কার পেন দিয়ে কালার করে নিলাম।

ধাপঃ 7

IMG_20231014_060504.jpg
এরপর গাউনের নিচে ও একপাশে কমলা রঙের জেল পেন ও কালো রঙের বলপেন দিয়ে বর্ডার একে নিলাম।একইভাবে ড্রেসের উপরের অংশে কালো রঙের বলপেন দিয়ে বর্ডার একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231014_082125.jpg
এইভাবে পুরো ড্রেসটি বিভিন্ন রঙের পেন দিয়ে কালার করে একে নিলাম এবং কিছু অংশ সাদা রাখলাম।সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20231014_060547.jpg

IMG_20231014_082305.jpg

IMG_20231014_082211.jpg
তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি রঙিন ড্রেসের চিত্র"।এটা খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিল।

আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে যে কোন কাজের প্রতি আমাদের ইচ্ছা থাকলেও সময়ের কারণে তা করা হয় না। আপনি সময় এবং ধৈর্য ব্যবহার করে অনেক সুন্দর একটা রঙিন ড্রেসের চিত্র অঙ্কন করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। কালারফুল হওয়ার কারণে এটা দেখতে অনেক ভালো লাগছে। আসলে সময় এবং ধৈর্যের সাহায্যে যেকোনো কাজ করলে তা এমনিতেই সুন্দর হয়। আর আপনার করা কাজগুলো দেখলে আমি অনেক বেশি মুগ্ধ হই। তেমনি আজকের টিও ছিল।

 3 years ago 

প্রতিদিনের মতো আজকেও আপনাদের সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়।ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ আপু এত সুন্দর কালারফুল ড্রেসের চিত্র এঁকেছেন দেখেই তো মনে হচ্ছে ড্রেসটি নিয়ে পড়ে দেখি। এভাবে যদি কাপড় দিয়ে ড্রেস তৈরি করে বাচ্চাদেরকে পড়ানো যায় খুব সুন্দর লাগবে। আপনার ড্রেসটির আর্ট খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে খুবই দারুণ একটা রঙিন ড্রেসের আর্ট শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো । আসলে ড্রেসগুলো বাস্তবে দেখতে খুবই ভালো লাগে এবং সুন্দর লাগে তবে আপনার আর্ট ও দারুন হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলেই বাস্তবে রঙিন ড্রেস দেখতে বেশ আকর্ষণীয় লাগে, ধন্যবাদ।

 3 years ago 

দিদি অনেক সুন্দর হয়েছে তো আপনার এই রঙিন ড্রেসের চিত্র অংকন টা। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে এই সুন্দর ড্রেসের চিত্র অংকন। আপনি বিভিন্ন রঙিন কলম ব্যবহার করেছেন এই ড্রেসটা অঙ্কন করতে। কলম দিয়ে অঙ্কন করার কারণে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। উপস্থাপনার মাধ্যমে এই ড্রেসটা অংকন করার পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার মনে হয় দিদি ড্রেসের সাথে পুরো বডির একটা শেপ দিতে পারলে আরও ভালো লাগতো। কালার কম্বিনেশন ভালো ছিল। ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন আপনি ☘️

 3 years ago 

সেটা অবশ্য ঠিকই বলেছেন,সবাই সেটাই করে।কিন্তু আমার কাছে এটাই ভালো মনে হয়েছে, ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

Thank you so much.💝

 3 years ago 

দারুন তো দিদি চমৎকার একটি ড্রেস আঁকলেন।ড্রেসটি তো খুবই সুন্দর লাগছে।আপনার উপস্থাপনা ও বেশ ভালো ছিল।কাপড় কেটে ড্রেসটি বানাতে পারলে খুবই সুন্দর লাগবে।ধন্যবাদ দিদি সুন্দর এই ড্রেসটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বাস্তবে এমন ড্রেস আসলেই সুন্দর দেখতে লাগবে ঠিক বলেছেন আপু।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38