"কার্টুন চিত্র অঙ্কন"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি অঙ্কন নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

কার্টুন চিত্র অঙ্কন:

IMG_20230430_134852.jpg

আজ সকাল থেকেই আমার মনটা খারাপ।যেটা হয়তো মুখে প্রকাশ করা কঠিন সেটা খুব সহজে লিখে কিংবা আঁকার মাধ্যমে প্রকাশ করা সম্ভব বলে আমার মনে হয়।তাই ভাবলাম ভিন্ন কিছু অঙ্কন করবো।মন ভালো করার জন্য একটি কার্টুন চিত্র অঙ্কন করলাম।আসলে কার্টুন আমাদের মনের খোরাক।ছোট -বড় সবাই কার্টুন বেশ পছন্দ করেন।আমি একটি কিউট খরগোশ ও একটি কুকুর ছানা অঙ্কন করেছি।যাইহোক অঙ্কনটি আকর্ষণীয় দেখতে লাগছিল। তো চলুন শুরু করা যাক অঙ্কনটি---

উপকরণসমূহ:

1.সাদা কাগজ
2.রঙিন জেলপেন
3.রঙিন বলপেন

IMG_20230430_135037.jpg

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

--
IMG_20230430_134534.jpg

প্রথমে আমি চারটি দাগ কেটে জানালা একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 2

--
IMG_20230430_134620.jpg

এবারে একটি কিউট খরগোশের মুখ একে নিলাম।

ধাপঃ 3

--
IMG_20230430_134636.jpg

এরপর জেল পেন দিয়ে খরগোশের মুখে লাল রং করে একে নেব।

ধাপঃ 4

--
IMG_20230430_134650.jpg

এবারে খরগোশের গোঁফ একে নিয়ে কান ও মাথায় ছোট ছোট ডিজাইন করে নিলাম।জানালার ভিতরে একটি কুকুর ছানার মুখ একে নিলাম।

ধাপঃ 5

--
IMG_20230430_134705.jpg

লাল রঙের জেল পেন উপরের দিকে কয়েকটি লাভ চিহ্ন একে নিলাম।

ধাপঃ 6

--
IMG_20230430_134720.jpg

এখন কুকুর ছানাটি কমলা রঙের জেল পেন দিয়ে একে আঙ্গুল দিয়ে সেট করে নিলাম।

ধাপঃ 7

--
IMG_20230430_134733.jpg

এবারে আমার হাতের ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 8

--
IMG_20230430_134749.jpg

এরপর জানালার গায়ে রং-বেরঙের ডিজাইন একে নিয়ে কুকুর ছানার মুখ ও কানে ছোট ছোট ডিজাইন করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20230430_134830.jpg

IMG_20230430_134806.jpg

এবারে আমার নাম কালো রঙের বলপেন দিয়ে লিখে নিলাম।তো সবশেষে অঙ্কন করা হয়ে গেল আমার "কার্টুন চিত্র অঙ্কন"। এটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন। চিত্রাংকন টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

কার্টুনের চিত্রাঙ্কন করেছেন।দেখতে খুব কিউট লাগছে। আমার চিত্রাঙ্কন করতে ভীষণ ভালো লাগে। যাই হোক আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ও শুভকামনা রইলো আপনার জন্য ও ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর করে কার্টুন চিত্র অংকন করেছেন ৷ অনেক সুন্দর আর চমৎকার দেখতে ৷ সাদা কাগজে রঙিন জেলপেন দিয়ে এমন সুন্দর কার্টুনের আর্ট শেয়ার করলেন ৷ অসংখ্য ধন্যবাদ দিদি

 3 years ago 

ধন্যবাদ দাদা,উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

খরগোশ ও কুকুর ছানার অঙ্কন চিত্রটি দারুণ হয়েছে। এই ধরনের চিত্রগুলো অঙ্কন করতে যেমন ভাল লাগে তেমনি সবাই অনেক পছন্দ করে। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অঙ্কন করেছেন আপু। আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামত জেনে উৎসাহ পেলাম, ধন্যবাদ আপু।

 3 years ago 

কার্টুনের দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। এই ধরনের চিত্রগুলো দেখতে অনেকটাই সাধারণ মনে হয় কিন্তু এগুলো অঙ্কন করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন হয়।

 3 years ago 

সত্যিই অঙ্কন মানেই সময়ের কাজ,ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্! আপনি তো খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন আপু। কিউট খরগোশ ও একটি কুকুর ছানার অংকন দেখে খুব ভালো লাগলো। আশা করি সামনে আরও সুন্দর সুন্দর আর্ট আপনার কাছ থেকে দেখতে পাবো। আর্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবো ভাইয়া, আরো সুন্দর অঙ্কন উপহার দেওয়ার জন্য।অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমিও কিন্তু মন খারাপ থাকলে একটু আনমনে থাকলে ড্রয়িং করার চেষ্টা করি খুব বেশি মন খারাপ থাকলে আনমনে গিটার নিয়ে বসে পড়ি। যাই হোক কিউট হয়েছে আপনার খরগোশটি কিউট একটা ড্রইং তৈরি করেছেন।

 3 years ago 

আপনার কাছে গানই মনের খোরাক ভাইয়া, ধন্যবাদ আপনাকে ও।☺️

 3 years ago 

শুরুতে দোয়া করছি মহান আল্লাহ তা'আলা যেন আপনার মন ভালো করে দেন। আর আপনার কার্টুনগুলো সত্যি অসাধারণ অঙ্কন হয়েছে। আপনি ঠিকই বলেছেন কার্টুন হচ্ছে মন ভালো করার খোরাক । অনেক অনেক শুভকামনা প্রিয় আপু।♥♥

 3 years ago 

ধন্যবাদ আপু,আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।💝

 3 years ago 

আপনি দারুন একটি কার্টুন অংকন করেছেন। কার্টুনটি দেখতে ইউনিট লাগছে। এই ধরনের কার্টুন আমার বেশ ভালো লাগে এবং কার্টুনের কালার কম্বিনেশনটাও ভালো ছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি কার্টুন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

কার্টুন আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37