"কৃষ্ণসায়র ফুলমেলা"(হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব : 37)

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফুলের ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি পর্ব : 37

GridArt_20250916_221117764.jpg

কৃষ্ণসায়র পার্ক,আর এই পার্কেই প্রতিবছর ফুলমেলা অনুষ্ঠিত হয়।যেখানে শীতকালের প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার দেখা মেলে।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।আর আমি শীতকালেই সংগ্রহ করেছিলাম নানারকমের শেয়ার করা এই ছবিগুলো।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছসহ নানা উদ্ভিদ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমি আজ সেই মানুষদের উদ্যোগে তৈরি হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিগুলি।তো চলুন শুরু করা যাক---

হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250915_223227.jpg

এটা হচ্ছে হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুল।শীতকালের সবথেকে জনপ্রিয় ফুল হচ্ছে এই চন্দ্রমল্লিকা।যেটা দেশি-বিদেশি ও হাইব্রিড প্রজাতির হয়ে থাকে। নানা প্রজাতির ও অসংখ্য রঙের হয়ে থাকে এই ফুলগুলি।তবে দেশি চন্দ্রমল্লিকা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফুলের কুঁড়ির সমাহার দেখা গেলেও হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুল গাছে একটি মাত্র ফুল ধরে থাকে।

IMG_20250915_223249.jpg

এই হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলগুলি ডালিয়া ফুলের মতোই বড় হয়ে থাকে। কিন্তু দেশি ফুলের মতোই একতারা বা অসংখ্য পাতার মতো পাপড়ি হয় না, হাইব্রিড জাতের চন্দ্রমল্লিকা ফুলগুলিতে পাপড়িগুলোর ভিন্নতা লক্ষ্য করা যায়। যেটি অনেক দিন পর্যন্ত সজীব থাকে ও বড় হয়।

IMG_20250915_223506.jpg

হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলগুলির পাপড়ি কোনো কোনোটা বাঁকা নৌকার মতো দেখতে, আবার কোনো কোনোটা নুডুলসের মতোই সরু ও লম্বা পাপড়ি। যেগুলো দেখতে অদ্ভুত হলেও অসম্ভব সুন্দর।

IMG_20250915_223454.jpg

আমি এখানে বেশ কয়েকটি রঙের হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের ছবি সংগ্রহ করেছি।যেমন---লাল,সাদা,গোলাপি,হলুদ এবং কমলা রঙের চন্দ্রমল্লিকা ফুল। যাইহোক দিন যতই যায় ততই এই ফুলের রঙের পরিবর্তন হয়ে থাকে।সূর্যের আলোতে এই ফুলগুলি খুব ভালোভাবে বেড়ে ওঠে।

IMG_20250915_223306.jpg

এই লাইনের ফুলগুলি দেখলে মনে হচ্ছে আমরা কোনো হাইব্রিড চন্দ্রমল্লিকা ফুলের বাগানে চলে এসেছি।আসলে ফুলগুলি সারি সারি লাইন করে সাজিয়ে রাখা হয়েছিলো।অতিরিক্ত জল এই ফুল গাছের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে।

IMG_20250915_223344.jpg

এখানের প্রত্যেকটি ফুল আলাদা আলাদা রঙের,জাতের,আলাদা আলাদা মানুষের মানুষের ও আলাদা জায়গা থেকে আনা হয়েছিলো।আর এই মেলায় যেহেতু ফুল ও বিভিন্ন গাছ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয় সেহেতু এখানেও প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় অবস্থান লেখা রয়েছে ফুলগুলির সারির উপর।

IMG_20250915_223825.jpg


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61010.85
ETH 1618.36
USDT 1.00
SBD 0.42