"পাকা শসার মোরব্বা রেসিপি"
নমস্কার
পাকা শসার মোরব্বা রেসিপি:
অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে এই রেসিপিটি অনেকদিন আগেই তৈরি করা হয়েছিলো।প্রায় অনেকটা সময় নিয়ে অনেক ধাপ পার করে কম উপকরণে এই রেসিপিটি তৈরি করতে হয়।আর সেটি হচ্ছে "পাকা শসার মোরব্বা রেসিপি"।আর এই পাকা শসাটি বীজ করার জন্য রাখা হয়েছিল আমাদের সবজি ক্ষেতে।শসার মোরব্বা তৈরি করতে গেলে সবথেকে কষ্টকর ধাপ হচ্ছে শসার পিচগুলিকে ছিদ্র ছিদ্র করে নেওয়ার কাজটি।যাইহোক পাকা শসা দিয়ে চাটনি যেমন তৈরি করা যায় তেমনি মজাদার মোরব্বা রেসিপিও।আর মোরব্বা খেতে অনেক মজার হয়ে থাকে।তাছাড়া এটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন মোরব্বা রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.চিনি- 1.5 কাপ
3.এলাচ - 2 টি
4.খাওয়ার চুন- 1/2 টেবিল চামচ
(এছাড়া একটি কাঁটাচামচ,ছাকনি ও পরিমাণ মতো জল লাগবে)
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পাকা শসা নিয়ে নিলাম।তারপর একটি বটির সাহায্যে সেটি কেটে নেব।
ধাপঃ 2
এখন শসার খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম।
ধাপঃ 3
এবারে শসাগুলি বড় চারকোণা পিচ পিচ করে কেটে নিলাম।
ধাপঃ 4
এরপর শসার বড় দানা বা বীজগুলি কেটে বাদ দিয়ে দিলাম।
ধাপঃ 5
এখন একটি কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটি শসার পিচগুলি কলার পাতার উপর রেখে ছিদ্র করে নিতে হবে।আর এটি করতেই আমার হাত ব্যথা হয়ে গেছে কারন এটি করা খুবই সময় ও কষ্টের কাজ।তারপর এগুলো সফট হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে পুনরায় ধুয়ে নিতে হবে।
ধাপঃ 6
এবারে একটি থালায় আমি কিছুটা জল দিয়ে খাওয়ার চুন নিয়ে নিলাম।তারপর চুন ভালোভাবে হাত দিয়ে গুলিয়ে মিশিয়ে নিয়ে সেই জলে শসার ছিদ্রযুক্ত পিচগুলি ভিজিয়ে রাখবো 7-8 ঘন্টার মতো।
ধাপঃ 7
তো 7-8 ঘন্টা অপেক্ষা করার পর শসাগুলি ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।যতক্ষণ পর্যন্ত সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে।
ধাপঃ 8
এখন একটি পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নেব।তারপর শসাগুলি দিয়ে দেব জলের মধ্যে ও সেদ্ধ করে নেব।
ধাপঃ 9
তো শসাগুলি সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে জল ঝরিয়ে নেব তা থেকে।
ধাপঃ 10
এরপর কড়াইতে পুনরায় পরিমাণ মতো চিনি ও এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম।
ধাপঃ 11
এবারে চিনি ও এলাচ গলতে শুরু করবে।
ধাপঃ 12
এখন সেদ্ধ করা শসাগুলি দিয়ে দেব গলে যাওয়া চিনির মধ্যে।
ধাপঃ 13
এরপর ভালোভাবে চিনির শিরাগুলিতে নেড়েচেড়ে শুকিয়ে নেব।
ধাপঃ 14
এখন একটা ছাঁকনির উপর শসার পিচগুলি সাজিয়ে রেখে দেব চিনির শিরা থেকে তুলে নিয়ে।
শেষ ধাপঃ
সবশেষে মোরব্বাগুলো শুকিয়ে গেলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।
ছবি উপস্থাপন:
তো তৈরি করা হয়ে গেল আমার "পাকা শসার মোরব্বা রেসিপি"।এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অনেক মজার।তাছাড়া দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও এটি খাওয়া যায়।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
