আমার স্বরচিত কবিতা: "ধূসর প্রেমে"
নমস্কার
যাইহোক আজ একটি ভালোবাসার কবিতা লিখেছি।কারন বেশ কিছুদিন আগে এবিবি ফ্যানে হাফিজ ভাইয়ের লেখা অসাধারণ কবিতার সঙ্গে সঙ্গতি রেখে এই কবিতার কিছু অংশ লিখেছিলাম।সেটাই এখন সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করলাম মাত্র।আর হাফিজ ভাইয়ার কবিতাগুলি আমার কাছে বেশ ভালোই লাগে।আসলেই ভালোবাসা আমাদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে।সেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না, কারন লেনদেন করে ভালোবাসা হয় না।দুটি মানুষের হৃদয়ের গভীর অনুভূতি দিয়েই ভালোবাসার মেলবন্ধন হয় বলে আমার মনে হয়।তাই এই ভালোবাসাকে নতুনভাবে বার বার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে হৃদয়ে,সাত রঙে রাঙাতে ইচ্ছে করে নব-উদ্মাদনায়।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
ধূসর প্রেমে
আমি ভালোবাসায় পরাজিত এক সৈনিক
সব চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়ে,
তোমার প্রতিশ্রুতিগুলিকে জলাঞ্জলি দিয়ে
ছুটে চলা ভালোবাসায় লুকানো অহংকার নিয়ে।
তবুও হৃদয়ের অব্যক্ত ভাষাগুলি
বারে বারে তোমাকেই ফিরে পেতে চায়,
ভালোবাসার নিদারুণ আকাঙ্ক্ষায়
তোমার পানে সবসময় ছুটে যাই।
ধূসর প্রেমে ছিড়ে গেছে মনের তার
রক্তে রাঙানো হাতদুটি কেবল ভালোবাসার,
মেঘবালুকার কান্নার অপেক্ষায়
মনে প্রয়োজন জোয়ারের ঢেউ বিতৃষ্ণায়।
আমি মুখ থুবড়ে পড়তে চাই পাগল প্রেমে
যেখানে ভালোবাসারা নবজাগরণে,
দুটি চঞ্চল হৃদয় জড়ো হয়ে
পাখির পালকের মতোই ডানা মেলে।
ভালোবাসার এই নিষ্ঠুর খেলায়
কেউ জেতে,কেউবা নীরবতায়,
কেউ ব্যথাতুর মন নিয়ে ব্যর্থতায়
দিন গোনে উৎসুক ব্যাকুলতায়।
তোমাকে নিয়ে মুছে গেছে সকল ভাবনারা
উবে গেছে সকল গ্লানি,মায়ার বন্ধনহারা,
দিনহীন পথিকের মতোই ভালোবাসা স্নিগ্ধ
ধূসর প্রেম পূবের আকাশে সূর্যের মতোই বিদগ্ধ।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
আমারও ঠিক একই সমস্যা হচ্ছে, প্রায় প্রতিদিন বিকালে ঝড় বৃষ্টি হয় বলে বিদ্যুৎ থাকছে না তাই নেটওয়ার্ক নিয়ে খুব ঝামেলায় আছি।
আজকে দারুন একটি কবিতা লিখেছেন, আসলে ভালোবাসায় ব্যর্থ হওয়ার পরেও প্রিয় মানুষটাকে যেন বারবার কাছে পেতে মন চায় সেটাই আপনি এই কবিতার ভাষায় তুলে ধরেছেন।
ভাইয়া, বৈশাখ মাস আর গরমকাল এলেই এই সমস্যা পিছু ছাড়ে না।ধন্যবাদ আপনাকে।
প্রতিনিয়তায় আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে যাচ্ছেন।। আপনি বেশ দক্ষ হয়ে গিয়েছেন কবিতার ভাষা চয়ন এবং ছন্দ গুলো মেলানোর ক্ষেত্রে।
আজকের কবিতাটি অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে।
জেনে ভালো লাগলো যে হাফিজ ভাইয়ের কবিতার সাথে মিল দেখে কবিতাটি রচনা করেছেন।।
আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে অনুপ্রাণিত হলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার কবিতা পড়ে খুবি ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।
ধন্যবাদ ভাইয়া।
আপনি ঠিকই বলেছেন ভালোবাসা আমাদের মনে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। আসলে ভালোবাসায় কোনো লেনদেন থাকে না। দুটি মনের হৃদয়ের গভীর থেকে এই ভালোবাসা সৃষ্টি হয়। আপনি খুবই সুন্দর ভাবে অসাধারণ একটা টপিক নিয়ে আজকের এই কবিতাটি লিখেছেন যা সম্পূর্ণটা পড়ে অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু আজকাল দিনের বেলায় রৌদ্র থাকলেও কেন যেন বিকালে চারেদিকে কালবৈশাখী ঝড়ের মত অন্ধকার নেমে আসে। সে যাই হোক আপনার লেখা ধসূর কবিতাটি কিন্তু অসাধারন হয়েছে। বিশেষ করে নীচের লাইন গুলো তো বেশ
আপনার সুন্দর মন্তব্য পেয়ে খুশি হলাম, ধন্যবাদ আপু।
ভালোবাসাকে তুলে ধরে খুবই সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে একেবারে বাস্তবিক এবং সত্য কিছু কথা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আপনি। আপনার আজকের এই কবিতাটি লেখার টপিক সত্যি ভালোই ছিল। প্রত্যেকটা লাইন আপনি খুবই সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। যা পড়ে মনটা একেবারে ভরে গেল।
আমারও ভালো লাগলো আপনার মনকে ভরিয়ে দিতে পেরে।অনেক ধন্যবাদ আপু।
আমার খুবই ভালো লেগেছে আপনার এই কবিতা আবৃত্তি করে। অনেক সুন্দরভাবে আপনি কবিতা লিখে আমাদের মাঝে পোস্ট করেছেন। আপনার কবিতা লেখার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়েছি।
ধন্যবাদ।
আমি কিছুদিন যাবত লক্ষ্য করছি আপনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে পোস্ট করে থাকেন। আপনার আজকের এই কবিতা পোস্ট আবৃত্তি করে আমি অনেক খুশি হয়েছি। আর নতুন কোন কবিতার মধ্য থেকে আমি ধারণা লাভ করতে চাই যা আজকে আপনার কবিতা থেকেও পেয়েছি।
আপনার অনুভূতি প্রকাশ করার জন্য,অসংখ্য ধন্যবাদ ভাইয়া।