"টাটকা গলদা চিংড়ির মাথা দিয়ে অত্যন্ত স্বাদের ঘিভাত রেসিপি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত মজার ও স্বাদের একটি রেসিপি শেয়ার করবো।সেটি হলো-"টাটকা গলদা চিংড়ির মাথা দিয়ে ঘিভাত রেসিপি"।
আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু শেয়ার করার তেমনি আজও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আসলে আমার তৈরি রেসিপি দেখে যদি আপনারা কিঞ্চিত পরিমাণ শিখতে পারেন, জানতে পারেন এবং সামান্য উপকৃত হন সেটিই আমার রেসিপি তৈরির সার্থকতা বলে আমি মনে করি।
এই রেসিপিটি আমি একটু ভিন্নভাবে তৈরি করেছি।আসলে ছোটবেলায় আমার বাবা যখন আমাদের বাড়ির পুকুর থেকে গলদা চিংড়ি তুলতেন।তখন প্রায় গলদা চিংড়ির মাথা ভেজে নেওয়ার পর তা থেকে ঘিলু বের করে ভাতের সঙ্গে মাখাতেন হাত দিয়ে।আমি খুবই তৃপ্তি করে খেতাম।কিন্তু এগুলো আমি কিনে এনেছি আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি পুকুর আছে সেখান থেকে।ফলে এগুলো একেবারে টাটকা।আর টাটকা মাথার ঘিলুর অফুরন্ত স্বাদ যা মুখে বলে বোঝানো যাবে না।একদম মুখে লেগে থাকার মতো ,তাছাড়া এই রেসিপিটির খুবই সুন্দর গন্ধ।তো চলুন রেসিপিটি শুরু করা যাক--
উপকরণ:
◆গলদা চিংড়ির মাথা - 4 টি
◆পেঁয়াজ কুচি - 2 টি
◆রসুন কুচি - 1 টি
◆লবণ - 1.5 টেবিল চামচ
◆হলুদ - 1 টেবিল চামচ
◆কাঁচা মরিচ - 7 টি
◆গোটাজিরা - 1/2 টেবিল চামচ
◆ভাত -1 বাটি
◆সরিষার তেল- 100 গ্রাম
◆জল - 1.5 কাপ
প্রস্তুত প্রণালী:
ধাপঃ 1
●প্রথমে আমি 4 টি গলদা চিংড়ির মাথা নিয়ে নেব।এক্ষেত্রে গলদা চিংড়ির মাথা গোটা অবস্থায় ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব।
ধাপঃ 2
●এরপর মাথা 4 টি বটির সাহায্যে কেটে পরিষ্কার করে নেব।
ধাপঃ 3
●এবারে গলদা চিংড়ির খোলস থেকে ঘিসহ ভুতিটি বের করে নেব।এটি খুবই সুন্দর দেখতে ও টাটকা।
ধাপঃ 4
●এরপর আমি প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নেব।যেমন-- পেঁয়াজ, লবণ, হলুদসহ ইত্যাদি।আমি পেঁয়াজ ও রসুন কুচি করে কাঁচা মরিচগুলি কেটে নিয়েছি বটির সাহায্যে এবং জল দিয়ে ধুয়ে নিয়েছি।
ধাপঃ 5
●আমি চুলায় মিডিয়াম আঁচে একটি পরিস্কার কড়াই বসিয়ে দেব।এরপর পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে গরম করে নেব।
ধাপঃ 6
●এবারে তেলের মধ্যে গোটা জিরা,পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেব।
ধাপঃ 7
●এরপর নেড়েচেড়ে পেঁয়াজগুলি ভালোভাবে ভেঁজে নেব।পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে মিশিয়ে নেব।
ধাপঃ 8
●কেটে রাখা কাঁচা মরিচগুলি পেঁয়াজ ভাজির মধ্যে দিয়ে নেড়েচেড়ে নেব 2 মিনিট।
ধাপঃ 9
●এবারে জল দিয়ে দেব 1.5 কাপ মতো ।তারপর বগবগিয়ে ফুটিয়ে নেব।
ধাপঃ 10
●জল ফুটে উঠলে গলদা চিংড়ির মাথাগুলি দিয়ে দেব মসলার মধ্যে।
ধাপঃ 11
●এবারে নেড়েচেড়ে মাথার ভিতর ঘিগুলি আলাদা করে জলের সঙ্গে মিশিয়ে দেব।এভাবে 5 মিনিট ফুটিয়ে কমিয়ে নেব ঘি মিশ্রিত জলটি।
ধাপঃ 12
●এখানে আমি 1 বাটি নরমাল খাওয়ার ভাত নিয়েছি।
ধাপঃ 13
●5 মিনিট ফুটানোর পর ঘি মিশ্রিত জল কমে আসলে এর মধ্যে ভাতগুলো দিয়ে দেব।
ধাপঃ 14
●এরপর গলদা চিংড়ির ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব।ফলে ভাতগুলি পুরো হলুদ রঙের হয়ে যাবে,এবারে 3 মিনিট চুলার উপর নেড়েচেড়ে নামিয়ে নেব একটি পাত্রে।এরপর 2 টি কাঁচা মরিচ সাজিয়ে দিলাম ঘিভাতের উপর।
ধাপঃ 15
