আমার স্বরচিত কবিতা:"শেষ অনুভবে"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।(এখানে একজনের মনের আকাঙ্ক্ষাগুলো ফুটে উঠেছে তার প্রিয়জনকে নিয়ে।হয়তো এমন একটা সময় ছিল যখন তার প্রিয়জনের কথা দিয়ে দিনের সূচনা আবার রাতের ঘোষণা হতো।কিন্তু এখন সবকিছুর হঠাৎ পরিবর্তন ঘটেছে।পূর্বের মতো ভালোবাসার মানুষটিও নেই।একসময় তার সবকিছুই ভালো লাগতো কিন্তু এখন তার মুখের ভাষা,চোখের ভাষা তিক্ততায় ভরে উঠেছে।আর এ থেকেই পরিত্রানের চেষ্টা চলছে সঙ্গিনীর একমাত্র অনুভবকে সঙ্গে নিয়ে।)তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন কবিতাটি শুরু করা যাক----
যদি তুমি মন চুরি করো,
আমি প্রতিবাদী হয়ে উঠবো;
যদি তুমি বৃষ্টি হয়ে ঝড়ো,
আমি স্নানরত হবো।
যদি তুমি স্পর্শে হারিয়ে যাও,
তবে সেই স্পর্শ আঙিনায় বিছিয়ে দেব;
আমার মুহূর্তগুলি কেটে যাক,
নীলিমার শেষ চন্দ্রবিন্দুতে।
তোমার পাঠানো একটি শব্দ,
'সুপ্রভাত' থেকে শুরু করে 'শুভ রাত্রি';
আমার ঘুম আবার জেগে ওঠা,
তোমার ভাবনায় আমি উদাসী পথযাত্রী।
তুমি নাইবা হলে এই উদাহরণের সাক্ষী,
হঠাৎ করেই বদলে যাবে সব;
হয়তো এই পরিণয়ভরা আবেগ ছিল শুধু,
তোমার কাছে বড্ড সাধারণ।
আমার হেরে যাওয়া মন,
পেতে চায় কঠিন স্বাধীনতা;
জানি তুমি পাল্টে যাবে হঠাৎ,
চোখের ভাষায় দিয়ে নিদারুণ যন্ত্রণা।
তোমার উজ্জ্বলতা আস্তে আস্তে হবে মলিন,
মুখের অগ্নিঝরা বাক্যই হবে ভুলের কারণ;
অঙ্গীকারগুলি মিশে যাবে রাজপথে,
হয়তো এটা সুখের ,শেষ অনুভবে বারণ।
শেষ অনুভবে
আমি প্রতিবাদী হয়ে উঠবো;
যদি তুমি বৃষ্টি হয়ে ঝড়ো,
আমি স্নানরত হবো।
যদি তুমি স্পর্শে হারিয়ে যাও,
তবে সেই স্পর্শ আঙিনায় বিছিয়ে দেব;
আমার মুহূর্তগুলি কেটে যাক,
নীলিমার শেষ চন্দ্রবিন্দুতে।
তোমার পাঠানো একটি শব্দ,
'সুপ্রভাত' থেকে শুরু করে 'শুভ রাত্রি';
আমার ঘুম আবার জেগে ওঠা,
তোমার ভাবনায় আমি উদাসী পথযাত্রী।
তুমি নাইবা হলে এই উদাহরণের সাক্ষী,
হঠাৎ করেই বদলে যাবে সব;
হয়তো এই পরিণয়ভরা আবেগ ছিল শুধু,
তোমার কাছে বড্ড সাধারণ।
আমার হেরে যাওয়া মন,
পেতে চায় কঠিন স্বাধীনতা;
জানি তুমি পাল্টে যাবে হঠাৎ,
চোখের ভাষায় দিয়ে নিদারুণ যন্ত্রণা।
তোমার উজ্জ্বলতা আস্তে আস্তে হবে মলিন,
মুখের অগ্নিঝরা বাক্যই হবে ভুলের কারণ;
অঙ্গীকারগুলি মিশে যাবে রাজপথে,
হয়তো এটা সুখের ,শেষ অনুভবে বারণ।
আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
আসলে ভালোবাসার মানুষের মন হঠাৎ বদলে যায়। আর বদলে যাওয়া অনুভূতিগুলো ফিরিয়ে আনা বেশ কঠিন।
দারুন একটি কবিতা লিখেছেন আপু, অনুভূতিগুলো বেশ জীবন্ত ছিল।
ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
