স্বরচিত কবিতা: "আমার জন্য ভিন্ন কিছু"

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যেহেতু আমার এক্সাম চলছে তাই একটু ব্যস্ত সময় পার করছি।তারপরও আজ আপনাদের সঙ্গে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।


IMG_20250914_074317.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে কিছুটা আবেগকে কেন্দ্র করে।যখন ভাবনাগুলো একজনের প্রতিচ্ছবির মধ্য দিয়ে রং-তুলি দিয়ে ইচ্ছেমতো একে নেওয়া যায়, ঠিক সেই ভাবনায় উপস্থাপন করতে চেয়েছি এই কবিতার মাধ্যমে। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

আমার জন্য ভিন্ন কিছু


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

তুমি হতে পারো মাঝে মাঝেই,
আমার জন্য ভিন্ন কিছু,
হতে পারো কোনো কাঠ গোলাপ
হতে পারো সাদা পিঁপড়া,
হতে পারো রক্তিম চাঁদ
আবার হতে পারো জোরালো কণ্ঠের
এক তীব্র প্রতিবাদী সত্ত্বা।
যে সত্ত্বায় মিশে থাকবে জনসাধারণের
চিন্তা,কল্পনা,ধারণার বহিঃপ্রকাশ।
তুমি হতে পারো মিঠে রোদ্দুর
অবাস্তব জীবনের কোনো স্বপ্নদ্রষ্টা,
যেখানে হাজার স্বপ্নরা জেগে থাকে
অপেক্ষা করে বছরের পর বছর।
ভ্রমরগুলি ফিস ফিস করে
তোমার শরীরের উপর আঁচড় কাটে,
মানুষগুলি হিংস্র হয়ে ওঠে
চোরাবালির মতোই।
তবুও তুমি স্থির গতিপথে
বয়ে চলা এক জলধারা,
আমার জন্য ভিন্ন কিছুর পথচলা।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আমার কাছে আপনার কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আপনার এই কবিতা লেখার টপিক কিন্তু খুব দারুন ছিল। এত সুন্দর করে কবিতার প্রতিটা লাইনের মধ্যে অনুভূতি তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এরকম সুন্দর কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন ।

 9 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।

 9 months ago 

দিদি আপনার লেখা কবিতা গুলো আমার খুব ভালো লাগে। বিভিন্ন অনুভূতি নিয়ে এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো লেখা হলে পড়তে খুবই পছন্দ করি আমি। আপনার আজকের কবিতাটা জাস্ট চমৎকার হয়েছে। আমার কাছে সবগুলো লাইন ভালো লেগেছে। কিছুটা আবেগকে কেন্দ্র করে কবিতাটা লিখেছেন দেখে ভালো লাগলো।

 9 months ago 

আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

আপনার এই কবিতাটি খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি আজকের এই কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার একটি কবিতা পড়তে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 9 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42