"চিংড়ি দিয়ে লালশাক ও সাদাশাকের মিশ্রনে ভাজি রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আবারো একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।সেটি হলো-- "চিংড়ি দিয়ে লালশাক ও সাদাশাকের মিশ্রনে ভাজি রেসিপি"।
লালশাক ও সাদা শাক মূলত শীতকালের সবজি।কিন্তু এটি সারাবছর কম-বেশি পাওয়া যায়।সাদা শাকগুলিকে আমরা গ্রামে ঘৃতকাঞ্চন শাক বলে থাকি।যেকোনো শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।আমাদের প্রতিদিনের খাবারে একটি করে শাকের পদ রেসিপি রাখা উচিত।শাক জাতীয় খাবার চিংড়ি মাছ দিয়ে অত্যন্ত স্বাদের হয়ে থাকে।আর বাড়ির টাটকা শাক হলে তো কথাই নেই।এই শাকগুলি আমাদের বাড়ির ক্ষেতের।তবে খুব বেশি শাক এই বছর হয়নি।তো চলুন শুরু করা যাক---

CollageMaker_20211222_035854960.jpg

উপকরণ:

1.সাদা ও লাল শাক
2.চিংড়ি মাছ- 50 গ্রাম
3.কাঁচা লঙ্কা - 6 টি
4.পেঁয়াজ কুঁচি- 2 টি
5.লবণ- 1 টেবিল চামচ
6.হলুদ- 1/2 টেবিল চামচ
7.রসুন কুঁচি - 5 কোয়া
8.সরিষার তেল - 60 গ্রাম

IMG_20211222_034624.jpg

প্রস্তুত প্রনালী:

ধাপঃ 1

IMG_20211222_035033.jpg

●প্রথমে আমি সবজি ক্ষেত থেকে কিছু লালশাক ও কিছু সাদাশাক তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20211222_034943.jpg

●শাকগুলির পাতা ভালোভাবে বেছে নেব।কারণ শাক জাতীয় সবজিতে পোকা থাকে।এরপর বটির সাহায্যে কুঁচিয়ে কেটে নিলাম শাকগুলি।তারপর শাকগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটি ঝাঁঝরিতে রেখে জল সরিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20211222_035542.jpg

●কিছু কাঁচা লঙ্কা ,রসুন ও পেঁয়াজ নিয়ে কেটে নেব।

ধাপঃ 4

IMG_20211222_034223.jpg

●এরপর একটি কড়াই ধুয়ে বসিয়ে দেব চুলায় মিডিয়াম আঁচে।কড়াইতে শাকগুলি দিয়ে দেব।

ধাপঃ 5

IMG_20211222_034239.jpg

●শাকগুলি একটু কমে আসলে এতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব। 10 মিনিট ঢেকে রেখে দেব ঢাকনা দিয়ে।তারপর নামিয়ে নেব একটি পাত্রে।

ধাপঃ 6

IMG_20211222_034313.jpg

●কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব।

ধাপঃ 7

IMG_20211222_034324.jpg

●তেলের মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দিলাম এবং হালকা করে ভেঁজে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 8

IMG_20211222_034334.jpg

●পুনরায় শাকগুলি ঢেলে দেব কড়াইতে।একটি বড়ো চামচের সাহায্যে নেড়েচেড়ে কেটে রাখা লঙ্কাগুলি দিয়ে দেব শাকের মধ্যে।

ধাপঃ 9

IMG_20211222_034251.jpg

●সামান্য জল,লবণ ও হলুদ দিয়ে ভেঁজে রাখা চিংড়িগুলি শাকের মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20211222_034345.jpg

●এবারে শাকগুলি নেড়েচেড়ে আরো 5 মিনিট ঢেকে রেখে দিলাম।

ধাপঃ 11

IMG_20211222_034644.jpg

●5 মিনিট পর একটি পাত্রে শাকগুলি নামিয়ে নেব।তো আমার তৈরি হয়ে গেল "সুস্বাদু শাক ভাজি রেসিপি"।এবার এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2 এবং redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 

এমনিতে আমার চিংড়ি দিয়ে লাল শাক ভাজি খেতে অনেক ভালো লাগে। আর আপনি তো লাল শাক এবং সাদা সোহাগ দুটো মিশিয়ে একটা রেসিপি তৈরি করেছেন। অসাধারন ছিল দেখতে খেতেও খুব ভালো হয় আমি জানি। আমাদের লালশাকের ছোট্ট একটা ক্ষেত আছেন। ওখান থেকে শাক নিয়ে এসে রান্না করে খায় খেতে খুব ভালো লাগে। আজকে অনেক সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দিয়েছেন আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 4 years ago 

