স্বরচিত কবিতা: "এক জাগরণের উন্মেষ"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে @hafizullah ভাইয়ার এবিবি ফ্যানে দেওয়া কবিতার অনুকরণে।যেখানে কঠিন জীবনের বাস্তবতা আমাদের ভাবনার থেকে বেশি সতেজ হয়ে ওঠে, আবার সেটা ধীরে ধীরে প্রাণহীন হয়ে পড়ে।জীবনের নানা বৈচিত্র্য তখন এক একটি রচনায় রূপ নেয়। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
এক জাগরণের উন্মেষ
এক বর্ণিল ইতিবৃত্ত,
বিদ্যমানী চঞ্চলতার জালে আটকে জটিলতা
এক হতাশার দারুণ সু-স্থাপনা।
জীবন আবেগের বৈচিত্র্য নিয়ে মিশ্রিত
এক রঙিন মায়াজাল,
দারুণ অস্থিরতার চাদরে মুড়ানো
এক আশা হারানোর যন্ত্রণা।
জীবন উৎকুণ্ঠিত ভাবনার ফসল
এক স্বপ্নীল উপাখ্যান,
কম্পিত হৃদয়ের অবসান
এক নিরাশার গাড় অন্ধকার।
জীবন আকুলতাময় শান্ত শরৎ
এক উদ্ভাবনার সম্প্রসারণ,
আশাহীনতার এক অফুরন্ত পরিবর্তন
এক বর্নময় গ্রন্থগাঁথা।
জীবন অনুভূতির ছোঁয়ায় ব্যক্ত কথা
এক নবচেতনার উপন্যাস,
বিচলিত অনুভবের আত্মপ্রকাশ
এক জাগরণের উন্মেষ।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1988400707284959272?t=0gUajUpQ8zXZ3kX_emTrkA&s=19
https://x.com/green0156/status/1988403713497870338?t=fjq9d-nKAin7GmPdpgEFIw&s=19
https://x.com/green0156/status/1988404097368862959?t=RxxbXAMFhdGsPcRukzD4iQ&s=19
আপনার লেখা কবিতাটা পড়তে আমার খুবই ভালো লেগেছে। সব সময় এত সুন্দর টপিক নিয়ে কবিতা লিখে থাকেন দেখে খুব ভালো লাগে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে, কবিতার সবগুলো লাইন এত সুন্দর ভাবে লিখে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে অনেক সুন্দর সুন্দর কবিতা এখন লিখতে পারেন। আশা করছি সব সময় আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তে পারবো।
অবশ্যই চেষ্টা করবো ভাইয়া, চেষ্টা করি নতুন কোনো বিষয় কবিতার মাঝে ফুটিয়ে তোলার জন্য।ধন্যবাদ আপনাকে।