●তো আমার তৈরি করা হয়ে গেল "টাটকা গলদা চিংড়ির মাথা দিয়ে অত্যন্ত স্বাদের ঘিভাত রেসিপি"।এটি চাইলে এভাবে ও খাওয়া যায় আবার এর সঙ্গে কিছু পরিমাণ ভাত মিশিয়েও পরিবেশন করা যায়।এটি খেতে অসম্ভব টেস্টি।
টুইটার লিংক-
https://twitter.com/green0156/status/1494826198865629187?s=20&t=s53njUR7-EvoP0y8Sc9JMQ
একদমই নুতন একটি রেসিপি সাথে পরিচিত হলাম। রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। গলদা চিংড়ি অনেকভাবে খাওয়া হয় এবং এই গলদা চিংড়ির মাথা সাধারণত আমরা ভুনা করে খেয়ে থাকি। কিন্তু এভাবে কখনোই ভাতের সাথে মিক্স করে গিয়ে রান্না করে খাওয়া হয়নি। কিন্তু বেশ লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপু এরকম একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া,আমরাও ভুনা করে খেয়ে থাকি আবার এভাবেও খাই।আপনিও ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব টেস্টি।অনেক ধন্যবাদ আপনাকে।
@shuvo2021 দাদা এর মধ্যে কোনো ঘি যোগ করতে হবে না,শুধুমাত্র গলদা চিংড়ির মাথার ঘি দিয়ে তৈরি করতে হবে।
আপনার মন্তব্য পড়ে বেশ মজা পেলাম, আপনি ও ট্রাই করে দেখবেন।ভীষন টেস্টি খেতে,অসংখ্য ধন্যবাদ দাদা।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much.💝💝💝
বাহ বাহ প্রিয় আপু টাটকা গলদা চিংড়ির মাথা দিয়ে অত্যন্ত স্বাদের ঘিভাত রেসিপি তৈরি করেছে। আমার তো দেখেই মন বলছে খেতে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার প্রশংসা করতেই হয়। দারুন ছিল উপস্থাপনা।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।আপনার প্রশংসাভরা সুন্দর মন্তব্যের জন্য।
আমার কাছে তো এই রেসিপিটি একদম ইউনিক। কারন আমি ঘি ভাতের নাম শুনেছি কিন্তু এইভাবে গলদা চিংড়ির মাথা দিয়ে কখনই খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। রেসিপির কালারটি একদম অসাধারণ হয়েছে। সব সময় আপনার কাজগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।
হ্যাঁ আপু,খুবই সুস্বাদু হয়েছিল।আমি চেষ্টা করি সবসময় ইউনিক কিছু করার জন্য, আপু এভাবে একদিন বানিয়ে টেস্ট করে দেখবেন।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
টাটকা চিংড়ি মাছের মাথা দিয়ে ঘিভাত রেসিপি অসাধারণ একটি রেসিপি। রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু, খুবই মজাদার ও সুস্বাদু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
গলদা চিংড়ি দিয়ে ঘি ভাত রেসিপি দেখি জিভে জল চলে আসলো । আপনি অনেক সুন্দর ভাবে রেসিপিটি তৈরি করেছেন । রেসিপি তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । নিজের হাতে এত সুন্দর একটি রেসিপি তৈরি করে সেটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।
রেসিপিটি নতুন এবং ইউনিক মনে হচ্ছে এর আগে কখনো এর সাথে সাক্ষাৎ হয়নি তবে রেসিপি দেখতে খুব লোভনীয় দেখাচ্ছে বর্ণনা পড়ে যতোটুকু বুঝতে পারলাম খেতেও মনে হয় দারুণ সুস্বাদু হয়েছিল শুভেচ্ছা রইল আপনার জন্য
হ্যাঁ ভাইয়া,খুবই সুস্বাদু হয়েছিল।আমি চেষ্টা করি সবসময় ইউনিক কিছু করার জন্য, ভাইয়া এভাবে একদিন বানিয়ে টেস্ট করে দেখবেন।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি অনেক সুন্দর করে টাটকা গলদা চিংড়ির মাথা দিয়ে অত্যন্ত স্বাদের ঘিভাত রেসিপি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার তৈরি করার রেসিপি দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে। আমার ভীষণ খেতে ইচ্ছা করতেছে আপু। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
😊ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।