আমাদের লালশাকের ছোট্ট একটা ক্ষেত আছেন। ওখান থেকে শাক নিয়ে এসে রান্না করে খায় খেতে খুব ভালো লাগে।

এটি ও আমাদের বাড়ির ক্ষেতের টাটকা শাক আপু।দারুণ স্বাদের খেতে শাকগুলি।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 4 years ago 

আপু আমার চিংড়ি মাছ একটি বেশিই প্রিয়। চিংড়ি মাছ দিয়ে যে কোন তরকারি রান্না হোক না কেন তা অসাধারণ লাগে। আর শীতকালে লাল শাক খেতে খুব মজা লাগে। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় হয়েছে।দেখে লোভ লেগে গেলো 😋

ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

ঠিক বলেছেন আপু,আমার ও চিংড়ি মাছ খুবই প্রিয়।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 4 years ago 

শীতের সময় চিংড়ি মাছ দিয়ে লাল শাক এর জুড়ি নেই। খেতে খুবই টেস্টি লাগে এবং কি অসাধারণ একটা রেসিপি ও বটে। আপনি লাল শাক এবং সাদা শাক দিয়ে চিংড়ি মাছের ভাজি খুব সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 4 years ago 

শাক এর মধ্যে সব থেকে প্রিয় শাক হলো আমার লালশাক। আপনি অনেক সুন্দর করে রেসিপি তৈরি করেছেন দারুন হয়েছে আপু দেখে তো খেতে ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 4 years ago 

আপনি ও এভাবে তৈরি করে খেয়ে ফেলুন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

চিংড়ি দিয়ে লালশাক ও সাদাশাকের মিশ্রনে ভাজি রেসিপি টি দেখে আমার অনেক খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এই রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছে। চিংড়ি মাছ এবং লাল শাক দুটোই অনেক পুষ্টিকর খাবার। আপনি অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন । আপনার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল।

 4 years ago 

ঠিক বলেছেন ভাইয়া,এটি খুবই সুস্বাদু খেতে ও পুষ্টিকর একটি খাবার।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

চিংড়ি আর লাল শাক ভাজি ওয়াও খেতে দারুন মজা লাগে আমার কাছে আপনার রেসিপিটি দেখতেও খুব লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতেও দারুন মজা হবে লাস্ট দু মাসে এরকম চিংড়ি দিয়ে শাক ভাজি খাওয়া হয়নি আপনার রেসিপিটি দেখে খাওয়ার আগ্রহটা আরো বেড়ে গেল আপনার প্রস্তুত প্রণালি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা থাকলো

 4 years ago 

অবশ্যই লাল শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন ভাইয়া।দারুণ স্বাদের।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

চিংড়ি দিয়ে লালশাক ও সাদাশাকের মিশ্রনে ভাজি রেসিপি দেখি অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপিটি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে খেতে খুব ইচ্ছা করছে। আপনার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা।অনেক ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য।

 4 years ago 

চিংড়ি মাছের সাথে লালশাকের রেসিপি আসবেই আমি প্রথম দেখলাম। আশা করি এই রেসিপিটা ক্ষেত্রে অনেকটাই সুস্বাদু হয়েছিল। আপনার এই রেসিপিটা থেকে আমি একটা জিনিস শিক্ষা লাভ করতে পারলাম এবং রেসিপিটা বাড়িতে তৈরি করার জন্য নিজের মনের ভিতরে একটা সুন্দর উৎসাহ কাজ করছে।

 4 years ago 

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু হয়েছিল রেসিপিটা খেতে।ভাইয়া আপনিও এভাবে তৈরি করে ফেলুন আশা করি ভালো হবে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুচিন্তিত মতামত জানানোর জন্য।

 4 years ago 

উফফফ আপু কি শেয়ার করলেন এটা!! আমার খুবই পছন্দের খাবার। আমার চিংড়ি মাছের সাথে লালশাক অনেক বেশি পছন্দের। আমার আম্মুর হাতের এই তরকারিটি আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু প্রতিবার এত মজাদার রেসিপি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু, আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য।

লালশাক আমার সব শাক এর মধ্যে মধ্যে বেশি প্রিয় ।আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটি খেতে আরো মজা লাগে ।অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।এছাড়া আপনাকে স্বাগতম😊

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 64730.42
ETH 1767.17
USDT 1.00
SBD 0.42