আপনার কবিতার মাঝে আমি কেমন যেন একটা ভালো লাগার ফিলিংস খুজেঁ পায়! সহজ সরল চিন্তা ধারায় কি সুন্দর করে কবিতা লিখে ফেললেন! মনের অনুভূতি ফুটিয়ে তুললেন দিদি। অসাধারণ, অনবদ্য 🌼🦋
আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়,তাইতো লিখি।ধন্যবাদ ভাইয়া।
আসলে আপু নিজের মনের ভাব প্রকাশ করা যায় একমাত্র কবিতার মধ্য দিয়ে। মানুষ পরিবর্তনশীল সময়ের সাথে সাথে মানুষের মনও পরিবর্তন হয়ে যায়। ভালোবাসা যখন তিক্ততা অনুভব করেছেন ঠিক তখনই আপনি খুবই সুন্দর একটি শেষ অনুভবে কবিতা লিখেছেন। কবিতাটি খুবই চমৎকার লেগেছে।
ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।
ভালোবাসার মানুষের এমন হঠাৎ পরিবর্তন দেখে অনেক খারাপ লাগে। মাঝে মাঝে বিষন্নতা চলে আসে ভালোবাসার মানুষের এমন আচরণ দেখে। তবে এর থেকে পরিত্রাণ পেলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। আপনি অনেক সুন্দর করে কবিতা লিখেছেন শেষ অনুভব নিয়ে পড়তে অনেক ভালো লেগেছে।
একদমই তাই আপু,বিষণ্নতা থেকে পরিত্রাণের খুবই প্রয়োজন কখনো কখনো ।ধন্যবাদ আপনাকে।
ভালোবাসার মানুষের পরিবর্তন ভালোবাসার মানুষের বদলে যাওয়া যে কতটা কষ্টের মূহুর্ত শুধু যারা এটা দেখেছে তারাই জানে। কবিতা টা বেশ ছিল দিদি। সবমিলিয়ে দারুণ ছিল।।
ধন্যবাদ ভাইয়া, আপনার অনুভূতি প্রকাশ করার জন্য।
আপনার লেখা কবিতাটা বেশ সুন্দর হয়েছে। আসলে এমন অনেক ঘটনায় ঘটে থাকে।প্রিয়জনের সাথে কথা বলে দিনের সূচনা হয় আবার কথা বলে রাত শেষ হয়।আস্তে আস্তে ভালোবাসা কমে যায়।প্রতিটি লাইন বেশ সুন্দর।
ভালো ছিলো।ধন্যবাদ
ঠিকই বলেছেন আপু,বাস্তবের পরিপ্রেক্ষিতে লিখলাম আরকি।ধন্যবাদ আপনাকে।
Green তোমার লেখা কবিতাগুলো কিন্তু ইদানিং আমি পড়ি সময় পেলে, খুব সুন্দর লেখো তুমি। আজকের কবিতাটা সত্যিই অনেক সুন্দর হয়েছে, আমি পুরো কবিতাটা দুইবার পড়েছি।
তোমার লেখা কবিতার এই লাইনগুলো সত্যিই অসাধারণ ছিল, যদিও পুরো কবিতাটাই অসাধারণ।
দাদা,তোমাদের এত সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।সবসময় এভাবেই পাশে থেকো দাদা,ধন্যবাদ তোমায়।
আপু আপনার স্বরচিত কবিতা শেষ অনুভবে পড়ে অনেক ভাল লাগলো। কবিতার প্রতিটি লাইনের ভাবার্থ স্পষ্ট বোঝা যায়। মর্মার্থটা ধারুন ছিল। ধন্যবাদ আপু।
আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে খুশি হলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। প্রিয় মানুষটির পরিবর্তন মনের ভিতরে বিষন্নতার বাসা বাঁধে। তবে এই বিষণ্ণতা থেকে মুক্তি পেলে মনের ভিতরে কিছুটা স্বস্তি পাওয়া যায়। "শেষ অনুভবে "কবিতাটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে লিখেছেন ধন্যবাদ আপু আপনাকে।
আপনাদের কাছে আমার লেখা কবিতা ভালো লাগলেই আমার লেখার প্রকৃত সার্থকতা আপু।অনেক ধন্যবাদ আপনাকে।