"কৃষ্ণসায়র ফুলমেলা"(অ্যালোভেরা উদ্ভিদের কিছু ফটোগ্রাফি পর্ব : 39)

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

অ্যালোভেরা উদ্ভিদের কিছু ফটোগ্রাফি পর্ব : 39

GridArt_20250925_123848631.jpg

কৃষ্ণসায়র ফুলমেলা,যেটি বর্ধমানে অবস্থিত।এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম আমি ওই ফুলমেলা থেকেই।আসলে এটি ফুলের মেলা হলেও অনেক আকর্ষণীয় বিষয় দেখার মতো ছিল।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে এই ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলমেলার মধ্যে আবার কিছু সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ ছিল।যেগুলির সঙ্গে আমিও নতুনভাবে পরিচিত হয়েছি।আর যেগুলো দেখতে বেশ চমৎকারও ছিল।তো আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলির আয়োজন।তো চলুন শুরু করা যাক---

অ্যালোভেরা উদ্ভিদের কিছু ফটোগ্রাফি:

IMG_20250925_114238.jpg

এটি হচ্ছে অ্যালোভেরা উদ্ভিদ।অর্থাৎ যাকে আমরা ঘৃতকুমারী নামেও চিনে থাকি।আর অ্যালোভেরা এক ধরনের সাকুলেন্ট উদ্ভিদ।এই উদ্ভিদগুলির পাতা খুবই রসালো হয়ে থাকে।

IMG_20250925_114357.jpg

অ্যালোভেরা উদ্ভিদের ক্ষেত্রে অতিরিক্ত জল ক্ষতিকারক।এই ধরনের উদ্ভিদ জল সঞ্চয় করে রাখে বলে,এরা শুষ্ক পরিবেশে ভালোভাবে বেঁচে থাকতে পারে।

IMG_20250925_114316.jpg

অ্যালোভেরা একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ।এর মোটা পাতাগুলো থেকেই জেল বের করা হয়, যা চুলের যত্নে ও ত্বকের বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়।পোকামাকড়ের কামড় উপশম করতেও সাহায্য করে এটি।

IMG_20250925_114224.jpg

অ্যালোভেরা উদ্ভিদ বিভিন্ন প্রজাতির ও রঙের হয়ে থাকে।কোনো কোনো অ্যালোভেরা বেঁটে ও লম্বা প্রজাতির আবার কোনো কোনোটা কাঁটাযুক্ত।আবার কোনো কোনোটি সাপের মতো ডোরাকাঁটাযুক্ত।

IMG_20250925_114522.jpg

এটি ঘর সাজানো ও বাগান সাজানোর জন্য খুবই উপযোগী।এই উদ্ভিদ টবে সহজেই লাগানো যায়।এখানে আমি সবুজ রঙের,ডোরাকাটা মেটে রঙের,কাঁটাযুক্ত লাল রঙের অ্যালোভেরা উদ্ভিদের ফটোগ্রাফি শেয়ার করেছি।

IMG_20250925_114330.jpg

এখানে প্রত্যেকটি উদ্ভিদ আলাদা জায়গা ও আলাদা মানুষ নিয়ে এসেছিলো।কারন এগুলোর মধ্যেও প্রতিযোগিতা হচ্ছিলো, যেখানে মানুষ তা উপভোগ করছিলো দারুণভাবে।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 9 months ago 

অ্যালোভেরা গাছ গুলো দেখে ভালো লাগলো। অনেক সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন আর উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ধন্যবাদ আপনাকেও ভাইয়া।

 8 months ago 

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 66357.17
ETH 1809.41
USDT 1.00
SBD 0.42