"কৃষ্ণসায়র ফুলমেলা"(কাপড়ের তৈরি কিছু গহনার ফটোগ্রাফি পর্ব : 44)

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

কাপড়ের তৈরি কিছু গহনার ফটোগ্রাফি পর্ব : 44

GridArt_20251019_162531585.jpg

আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তবে এর পাশাপাশি আবার বিভিন্ন দোকান বসেছিলো।যেখানে পোশাক, মূর্তি,কাঠের আসবাবপত্র,আর্টিফিশিয়াল জিনিসপত্র আর কসমেটিকস এর নানা রকমারী জিনিসের দোকানপাট বসেছিলো।তো আমি আজ শেয়ার করবো কিছু কাপড়ের তৈরি গহনার ফটোগ্রাফি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

কাপড়ের তৈরি কিছু গহনার ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251019_161449.jpg

এটি হচ্ছে সুতা আর কড়ি দিয়ে তৈরি গলার হার।আর এর প্রত্যেকটি ডিজাইন একই রকমের হলেও কালারের ভিন্নতা রয়েছে।আর প্রত্যেকটি হারের সঙ্গে কানের দুলও রয়েছে।যেটি শাড়ির সঙ্গে পড়লে দারুণ মানানসই হবে।

IMG_20251019_161553.jpg

এখানে রয়েছে সুতা ও কাপড়ের তৈরি গলার হার আর সঙ্গে কানের দুল।এখানে বেশ ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে।কুলার তৈরি গলার হার,ফুলের ডিজাইন আর রয়েছে ধাপে ধাপে সাজানো কাপড় দিয়ে তৈরি গলার হার।বেশ নিপুনতার সঙ্গে তৈরি প্রত্যেকটি ডিজাইন।

IMG_20251019_161622.jpg

এখানে গলার হারের বেশ কিছু ডিজাইন রয়েছে।যেখানে অক্সিডাইসের সঙ্গে পুঁতি যুক্ত করে যেমন তৈরি করা হয়েছে,তেমনি আবার ছোট ছোট ঝিনুক ও কড়ি দিয়েও ডিজাইন করা হয়েছে।যেগুলো জামা-প্যান্ট ,কাপড় সবকিছুর সঙ্গে পড়লেই মানাবে।

IMG_20251019_161504.jpg

কাপড় বা সুতা দিয়ে ডিজাইন করা কানের দুল ও গলার হারের এখন বেশ চল।একটা সময় ছিল যখন মানুষ সোনা বা রুপা ছাড়া অন্য কোনো গহনা পরিধান করতো না।কিন্তু এখন বিকল্প হিসেবে এগুলোর জুড়ি নেই।আর এগুলো বেশ মানানসইও মানুষের পছন্দ অনুযায়ী।

IMG_20251019_161430.jpg

শুধু কাপড়ের বা কড়ি-ঝিনুক দিয়ে তৈরি গলার হার বা কানের দুলের মধ্যে সীমাবদ্ধ নেই।হাতের চুড়ি ,আংটি ইত্যাদিও কাপড় ও কড়ি দিয়ে তৈরি হয়।যেগুলো খুবই আকর্ষণীয়।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64438.63
ETH 1681.29
USDT 1.00
SBD 0.42