"কৃষ্ণসায়র ফুলমেলা"(বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি পর্ব: 55)

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।তবে ইদানিং এতটাই ঠান্ডা পড়ছে যে বরফের মতো জমে যাওয়ার জোগাড়।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি পর্ব: 55

GridArt_20260106_065929628.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি আগের বারের শীতকালের ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও নানান আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের দোকান বসেছিলো।সেখানে কয়েকটি দোকানে এমন কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি আবার বিভিন্ন মূর্তিও ছিল।যেখান থেকে আমি আজ কিছু মাটির মূর্তির ফটোগ্রাফি শেয়ার করেছি।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের করা মূর্তির ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

বিভিন্ন মাটির মূর্তির ফটোগ্রাফি:

IMG_20260106_065400.jpg

এখানে কিছু মূর্তি রয়েছে।যেগুলো সবই মাটির দ্বারা তৈরি।আর প্রতিটি মূর্তির উপর রং-তুলি দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা তার আকৃতিগুলো।এখানে শিল্পীর নিজস্ব সৃজনশীলতা ও কাজের দক্ষতা ফুটে উঠেছে।এখানে রয়েছে বেশ কয়েকটি মাটির তৈরি প্রদীপ,একটি বুদ্ধদেব এবং কয়েকটি রঙিন পাখি।প্রত্যেকটি ভিন্ন ভিন্ন ডিজাইন ও রং দিয়ে তৈরি করা, যেগুলো সত্যিই আকর্ষণীয় ছিল।

IMG_20260106_065439.jpg

এখানে রয়েছে একটি কৃষ্ণঠাকুর, দুটি শঙ্খ,কয়েকটি কুকুর,হাতি,পেঁচা,ফুলদানি,মস্তকের ফুলদানি এবং কলসীর উপর কাকের মূর্তি।কলসীর উপর কাকের মূর্তিটি দেখে ছোটবেলায় বইয়ে পড়া সেই গল্পের কথা মনে পড়ে যায়।যেখানে কাক একটু জল খাওয়ার জন্য বুদ্ধি প্রদর্শন করে। যেগুলো দেখতে ভীষনই সুন্দর লাগছিলো।

IMG_20260106_065700.jpg

এখানে রয়েছে রং-বেরঙের বিভিন্ন পাখি ও দুই ধরনের কুকুরের মূর্তি।যেগুলো বাস্তবের কুকুরের মতোই দেখতে ও দুটি প্রজাতির সংকর কুকুরের মূর্তি।যাতে কালো-সাদা ও বাদামি -সাদা রঙের ছিল।

IMG_20260106_065534.jpg

এখানে রয়েছে বিভিন্ন কৃষ্ণ ঠাকুর, শিব ঠাকুর,গণেশ ঠাকুর,বুদ্ধদেব এবং নাড়ু গোপালের মূর্তি।যেখানে পাঁচ ধরনের আকৃতি বা রূপ দিয়ে কৃষ্ণ ঠাকুরকে উপস্থাপন করা হয়েছে।যেখানে তিন ধরনের আকৃতি বা রূপ দিয়ে গণেশ ঠাকুরকে উপস্থাপন করা হয়েছে।এছাড়া পাখি,হাতি ও কুকুরের কিছু মূর্তি ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 5 months ago 

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64892.59
ETH 1765.07
USDT 1.00
SBD 0.42