"কৃষ্ণসায়র ফুলমেলা"(ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি পর্ব : 43)

in আমার বাংলা ব্লগ8 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি পর্ব : 43

GridArt_20251013_113820529.jpg

শীতকাল শেষ হয়ে গিয়েছে অনেক আগেই।তবে শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা এই ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

ডালিয়া ফুল বাগানের ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251013_113116.jpg

শীতকালের অতি জনপ্রিয় একটি ফুল হচ্ছে ডালিয়া।ডালিয়া ফুল Asteraceae পরিবারের অন্তর্গত এবং এর বিভিন্ন প্রজাতি ও রং রয়েছে।তবে সংকর জাতীয় ডালিয়া ফুল বেশি দেখা যায়।এই ফুলের কন্দ থেকে নতুন চারা গাছ গজানো সম্ভব।তাছাড়া একসময় এই ফুলের কন্দ খাদ্য হিসেবেও ব্যবহার করা হতো।

IMG_20251013_054651.jpg

ডালিয়া ফুল দেখতে অনেকটাই হাইব্রিড প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলের মতোই। সূর্যমুখী, ডেইজি, চন্দ্রমল্লিকা এবং জিনিয়া ফুলের মতোই ডালিয়া ফুলও রোদ্রুজ্জ্বল পরিবেশ পছন্দ করে।এই ফুলগুলো বেশ বড় জাতীয় ও অনেক পাপড়িবিশিষ্ট হয়ে থাকে।

IMG_20251013_054508.jpg

আমি এখানে বেশ কয়েকটি রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।সাদা-গোলাপির সংমিশ্রন,লাল,লাল-হলুদের সংমিশ্রন, গোলাপী, হলুদ, সাদা,মেরুন ও কমলা রঙের ডালিয়া ফুল।প্রত্যেকটি ফুল অসম্ভব সুন্দর ছিল।যদিও আমি দূর থেকে ছবি তুলেছি।কারণ এত মানুষের ভিড় হয়েছিলো যে দড়ি টাঙানো ছিল।দূর থেকেই না ছুয়ে ফুলগুলো দর্শন করতে হচ্ছিলো ।

IMG_20251013_054749.jpg

ডালিয়া ফুলের গঠন দিন দিন পরিবর্তন হয়ে থাকে, যেখানে প্রতি ডাঁটার মাথায় একটি করে ফুল ফুটে থাকে।ডালিয়া ফুল অতিরিক্ত জল সহ্য করতে পারে না,অতিরিক্ত জল কন্দ পচিয়ে দিতে পারে।তাছাড়া এটি বহুবর্ষজীবী উদ্ভিদ।তাই এই ফুলের গাছ একবার লাগালে বারবার লাগানো যায় ।এটি টবে খুব ভালোভাবে জন্মে।

IMG_20251013_054627.jpg

IMG_20251013_054451.jpg

ফুলমেলাতে চন্দ্রমল্লিকা ফুলের সমাহার অনেক বেশি থাকলেও বেশ কিছু ডালিয়া ফুল ছিল।যেগুলো একটি জায়গায় এমনভাবে সাজানো ছিল যেন দেখে মনে হচ্ছিলো ডালিয়া ফুলের বাগানে চলে এসেছি।ছোট্ট জায়গায় সাজানো ও পরিপাটি ডালিয়া ফুলগুলো অনেক রংয়ের ছিল।যেগুলো বেশ আকর্ষণীয় দেখতে ছিল।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 8 months ago 

আপনি বিভিন্ন রকম কয়েকটি ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন নাকি ভীষণ ভালো লাগলো। আসলে ফুলের মেলায় গেলে বিভিন্ন রকমের ফুল দেখা যায়। সবচেয়ে বেশি ভালো লাগলো একসাথে এত কালারের ডালিয়া ফুল দেখে। এত সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনা করে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 8 months ago 

আপনার কাছে আমার পোস্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 8 months ago 
 8 months ago 

আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে এই ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে একের পর এক ফটোগ্রাফি শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণনাও শেয়ার করেছেন৷

 8 months ago 

ধন্যবাদ ভাইয়া, প্রশংসামূলক মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60080.08
ETH 1572.99
USDT 1.00
SBD 0.42