"একটি ম্যান্ডেলা আর্ট"
নমস্কার
একটি ম্যান্ডেলা আর্ট:
■উপকরণসমূহ:
●সাদা কাগজ
●পেন্সিল
●কাঁটা ক্যাম্পাস
●রবার
●বলপেন(নীল,কালো)
●মাইক্রোটিভ পেন(লাল)
■অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি কাঁটা কম্পাস ও পেন্সিল দিয়ে একটি ছোট বৃত্ত একে নিলাম।
ধাপঃ 2
এবারে একটু ফাঁকা করে মোট ছোট-বড় চারটি বৃত্ত একে নিলাম।
ধাপঃ 3
এরপর বৃত্তের ঠিক মাঝে কালো রঙের বলপেন দিয়ে ফুল একে নিলাম।
ধাপঃ 4
এবারে নীল রঙের বলপেন দিয়ে স্প্রিং এর মতো ডিজাইন একে নেব মাঝের বৃত্তের মধ্যে।
ধাপঃ 5
এখন লাল রঙের মাইক্রোটিভ পেন দিয়ে ডিজাইনের মাঝে ছোট ছোট দাগ দিয়ে নিলাম।
ধাপঃ 6
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 7
এবারে বড় বৃত্তের ছোট অংশের মাঝে লাল ও কালো রঙের পেন দিয়ে ঢেউয়ের মতো ডিজাইন একে নিলাম।
ধাপঃ 8
এখন বৃত্তের মাঝে বড় অংশের মধ্যে পাতা ও ফুলের ডিজাইন একে নেব লাল,কালো ও নীল রঙের পেন দিয়ে।
ধাপঃ 9
একইভাবে ফাঁকা জায়গাগুলিও একে নিলাম।সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি ম্যান্ডেলা আর্ট।" এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
ম্যান্ডেলার আর্টগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় বিশেষ করে ভিতরের ছোট ছোট ডিজাইনগুলো অনেক নিখুঁতভাবে করলে আর্টটি সুন্দর হয় । আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে । বিশেষ করে লাল কালার করার কারণে দেখতে আরো ভালো লাগছে।
লাল রঙের পেন অঙ্কনটিকে ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে।আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেকগুলো কালার পেন দিয়ে মেন্ডেল আর্ট তৈরি করে শেয়ার করেছেন।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার অঙ্কন করা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আপনার আর্ট করা বৃত্তাকার ম্যান্ডেলা আর্ট দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আপনি বলছেন আপনি আর্ট সম্বন্ধে তেমন কিছু জানে না কিন্তু আপনার আর্ট দেখে তো মনে হচ্ছে সুন্দর আর্ট করতে পারেন।খুবই সুন্দর আর্ট করেছেন। এই ধরনের আর্টগুলো অর্থাৎ ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেকটা সময় ধৈর্যের প্রয়োজন হয়। সময় ও ধৈর্য নিয়ে আর্ট করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইন খুবই নিখুঁত হয়। আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু,আসলে মন থেকে চেষ্টা করি অঙ্কন করার।আপনার সুন্দর মতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ।
এরকম ম্যান্ডেলা আর্ট গুলো অঙ্কন করতে আমার কাছে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভীষণ পছন্দ করি। আপনি বিভিন্ন রকমের রঙিন কলম ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্ট অংকন করার কারণে আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে। এরকম নিখুঁত কাজগুলো করতে অনেক সময় লেগে যায়। আর সময় দিয়ে যে কোন কাজ করলে তা দেখতে ভীষণ ভালো লাগে।
ঠিক বলেছেন ভাইয়া, যে কাজে যতবেশি সময় দেওয়া যাবে সেটা তত বেশি সুন্দর ভাবে ফুটে ওঠে।ধন্যবাদ।
যেহেতু ম্যান্ডেলা আর্ট সম্পর্কে আপনার ধারণা কম সেই হিসেবে খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। এই আর্ট গুলোতে অনেক বেশি সময় এবং ধৈর্য এর প্রয়োজন। কালারফুল হওয়া তে আপনার আজকের আর্ট টি দেখতে বেশ চমৎকার হয়েছে। আশা করি চেষ্টা করতে করতে অনেক সুন্দর ভাবে আর্ট করতে পারবেন। শুভকামনা রইল দিদি।
সেই চেষ্টায় করছি আপু, প্রতিনিয়ত আরো সুন্দর ভাবে আর্ট করার ।ধন্যবাদ আপু।
বাহ্ খুবই সুন্দর একটা কালারফুল ফুলের ম্যান্ডেলা আর্ট অংকন করেছেন। আমি তো একেবারেই মুগ্ধ আপনার ম্যান্ডেলা আর্টটি দেখে। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো খুবই নিখুঁতভাবে অঙ্কন করতে হয়। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে এবং দক্ষতার সাথে এই ম্যান্ডেলা আর্টটি অঙ্কন করেছেন দেখেই বুঝতে পারছি। প্রত্যেকটা ধাপ ও খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। কালারফুল হওয়ার কারণে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে দেখতে। জাস্ট অসাধারণ ছিল বলতে হচ্ছে।
আপনার প্রশংসা ভরা মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো এবং অনুপ্রেরণা পেলাম আপু।ধন্যবাদ আপনাকে ও।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you💝.
ম্যান্ডেলা আর্ট দেখতে খুব সুন্দর লাগে। আপনি বৃত্তাকার ম্যান্ডেলা আর্ট খুব সুন্দরভাবে অংকন করেছেন। বৃত্তের মধ্যে লাল নীল রঙের ডিজাইন সুন্দর দেখাচ্ছে। ছোট ছোট ম্যান্ডেলার কাজগুলোও দেখতে ভালো লাগছে। এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে সময় এবং দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ দিদি।
ভাইয়া,সত্যিই এটা করতে বেশ সময় দিতে হয়েছিল।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন ম্যান্ডেলা আর্টগুলো আমার খুবই ভালো লাগে দেখতে। আপনি সময় এবং শ্রম দিয়ে খুবই সুন্দর একটি ম্যান্ডেলা। আপনার আর্ট দেখেই বুঝা যাচ্ছে আপনি খুবই দক্ষ ম্যান্ডেলা আর্ট করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।