স্বরচিত কবিতা: "অনুভবের পাত্র"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক বরাবরের মতোই চলে আসলাম আমি @green015 আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করতে।

IMG_20231018_232137.jpg

কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি ভালোবাসার কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।যে কবিতায় ভালোবাসার আবেগ প্রজ্জ্বলিত হয়, ভালোবাসারা কথা কয়।ভালোবাসাকে শুধুই মন থেকে অনুভব করা যায়।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

অনুভবের পাত্র

ভালোবাসাগুলি এমন-ই হওয়া উচিত
রোদেলা আকাশ আর বহমান শীতল বাতাসের মতো,
ভালোবাসায় মুড়ানো অদ্ভুত চিহ্ন
তার হৃদয়ে গভীর ক্ষত একে দেয় ।
ধূসর জলপ্রপাতের মতোই স্নিগ্ধ সকাল
অপেক্ষামান মৃত্যুকে অনুভব করে,
ভালোবাসাগুলি অনুভবের পাত্র
মনের আদালত সবসময় তাই উন্মুক্ত।
রাতের আঁধারে প্রজাপতি পাখা মেলে
ভালোবাসাগুলি ক্লান্ত পথিকের মতো নির্ঘুমে,
আবেগমাখা স্মৃতিগুলো আজীবন আঁকড়ে রাখা
ভালোবাসার পথ কখনোই মসৃন কিংবা বিষাক্ত কাঁটা।
রাতের আকাশের মতো মনে আঁধার জমে
জীবনের শেষ নিঃশ্বাস অব্দি কথা রেখে,
তবুও যন্ত্রণাগুলি কাগজের ভাঁজের মতো
আবার কখনো জলের ফাঁসের মতোই কঠিন।
হৃদয়ে ফুটে ওঠা ভালোবাসা কখনো জীবন্ত
কখনো থমকে যাওয়া বাঁধের মতো অফুরন্ত,
কখনো আঘাতে আঘাতে চাদরে বিস্তৃত
কখনো বা শান্তির গীত হয়ে অনুভবের পাত্র।।


আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের লেখা কবিতাটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর করে অনুভবের পাত্র কবিতাটি লিখেছেন। আসলে ভালোবাসা এমন এই ভালোবাসা কে অনুভব করতে অনেক ভালো লাগে। তবে ভালোবাসা অনেক সময় নিরবে মন থেকে কথা বলে। তবে আপনার কবিতা পড়ে সত্যি অনেক অনেক ভালো লাগলো। কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও অসাধারণ আজকে আপনি খুব সুন্দর করে অনুভবের পাত্র কবিতাটি লিখেছেন। কবিতার মাধ্যমে আপনার মনের ভাব প্রকাশ করেছেন। কবিতা লিখতে যেমন ভালো লাগে পড়তেও অসাধারণ লাগে আমার কাছে। সত্যি বলতে আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই লেখার প্রতি উৎসাহ পাই ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37