গল্পের মিশেলে: "এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন"(পর্ব -১)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি কোনো রেসিপি, diy ,কবিতা কিংবা অঙ্কন নিয়ে আসিনি।আজ আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে।মাঝে মাঝেই নিজের সঙ্গে ঘটা অভিজ্ঞতা নিয়ে লিখতে আমার ভালোই লাগে।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন:

IMG_20221102_172631.jpg
সোর্স

গতদিনের কথা। সম্ভবত 12 টা কিংবা তার কাছাকাছি হবে।অনেকেই জানেন আমার পোষা দুটি বিড়াল আছে।একটি শনতু আর অন্যটি মিনি।আমাদের বাড়ির সামনে রাস্তা পেরিয়ে ক্যানেল থাকলেও চারিপাশে সুবিশাল ধানক্ষেত।যদিও বাড়িতে সবসময় ঘাস পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করেন আমার বাবা।তবুও ঘাস জন্মিয়ে বড়ো হতে কতক্ষণ! টয়লেটের পেছন সাইডে কিছুটা ঘাস জন্মেছে।শনতু ও মিনি প্রায় যায় ঘরের আনাচে-কানাচে।আমিও গতদিন শনতুকে দেখেছি টয়লেটের পিছন দিকে যেতে।আসলে এরা আমাদের বাড়ির সদস্য হয়ে গেছে।একবার নাম ধরে ডাকলেই ছুটে চলে আসে কাছে।কিন্তু বেশ কিছুক্ষণ পর আমি যখন শনতুকে কয়েকবার ডাকলাম ও আসলো না।



টয়লেটের পিছন সাইডে মাটি দিয়ে গাঁথনী করা।তো আমি গেলাম টয়লেটের পিছন সাইডে শনতু আছে কিনা দেখতে।যেইনা মুখ বাড়িয়ে আয় আয় করে ডেকেছি।ওমনি চোখ পড়লো ঘাস জন্মানো মাটির গাঁথুনির দিকে।এক বিঘেত পরিমাণ ইয়া বড় কেউটে সাপের মাথা গর্ত থেকে বের হয়ে আছে সবে।আমার ডাক শুনেই গর্তে আবার ঢুকে গেল।আমি তখন এক হাত দূরে দাঁড়িয়ে ,চিৎকার করে এক লাফে দৌড়ে পালিয়ে আসলাম ঘরের ভিতরে।শরীরের ভিতর শিরশির করতে লাগলো।কারন আমি ভুতের ভয় না পেলেও সাপের ভয় বেশ পাই।তারপর ও সাপের মাথাটি এতটাই বড়ো ছিল যে, আমি পূর্বে কখনো দেখিনি এত বড় সাপ।যদিও আমি পুরো শরীর দেখতে পায়নি গর্তে থাকার কারণে।তবুও মাথা এত বড় ছিল যে কিছুটা আন্দাজ করতে পারছি।এই রকমের সাপ আমি মুভিতে দেখেছি।কালো রঙের উপর সাদা বিন্দু বিন্দু দাগ,মাথা পুরো ভোঁতা টাইপের।ফনা ধরলে এক বিঘেত পরিমাণ চওড়া ডালা হবে নিশ্চিত।আমার কথা শুনে আমার পরিবারের সবাই গেল টয়লেটের পিছন সাইডে দেখতে।সাপ নিয়ে খুবই কথাবার্তা চলছে।এমনিতেই বিষাক্ত সাপের উপদ্রব আছে আমাদের বর্ধমানে।ধানের জায়গা বলে কথা।

IMG_20221102_175736.jpg
লোকেশন

অনেক সাপুড়ে আমাদের এখানে সাপ ধরতে আসেন।তবে আমরা যেহেতু মনসা তলায় পূজা দিই তাই বাড়ি/ভিটের উপর থেকে সাপ ধরতে দিই না কাউকে।এমনকি নিজেরাও মারি না কখনো।কিন্তু অবাক করার মতো বিষয় হলো তখনই যখনই সাপ নিয়ে আমরা আলোচনা করছিলাম।হয়তো ভগবানের লিখন ছিল এটা।

একপর্যায়ে মা বলে উঠলো--- যদি সাপুড়ে আসতো তাহলে খুবই ভালো হতো।
বলতে না বলতেই সাপুড়ের হাঁক ভেসে উঠলো আমাদের পথে গেটের সামনে থেকে---কি ওখানে সাপ নাকি?
বাবা বললেন --- হ্যাঁ।তারপর বাবা সাপুড়েকে আসতে বললেন।
আসার আগে অবশ্য বাবা বারবার জিজ্ঞাসা করে নিয়েছিলেন যে ----আপনারা সাপ মেরে ফেলবেন না তো?
উত্তরে সাপুড়ে বললো ---- না,আমরা শুধুই সাপ ধরি মারি না।
যদিও আগে থেকেই উত্তরটি আমাদের জানা।কারন আগে বহু সাপুড়ে বাড়ির পাশ থেকে বিষাক্ত সাপ ধরে নিয়ে গেছে।এমনকি আমাদের বাড়ি থেকে ও ধরতে চেয়েছে ।আমরা না বলে দিয়েছি।তবে এইবার বাবা কেন আসতে বললেন সাপ ধরতে,প্রশ্নের ঝড় আমার মনে!