পাকা শসা দিয়ে মোরব্বা রেসিপি তৈরি করেছেন। রেসিপিটা আমার কাছে একদমই ইউনিক।আমি মোরব্বা খেয়েছি কিন্তু ও শসার মোরব্বা কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে শিখে নিলাম অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখব। ধন্যবাদ আপু।
আপু শসা দিয়ে মোরব্বা তৈরি করা যায় আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে শিখে নিলাম একদিন অবশ্যই তৈরি করবো।মোরব্বা খেতে অনেক মজার। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে পাকা শসার মোরব্বা রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদ হবে। আসলে এর আগে কখনো এভাবে রেসিপি তৈরি করে খাওয়া হয়নি দেখে একদম ইউনিক মনে হচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে নতুন রেসিপি সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য।
পাকা শশা দিয়ে যে এমন সুন্দর একটি রেসিপি বানানো যায় তা জানতামই না। ভীষণ সুন্দর হবে একেবারে আনকমন রান্নাটি করলে। পাকা শশা আমি তো কোনো ভাবে খেতেই চাইনি কখনো। কিন্তু তোমার দেখানো রেসিপিটি বেশ ভালো লাগলো। ভীষণ সুন্দর করে সম্পূর্ণ রেসিপিটা উপস্থাপনা করেছ।
দাদা এভাবে তৈরি করে পাকা শসার মোরব্বা খেয়ে দেখবেন,দারুণ মজার।আশা করি ভালো লাগবে আপনারও,ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রেসিপি পোস্ট মানেই অনেক সময় সাপেক্ষ। যাইহোক আপনার শসার মোরব্বার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে যে কত কষ্টকর ছিলো এই রেসিপি তৈরি করা। আসলেই অনেকগুলো ধাপ পার করে এটি তৈরি করেছেন। মোরব্বা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। কিন্তু শসার মোরব্বা কখনো খাওয়া হয়নি। দেখেই খেতে ইচ্ছা করছে।
চালকুমড়ার করেছি। শসার হয় জানতাম না৷ তবে প্রসেসটা একই যা দেখছি। এর গায়ে নিশ্চই চিনির সিরা শুকনো হয়ে গুড়ো গুড়ো লেগে থাকবে? খেতেও তো ভালোই হবে৷ চালকুমড়ার মোরব্বাগুলো কেকে ব্যবহার করা হয়৷ এটাও কি যাবে? ট্রাই করতে পারো৷ বেশ অভিনব রেসিপি৷
হ্যাঁ দিদি, এটাও কেকে ব্যবহার করা যাবে।তবে এটা খেয়ে কবেই হজম করা হয়ে গেছে☺️☺️.আপনার এত সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
পাকা চাল কুমড়ার মোরব্বা খেয়েছি কিন্তু শসার মোরব্বা কখনো খাওয়া হয়নি। আপু আপনার মাধ্যমে ইউনিক একটি রেসিপি শিখে নিলাম। রেসিপিটি দেখেও বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ।
পাকা শসার মোরব্বা রেসিপি ইউনিক একটা রেসিপি। আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। এই ধরনের রেসিপি কখনো তৈরি করা হয়নি। তাই আমার কাছে একদম নতুন লেগেছে ভালো লাগলো রেসিপিটা।
আমিও এই প্রথম তৈরি করলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
পাকা শশার মোরব্বা আজ প্রথম শুনলাম। পাকা চাল কুমড়ার মোরব্বা আম্মাকে দেখতাম বানাতে। তবে শশার মোরব্বা কখনও শুনিনি। তবে বানানোর পদ্ধতি একই রকম। মোরব্বা বানানোর ক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে কেচিয়ে নেয়াটাই বেশ কস্টকর। তবে বেশ সুন্দরভাবে আপনি শশার মোরব্বা বানিয়ে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে বেশ মজা হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।