Diy-"রঙীন পেন দিয়ে ময়ূরের চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো-"রঙীন পেন দিয়ে ময়ূরের চিত্র অঙ্কন"।

অনেক রূপ ও সৌন্দর্য্যের অধিকারী হল ময়ূর পাখি।রূপের রানী ময়ূর পাখিকে সবাই অনেক বেশি পছন্দ করেন।আর ময়ূরের পালক অনেক আকর্ষণীয় হয় আমি শুনেছি ময়ূরের পালক বাড়ি রাখলে বাড়িতে শুভ হয়।যাইহোক এই পাখির রূপে মুগ্ধ বহু মানুষ। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে চিত্রটি।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক---

IMG_20220729_175920.jpg

■উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন(কালো ও নীল )
3.হাইলাইট পেন (হালকা সবুজ)

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

CollageMaker_20220729_175349976.jpg

প্রথমে আমি অঙ্কনের জন্য কিছু রঙীন পেন নিয়ে নিলাম।তারপর কালো বলপেন দিয়ে সাদা কাগজের উপর ময়ূরের মুখ ও ঠোঁট একে নিলাম।

ধাপঃ 2

IMG_20220729_175439.jpg

এরপর ময়ূরের সুন্দর দেহের অংশ একে নিলাম।

ধাপঃ 3

IMG_20220729_175507.jpg

ময়ূরের দেহে ছোট ছোট পালক একে নিলাম।

ধাপঃ 4

IMG_20220729_175531.jpg

এরপর নীল রঙের বলপেন দিয়ে ময়ূরের লেজ একে নেব এবং চাঁদের মতো ডিজাইন একে নিলাম কয়েকটি।

ধাপঃ 5

IMG_20220729_175602.jpg

এবারে ময়ূরের মাথায় ঝুটি ও কালো রঙের অনেকগুলো ছোট ছোট ডিজাইনের পালক একে নিলাম।

ধাপঃ 6

IMG_20220729_175625.jpg

এরপর ময়ূরের সুন্দর পা দুটি একে নেব।ময়ূরের ঝুঁটিতে অর্ধেক নীল রঙের বলপেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 7

IMG_20220729_175644.jpg

এবারে আমার হাতের একটি ছবি তুলে নিলাম।

ধাপঃ 8

IMG_20220729_175703.jpg

এরপর চাঁদের মতো ডিজাইনের মধ্যে হাইলাইট পেন (হালকা সবুজ)দিয়ে গোল করে বড়ফোঁটা একে নেব।

ধাপঃ 9

IMG_20220729_175727.jpg

চাঁদগুলির মধ্যে নীল রঙের বলপেন দিয়ে ভরাট করে একে নেব এবং ময়ূরের মাথার ঝুঁটি বাকি অর্ধেক হাইলাইট পেন দিয়ে একে নেব ।

ধাপঃ 10

IMG_20220729_175743.jpg

এরপর ময়ূরের লেজের পালকগুলি কালো রঙের বলপেন দিয়ে ভরাট করে নিয়ে পা দুটো গাড় কালো করে একে নেব।

ধাপঃ 11

IMG_20220729_175807.jpg

ময়ূরের বডির পালকগুলিও কালো রঙের বলপেন দিয়ে ভরাট করে নিয়ে একে নেব এবং ময়ূরের সুন্দর চোখ, গলা ও বডির মধ্যে কালো রঙের বলপেন ও সবুজ রঙের হাইলাইট পেন দিয়ে ডিজাইন করে একে নেব।

ধাপঃ 12

IMG_20220729_175941.jpg

সবশেষে আমার নাম লিখে নেব অঙ্কনের নিচে বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "রঙীন পেন দিয়ে ময়ূরের চিত্র অঙ্কন"।যেটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

রঙিন পেন দিয়ে খুব সুন্দর করে ময়ূরের চিত্র অঙ্কন করেছেন। সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার চিত্র অংকন দেখে সত্যিই মুগ্ধ হলাম সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

রঙ্গিন পেন দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ময়ূরের চিত্রাংকন করেছেন। আসলে এটি বাস্তবের ময়ূরের মতই লাগছে। ময়ূরের পেখম গুলো অনেক সুন্দর ভাবে এঁকেছেন আপনি। আমার অনেক পছন্দ হয়েছে ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 4 years ago 

চিত্রটি আপনার অনেক পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 4 years ago 

এটা আপনি এঁকেছেন!!! বিশ্বাসই হচ্ছে না। সত্যিই অসাধারণ হয়েছে আপনার আঁকা ময়ূর। ছবি আঁকায় আপনার বেশ দক্ষতা আছে তা বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

এটা আপনি এঁকেছেন!!! বিশ্বাসই হচ্ছে না।

ভাইয়া,এর থেকে সুন্দর করে আমি আগেও দুটি ময়ূর একে এখানে শেয়ার করেছি।বিশ্বাস না হলে আপনি আমার পেছনের পোস্টগুলো একবার ঘুরে দেখে আসতে পারেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে।।।

 4 years ago 

রঙীন পেন দিয়ে ময়ূরের চিত্র অঙ্কন অসাধারণ হয়েছে। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। আপনার এসব কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

 4 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কনের সার্থকতা ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago (edited)

অসম্ভব সুন্দর হয়েছে। রঙিন পেন দিয়ে যে এত চমৎকার চিত্রাঙ্কন করেছে যা বলে বোঝাতে পারবো না চিত্রাঙ্কন সম্পর্কে আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, আপনি প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখে অনেক সহজ লাগছে মনে হচ্ছে এটা দেখে দেখে আমি অনায়সে করতে পারবো। ধন্যবাদ শুভকামনা রইল দিদি।

 4 years ago 

আপনি ও এভাবে চেষ্টা করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকেও দিদি।স্বাগতম আপনাকে💐.

 4 years ago 

রঙিন কলম দিয়ে অনেক সুন্দর একটি ময়ূরের চিত্র অঙ্কন করেছেন। আর চিত্রাঙ্গন এর প্রতিটি ধাপ এত সুন্দরভাবে বর্ণনা করেছেন যা পড়ে আপনার চিত্রাংকন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য।

 4 years ago 

ওহ্ অসাধারণ সুন্দর 😍
জাষ্ট অসাধারণ অংকন করেছেন দিদি 🤗
আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম।
বিশেষ করে কালার কম্বিনেশন অসাধারণ।

 4 years ago 

ভাইয়া, আপনার সুন্দর প্রশংসাভরা মন্তব্য শুনে ভীষণ খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে 🤗 🤗।

 4 years ago 

রঙিন পেন ব্যবহার করে ময়ূরের অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। অনেকটা সময় নিয়ে আপনি অংকন করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া, বেশ সময় লেগেছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 4 years ago 

রঙীন পেন দিয়ে ময়ূরের চিত্র অঙ্কন খুবই সুন্দর হয়েছে। সত্যি অসাধারন, দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল আপনার জন্য। এত সুন্দর চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64902.80
ETH 1947.74
USDT 1.00
SBD 0.37