"চিংড়ি দিয়ে কচুরমুখীর শিকড় ভাজি রেসিপি"

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

চিংড়ি দিয়ে কচুরমুখীর শিকড় ভাজি রেসিপি:

IMG_20251129_133509.jpg

কি অবাক হচ্ছেন!হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ারই কথা।কারন এ ধরনের রেসিপি সচরাচর দেখা যায় না ,এছাড়া হয়তো ইউটিউব ঘাটলেও পাওয়া যাবে না।যাইহোক কথায় বলে--কচুশাকের সবকিছুই খাওয়া সম্ভব।তেমনি আমি বলছি গাটিকচু/কচুরমুখীর কথা।যেটি বাড়িতে চাষ করা হয়,এই কচুর সবকিছুই খাওয়া যায়।যেমন---পাতা,ডাটা,ফুল,গাটি,লতি, মূল এবং শিকড়।আজ আমি সবথেকে নিচের অংশ অর্থাৎ কচুর মূলের শিকড় ভাজি করেছি।যেগুলো দেখতে অনেকটা চাউমিনের মতো হয়ে থাকে, আমি এতে আলু ও চিংড়ি মাছ যোগ করেছি।এটি খেতে অসম্ভব সুস্বাদু ও দারুণ একটা স্মেল রয়েছে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251129_133534.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.কচুরমুখীর শিকড়
2.আলু- 2 টি
3.চিংড়ি মাছ
4.লবণ- 1টেবিল চামচ
5.হলুদ-1/2 টেবিল চামচ
6.সাদা তেল- 3 টেবিল চামচ
7.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
8.কাঁচা মরিচ-5 টি
9.পেঁয়াজ কুচি- 1 টি

IMG_20251129_133014.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251129_132924.jpg
প্রথমে আমি মূলের অংশ বাদ দিয়ে শুধু শিকড়গুলি কেটে নেব।এরপর এগুলো ছোট ছোট করে কেটে নেব।

ধাপঃ 2

IMG_20251129_132943.jpg
এখন ভালোভাবে শিকড়গুলি ধুয়ে পরিষ্কার করে নেব।যতক্ষণ অব্দি ধবধবে সাদা না হয় ততক্ষণ ধুয়ে নিতে হবে।একইসঙ্গে আলু,পেঁয়াজ কুচি করে কেটে নেব।

ধাপঃ 3

IMG_20251129_133037.jpg
এবারে একটি কড়াই ধুয়ে পরিষ্কার করে নেব।তারপর কড়াইতে পেঁয়াজ,পাঁচফোড়ন ও তেল দিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20251129_133131.jpg
এখন পেঁয়াজ হালকা ভেজে নিয়ে চিংড়ি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দেব।

ধাপঃ 5

IMG_20251129_133150.jpg
এরপর আলু ও কচুরমুখীর শিকড়গুলি দিয়ে দেব।

ধাপঃ 6

IMG_20251129_133205.jpg
এখন পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দেব।

ধাপঃ 7

IMG_20251129_133228.jpg
এবারে সবকিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য।এরপর হালকা আঁচে জ্বাল করে সেদ্ধ করে নেব।

ধাপঃ 8

এখন আমার ভাজিটির আলু ও শিকড়গুলি সেদ্ধ হয়ে গেলে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব।

শেষ ধাপঃ

IMG_20251129_133613.jpg
এখন একটি পাত্রে তুলে নেব ভাজিগুলি।তো আমার তৈরি করা হয়ে গেল "চিংড়ি দিয়ে কচুরমুখীর শিকড় ভাজি রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251129_133628.jpg

IMG_20251129_133642.jpg

IMG_20251129_133554.jpg

এখন এটি গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই মজাদার ও টেস্টি হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 6 months ago 

আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।

 6 months ago 

তাই,আমার রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনি দেখছি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর শিকড়ের মজার রেসিপি করেছেন। এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত।

 6 months ago 

আপনার সুন্দর মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63918.14
ETH 1660.03
USDT 1.00
SBD 0.42