(চলবে----)

আশা করি আমার আজকের লেখা গল্পের অভিজ্ঞতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 4 years ago 
শনতু আর মিনি, আপনার বিড়াল দুটির নাম খুব কিউট। কিছু প্রানী আছে যারা অনেকটা সময় থাকতে থাকতে পরিবারের সদস্যের মত হয়ে যায়। আমিও বড় বড় অনেক প্রানীকে ভয় পাইনা কিন্তু সাপ আর গুইল খুব ভয় পাই। আপনি যেরকম বর্ণনা দিয়েছেন তাতে যারা সাপ ভয় পায় না তারাও ভয় পেয়ে যাবে। যাই হোক সাপুড়ে সাপ মারা ছাড়া ধরবে এটা ভাল কথা। পরবর্তী পর্বের অপেক্ষায় আছি। ধন্যবাদ দিদি।
 4 years ago 

ওরা খুব অল্প দিনেই আমাদের প্রিয় হয়ে গেছে ভাইয়া।গুইলটা কি?ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

দিদি আমার মনে হয় ওটা কেউটে সাপ নয় ৷ কেউটে সাপ তো কোনো ক্ষতি করে না ৷ তবে আমাদের হিন্দু সমাজ মনসা পূজা করে বলে ৷ কেউ সাপ মারে না ৷ আমরাও তো কখনো মারি না ৷ তবে আমাদের আশে পাশের অন্য ধর্মের মানুষ জন সাপ দেখতে পেলেই মেরে ফেলে ৷
যা হোক দিদি সাপুড়ে কি তখন সাপ ধরেছিল ৷

 4 years ago (edited)

দাদা,ওটা কেউটে সাপ।আর কে বলেছে কেউটে সাপ ক্ষতি করে না সুযোগ পেলেই ছোবল।তাছাড়া হিন্দু ধর্মের ও অনেকেই সাপ মেরে ফেলে।যাইহোক আমি পরে ইউটিউবে দেখে স্পষ্ট হয়েছি।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

কেন দিদি কেউটে সাপ তো ছোট চিকন না ৷ এতো সহজে ক্ষতি করে না তো ৷ অনেকে মেরে ফেললেও আমরা মারি না ৷

 4 years ago 

আমরাও কোনো সাপ মারি না,আর সহজে কিছুই ক্ষতি করে না ।দাদা আমি যে সাপটি দেখেছি ওটা অনেক বড় সাইজের।ধন্যবাদ😊

 4 years ago 

আপু আপনার সাপের কথা শুনেই আমার শরীর কেমন জানি করছে। আমিও আপনার মত সাপকে অনেক ভয় পায়। তবে আমাদের দিকে বর্তমানে সাপ নাই বললেই চলে। আপনার শনতু আর মিনিকে দেখে ভালই লাগলো। তাদেরকে সাবধানে রাখবেন। সাপ যেন আবার তাদের কোন ক্ষতি না করে। আর আপনারাও সাবধানে থাকবেন। সাপকে বিশ্বাস নেই। পরের পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদা আপু।

 4 years ago 

ভাইয়া, শনতু আর মিনি তো সাপকে ঘরের দিকে আসতেই দেয় না উল্টে তাড়িয়ে মারে ওদের।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 

শনতু আর মিনি দেখছি বেশ আপন হয়ে উঠেছে ডাক দিলেই দৌড়ে চলে আসে। আমিও দিদি সাপ ভীষণ ভয় পাই, আর যে বর্ননা দিলেন সাপের তাতো রিতিমত ভয়ের কারণ। তবে সাপুড়ে এসেছে বাড়িতে। দেখা যাক কতবড় সাপ বের হয়। অপেক্ষার রইলাম শোনার জন্য।

 4 years ago 

হি হি, হ্যাঁ ভাইয়া অল্প দিনেই ওদেরকে আমরা সঠিক প্রশিক্ষণ দিতে পেরেছি।অনেক ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার বিড়াল দুইটার নাম ভীষণ সুন্দর। বিশেষ করে ওদের দুজনকে দেখতে ভীষণ কিউট। আর আপনি এত বড় সাপের মাথা দেখেছেন শুনে আমার নিজেরও ভয় লাগছে। বিশেষ করে আপনি এক হাত দূরে দাঁড়িয়ে ছিলেন। আপনার কথাগুলো শুনে আমার গা শিওরে উঠল। কিন্তু আপনারা সাপুড়েদেরকে সাপ ধরতে দেন না এটা শুনে ভালোই লাগলো। কিন্তু এবারে আপনার বাবা কেন সাপুড়েদেরকে ডাকলো ? এই বিষয়টা আমারও একটু খটকা লাগতেছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 4 years ago 

সত্যিই আপু,একহাত দূরে থেকেই ভাগ্যিস দেখেছিলাম।নাহলে তো আমিও ঘাস টপকে গেলে কি হতো কে জানে!আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65676.82
ETH 1927.88
USDT 1.00
SBD 0.38